Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
মাহমুদউল্লাহর কথা ‘অমান্য’ করেও সফল নাসুম

খেলা

টিবিএস রিপোর্ট
08 September, 2021, 09:30 pm
Last modified: 08 September, 2021, 09:36 pm

Related News

  • হাথুরুসিংহের চোখে সফল নিউজিল্যান্ড সফর
  • আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ
  • অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ, সিরিজ জয়ের আশা নিভু নিভু
  • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানভীর
  • বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

মাহমুদউল্লাহর কথা ‘অমান্য’ করেও সফল নাসুম

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে ৮ উইকেট নেন নাসুম, এক ম্যাচে ৪টি। বাঁহাতের খেলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরও পরীক্ষা নিয়ে যাচ্ছেন তিনি।
টিবিএস রিপোর্ট
08 September, 2021, 09:30 pm
Last modified: 08 September, 2021, 09:36 pm

জাতীয় দলে অভিষেকের বেশিদিন হয়নি। গত মার্চে নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন রাখেন নাসুম আহমেদ। ওই সিরিজটা ভালো যায়নি বাঁহাতি এই স্পিনারের। প্রথম ম্যাচে ২ উইকেট নেওয়া নাসুম পরের দুই ম্যাচে থাকেন উইকেটশূন্য। জিম্বাবুয়ে সফরে খেলা একমাত্র ম্যাচটিও মনে রাখার মতো হয়নি তার। সেই নাসুমই ঘরের মাঠে স্পিন ভেল্কিতে প্রতিপক্ষকে নাকানি-চোবানি খাইয়ে যাচ্ছেন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে ৮ উইকেট নেন নাসুম, এক ম্যাচে ৪টি। বাঁহাতের খেলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদেরও পরীক্ষা নিয়ে যাচ্ছেন তিনি। আগের তিন ম্যাচে ৩ উইকেট নেওয়া নাসুম চতুর্থ টি-টোয়েন্টিতে হয়ে উঠেছিলেন 'স্পিন জাদুকর'। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করার দিন নাসুম ৪ ওভারে মাত্র ১০ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট, হয়েছেন ম্যাচ সেরা।

অথচ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দেওয়া পরামর্শ তিনি কানেই তোলেননি। গতিবিধি মেপে ব্যাটসম্যানকে যতোটা পড়তে পেরেছেন, সেই মাফিকই বোলিং করেছেন নাসুম। আর সেটাতেই মিলেছে সাফল্য। ম্যাচের পর বিষয়টি নাসুম নিজেই জানিয়েছেন। 

নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন রিভার্স সুইপ খেলার চেষ্টা করছিলেন। নাসুম বোলিংয়ে থাকা অবস্থায় মাহমুদউল্লাহ এগিয়ে গিয়ে তাকে আস্তে বল করার পরামর্শ দেন। কিন্তু অধিনায়কের পরামর্শ মনপুত হয়নি নাসুমের। তিনি জোরে বল করেন, ফিন রিভার্স সুইপ খেলতে গিয়ে পয়েন্টে মোহাম্মদ সাইফউদ্দিনের হাতে ধরা পড়েন। 

নাসুম বলেন, 'ফিন যখন রিভার্স সুইপ করছিল, তখন রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই আমাকে বললেন; "ও রিভার্স করলে তুই আরেকটু আস্তে বল করবি।" তো আমি যখন বোলিং করছি, তখন দেখলাম ও একটু আগেই ঘুরে গেছে, ওটা দেখে আমি জোরে বল করেছি। তাতে মিস টাইমিংয়ে উইকেটটা পেয়ে গেছি।'

অধিনায়কের কথা না শুনলেও বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের পরামর্শ মেনেছেন নাসুম। মিরপুরের উইকেটে আস্তে বল করলে সাফল্য মিলবে, নাসুমকে এটা চতুর্থ ম্যাচের আগেরদিন জানান হেরাথ। কোচের কথা মতো মঙ্গলবারই আস্তে বোলিংয়ের অনুশীলন করেন তিনি। ম্যাচেও তিনি কোচের পরামর্শ মতো বোলিং করার চেষ্টা করেছেন। 

২৬ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার বলেন, 'কোচ আমাকে নিয়ে ব্যক্তিগতভাবে কাজ করেন। তার সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করি, তিনিও আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করেন। কাল অনুশীলনে কোচ বলছিলেন, এই উইকেটে আরেকটু আস্তে বল করলে ভালো হয়। কাল ওটাই অনুশীলন করছিলাম আর আজ ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করেছি।'

নিজের মাথা খাটিয়ে ফিন অ্যালেনের উইকেট পাওয়াতেই হয়তো এই উইকেটটিকে স্পেশাল বলছেন নাসুম। বাংলাদেশের এই স্পিনার বলেন, 'ফিন অ্যালেনের উইকেট নিয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর গ্র্যান্ডহোমকে তো আমি এ নিয়ে তিনবার আউট করলাম। তবে অ্যালেনের উইকেটটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। ও রিভার্স সুইপ করতে চাচ্ছিল, আমি ওই ডেলিভারিটা খুব জোরে করেছি, আর ও মিস টাইমিং করেছে। আগের ম্যাচেও আমার লক্ষ্য ছিল যেন ওর উইকেটটা পাই।'

Related Topics

টপ নিউজ

নাসুম আহমেদ / স্পিনার / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • হাথুরুসিংহের চোখে সফল নিউজিল্যান্ড সফর
  • আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ
  • অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ, সিরিজ জয়ের আশা নিভু নিভু
  • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানভীর
  • বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net