Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
মেসিকে আতলেতিকো মাদ্রিদে নিতে চেয়েছিলেন সিমিওনে

খেলা

টিবিএস ডেস্ক
13 October, 2021, 03:00 pm
Last modified: 13 October, 2021, 04:10 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি

মেসিকে আতলেতিকো মাদ্রিদে নিতে চেয়েছিলেন সিমিওনে

সিমিওনে জানান, মেসিকে নিজের দলে নিয়ে আসার যে স্বপ্নে তিনি বুঁদ হয়েছিলেন, তা দীর্ঘস্থায়ী হয়নি।
টিবিএস ডেস্ক
13 October, 2021, 03:00 pm
Last modified: 13 October, 2021, 04:10 pm
ছবি: সংগৃহীত

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের দীর্ঘ সম্পর্কে বিচ্ছেদের পর প্যারিস সেইন্ট জার্মেইয়ে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে এর আগে তাকে নিজেদের দলে ভেড়াতে চাওয়ার কথা স্বীকার করেছেন লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে।

বার্সেলোনার সঙ্গে পূর্বের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এ বছরের ৩০ জুন থেকেই ফ্রি এজেন্টে পরিণত হন মেসি। তবে কাতালান ক্লাবটি চাইছিল পুনরায় তার সঙ্গে চুক্তি করতে। কিন্তু শেষ পর্যন্ত অর্থনৈতিক সমস্যার কারণে মেসিকে ধরে রাখতে পারেনি তারা।

চলতি বছরের ১০ আগস্ট প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন ৩৪ বছর বয়সী মেসি। দুই বছরের প্রাথমিক চুক্তির সঙ্গে সুযোগ রয়েছে আরও এক বছর চুক্তি সম্প্রসারণের। 

তবে আর্জেন্টাইন সংবাদপত্র ডিয়ারিও ওলেকে মঙ্গলবার সিমিওনে জানান, সরাসরি মেসির সঙ্গে যোগাযোগ না করলেও মেসির ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজের মাধ্যমে মেসিকে নিজ দলে টানার একটি উদ্যোগ গ্রহণ করতে চেয়েছিলেন তিনি। 

'বার্সেলোনায় যা ঘটল, তারপর আমরা লুইসকে (সুয়ারেজ) কল করি। তবে আমি লিওকে কল দিইনি। আমি লুইসকে কল করে বললাম, '"দেখো, কী অবস্থা তার (মেসি)? সে কি রাজি হবে? ন্যূনতম সম্ভাবনাও কি রয়েছে... তার আতলেতিকো মাদ্রিদে আসার?"'

বার্সেলোনায় থাকতে মেসির খুবই কাছের বন্ধু ও ঘনিষ্ঠ সহচর ছিলেন সুয়ারেজ। এক বছর আগে, ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ন্যু ক্যাম্প ছেড়ে চলে আসতে হয় আতলেতিকো মাদ্রিদে।

বার্সেলোনার শেষ দিনগুলিতে প্রায়ই তার ফর্ম নিয়ে প্রশ্ন তোলা হলেও, উরুগুয়ে ফরওয়ার্ড মাদ্রিদে এসে ফিরে পান নিজেকে। গত মৌসুমে তার ২১ গোলের সুবাদেই ২০১৪ সালের পর প্রথমবারের মতো লা লিগা শিরোপা ঘরে তোলে আতলেতিকো। 

সিমিওনে জানান, মেসিকে নিজের দলে নিয়ে আসার যে স্বপ্নে তিনি বুঁদ হয়েছিলেন, তা দীর্ঘস্থায়ী হয়নি। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝে ফেলেন যে মেসির পিএসজিতে যাওয়া অনেকটাই নিশ্চিত। 

'তিন ঘণ্টার মতো স্থায়ী হয়েছিল আমার স্বপ্ন,' তিনি বলেন। 'অবশ্যই, প্যারিস সেইন্ট জার্মেই উদগ্রীব হয়ে ছিল মেসিকে পাওয়ার জন্য।'

মেসিকে কোচিং করানোর স্বপ্ন কেন পূরণ হলো না, এ ব্যাপারে সিমিওনে বলেন, 'সত্যিটা হলো, তাকে আমার কোচিং করানো হয়নি কেননা সে ছিল বার্সেলোনায়, আর আমরা ছিলাম আতলেতিকোতে। আর যখন সে জাতীয় দলে খেলছে, তখনও আমি সেখানে নেই।'

এরপর তিনি হাসতে হাসতে বলেন, 'এই বিষয়টি অনেকটা অ্যারোপ্লেনের মতো, যেটিকে আকাশে উড়ে যেতে দেখে আপনি বলেন, 'ওই যে ওটি উড়ে গেল..."।'

গত মাসে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে পিএসজির হয়ে প্রথম গোলের দেখা পান মেসি। 

'যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন মেসির কোথায় খেলা উচিত, আমি বলব; এমন একটি দলে যেটি জিততে চায়,' সিমিওনে বলেন। 'তার উচিত এমন একটি দলে খেলা, যে দল জানে কীভাবে জিততে হয়। সেই দলটি কোথাকার, তাতে কিছু যায় আসে না। স্রেফ সেই দলটি হতে হবে এমন, যারা জিততে চায়, জেতার জন্য প্রস্তুত রয়েছে। তাকে নিয়ে চিন্তা করবেন না। দলটিকে নিয়ে চিন্তা করুন।' যোগ করেন সিমিওনে

  • সূত্র: ইএসপিএন 
     

Related Topics

টপ নিউজ

মেসি / অ্যাটলেটিকো মাদ্রিদ / পিএসজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net