Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
রোমাঞ্চকর জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো ক্যারিবীয়রা

খেলা

টিবিএস রিপোর্ট
14 February, 2021, 02:10 pm
Last modified: 14 February, 2021, 06:22 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

রোমাঞ্চকর জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলো ক্যারিবীয়রা

মিরাজের ৩১ রান স্কোরকার্ডে লেখা থাকলেও তার লড়াইয়ের চিহ্ন সেখানে থাকবে না। ফলাফলেই চোখ যাবে সবার, ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী। রোমাঞ্চকর এই জয়ে যেন ওয়ানডে সিরিজের প্রতিশোধই নিয়ে নিলো সফরকারীরা।
টিবিএস রিপোর্ট
14 February, 2021, 02:10 pm
Last modified: 14 February, 2021, 06:22 pm

ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের অবিরত ছোবল, তাতে দিশেহারা বাংলাদেশ। উইন্ডিজ স্পিনারদের স্পিন বিষে নীল হয়ে একে একে ফিরে গেছেন মূল ব্যাটসম্যানদের সবাই। মেহেদী হাসান মিরাজ যখন উইকেটে যান, বাংলাদেশ তখন হারের খুব কাছে। তবু চেষ্টা করলেন ডানহাতি এই তরুণ অলরাউন্ডার। কিছুক্ষণের জন্য আশাও জাগলো। কিন্তু শেষটা হলো সেই বিষাদের সুরেই। 

মিরাজের ৩১ রান স্কোরকার্ডে লেখা থাকলেও তার লড়াইয়ের চিহ্ন সেখানে থাকবে না। ফলাফলেই চোখ যাবে সবার, ওয়েস্ট ইন্ডিজ ১৭ রানে জয়ী। রোমাঞ্চকর এই জয়ে যেন ওয়ানডে সিরিজের প্রতিশোধই নিয়ে নিলো সফরকারীরা। ৩-০ ব্যবধানের হারের পর টেস্টে ২-০ ব্যবধানের জয়। ঘুরে দাঁড়ানোর গল্প কীভাবে লিখতে হয়, লাল বলের ক্রিকেট দিয়ে তা দেখিয়ে দিল ক্রিকেটের আদি দেশটি।  

২০১২ সালের পর প্রথমবারের মতো ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। ঘরের মাঠে সর্বশেষ এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। সেবারও ২-০ ব্যবধানে সিরিজ জেতে ক্যারিবীয়রা। 

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে অল আউট করে লক্ষ্য নাগালেই রেখেছিল বাংলাদেশ। কিন্তু ২৩১ রানের লক্ষ্যেই হামাগুঁড়ি দিয়ে এগোতে থাকা বাংলাদেশ থেমে যায় ২১৩ রানে। বাংলাদেশের প্রায় সব ব্যাটসম্যানই সময় নিয়েছেন উইকেটে, রানও পেয়েছেন। কিন্তু শেষটা করেছেন উইকেট বিলিয়ে। 

তামিম ৫০, মুমিনুল ২৬, লিটন ২২, মিরাজ ৩১ ও নাঈম ১৪ রান করেন। পুরো সিরিজে দারুণ বোলিং করা রাকিম কর্নওয়াল নেন ৪ উইকেট। তিনটি করে উইকেট নেন ক্রেইগ ব্রাথওয়েট ও জোমেল ওয়ারিক্যান। প্রতিপক্ষকে দমানোর জন্য যে স্পিনকে অস্ত্র বানিয়েছিল বাংলাদেশ, সেই স্পিনই কাল হয়ে উঠলো। 

 মুমিনুল-লিটনের বিদায়, হারের শঙ্কায় বাংলাদেশ

লিটন দাসকে সঙ্গে নিয়ে চাপ কাটিয়ে ওঠার পথেই ছিলেন মুমিনুল হক। হয়ে গিয়েছিল ৩২ রানের জুটি। কিন্তু বাংলাদেশের টেস্ট অধিনায়কও পারলেন না। ২৬ রান করে ফিরে গেছেন মুমিনুল। রাকিম কর্নওয়ালের টার্ন করা একটি ডেলিভারি ডিফেন্স করার চেষ্টা করেন তিনি। কিন্তু টার্ন করে বলটি মুমিনুলের ব্যাট ছুঁয়ে জমা হয় ব্যাকওয়ার্ড শর্ট লেগের ফিল্ডার জোমেল ওয়ারিক্যানের হাতে। 

কিছুক্ষণ পর সাজঘরে ফেরন লিটন দাস। কর্নওয়ালেরই অনেক বাইরের বলে শট খেলতে গিয়ে জশুয়া ডা সিলভার হাতে ধরা পড়েন ২২ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান। ২৩১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৪৫ ওভার শেষে ৭ উইকেটে ১৫৬ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৭৫ রান, হাতে আছে ৩ উইকেট। উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। 

মুশফিকের বিদায়ে বাড়লো চাপ

ভালো শুরুর পরও অস্বস্তিতে বাংলাদেশ। সৌম্য সরকারের বিদায়ের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। একে একে ফিরে যান তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরা। এবার সাজঘরের পথ ধরলেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুনও। 

রাকিম কর্নওয়ালের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ১৪ রান করা মুশফিক। কর্নওয়ালের শিকারে পরিণত হয়ে থেমেছেন মিঠুনও। ৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১৬ রান। জয়ের জন্য এখনও দরকার ১১৫ রান। উইকেটে আছেন অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাস।  

তামিম-সৌম্যর পর শান্তকে হারিয়ে বিপাকে বাংলাদেশ

২৩১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। অনেকটা ওয়ানডে মেজাজে খেলে দলের রান বাড়িয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল। ঠান্ডা মাথায় তাকে সঙ্গ দিচ্ছিলেন সৌম্য সরকার। ৫০ পেরিয়ে এই জুটি ভেঙেছে। দলীয় ৫৯ রানের মাথায় সৌম্যকে ফেরান উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। 

৩৪ বলে ১৩ রান করে থামেন সৌম্য। কেবল সৌম্যকেই ফেরাননি ব্রাথওয়েট, হাফ সেঞ্চুরি করা তামিমকেও সাজঘর দেখিয়ে দিয়েছেন তিনি। ফেরার আগে ৪৬ বলে ৯টি চারে ৫০ রান করেন তামিম। টেস্টে এটা তার ২৮তম হাফ সেঞ্চুরি। 

কিছুক্ষণের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশের বিপদ আরও বেড়েছে নাজমুল হোসেন শান্তর বিদায়ে। পুরো সিরিজে ব্যর্থ বাঁহাতি ব্যাটসম্যান ১১ রান করেই থেমেছেন। ২১.৩ ওভারে ৩ উইকেটে ৭৮ রান তুলে চা পানের বিরতিতে গেছে বাংলাদেশ। ২ রানে অপরাজিত আছেন অধিনায়ক মুমিনুল হক। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / সৌম্য সরকার / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • প্রতীকী ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি
  • ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
    'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

2
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

3
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

4
প্রতীকী ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চাকরির জন্য ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১৩৫ টাকার ডিজেলে শুল্ক-কর ৩৬ টাকা: সরকারের রাজস্ব বৃদ্ধিতে মূল্যস্ফীতির আগুনে ঘি

6
ক্রিস্টা পাইক ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'আমি কোথায়? আপনারা কে?': দুবার ইনজেকশন দিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ‘ক্ষুব্ধ ও বিভ্রান্ত’ ক্রিস্টা পাইক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net