Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 20, 2026
মন খারাপ ‘উপস্থাপক’ তামিমের 

খেলা

টিবিএস রিপোর্ট
21 May, 2020, 07:55 pm
Last modified: 21 May, 2020, 08:06 pm

Related News

  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: ফেসবুক লাইভ করে জনতা জড়ো করা প্রধান আসামি গ্রেপ্তার
  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

মন খারাপ ‘উপস্থাপক’ তামিমের 

১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাংবাদিকদের অগণিত প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম ইকবাল। কিন্তু গত ১৮ দিনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হয়ে উঠেছিলেন সাংবাদিক-উপস্থাপক।
টিবিএস রিপোর্ট
21 May, 2020, 07:55 pm
Last modified: 21 May, 2020, 08:06 pm

নতুন একটা সফর, যে সফরে নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছিল। জানা যাচ্ছিল অজানা অনেক তথ্যই। শুরু হয়েছিল ২ মে, শেষ হচ্ছে ২৩ মে। বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র তিন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ২৩ মে, শনিবার শেষ লাইভটি করতে যাচ্ছেন তামিম ইকবাল। 

১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সাংবাদিকদের অগণিত প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম। কিন্তু গত ১৮ দিনে তামিম হয়ে উঠেছিলেন সাংবাদিক-উপস্থাপক। এ কদিন প্রশ্নের উত্তর দেননি তিনি, শুধুই প্রশ্ন করে গেছেন। তার প্রশ্নের মুখে বিপাকে পড়েছেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, মাশরাফিদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। 

করোনাভাইরাসে বন্দি অবস্থায় নিয়মিত ফেসবুক লাইভ করে এসেছেন তামিম। অবশেষে সফরটা শেষ হচ্ছে, উপস্থাপক তামিমের অধ্যায়ের ইতি ঘটছে। 'শেষ' শব্দটা বলে নিজের কাছেই খারাপ লাগছে তামিমের। বন্দি অবস্থায় ক্রিকেটভক্তদের বিনোদন যোগাতে শুরু করা এই শো'টা তামিম নিজেও দারুণ উপভোগ করেছেন।

শেষ হয়ে যাচ্ছে ভেবে মন খারাপ বাংলাদেশের ওয়ানডে অধিনায়েকের। বৃহস্পতিবার দুপুরে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ৩০-৩৫ মিনিটের মতো আড্ডা দিয়েছেন তামিম। এই আড্ডা শেষে তামিম তার নিজের শো শেষ করার ঘোষণা দেন। 

দেশসেরা এই ওপেনার বলেন, 'আমরা এই শো-এর প্রায় শেষ প্রান্তে। একটু খারাপও লাগছে বলতে। কারণ যতদিন আমি এই শো করেছি, আমি খুবই উপভোগ করেছি। তো আমাদের শেষ এপিসোড হবে শনিবার। এটাই শেষ এপিসোড। আশা করি আপনারা সবাই এটা দেখবেন।'

দেশি-বিদেশি, বর্তমান-সাবেক মিলিয়ে ২০ জন ক্রিকেটারকে নিজের লাইভে হাজির করেছেন গত ৮ মার্চ ওয়ানডে দলের অধিনায়কত্ব পাওয়া তামিম। এটা হবে তামিমের দশম ফেসবুক লাইভ। এ ছাড়া মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর সঙ্গে ইনস্টাগ্রামে লাইভ করেন তিনি। 

ইনস্টাগ্রাম লাইভে মুশফিককে এনে লাইভ শো-এর শুরু করেন তামিম। এরপর একের পর এক চমক দিতে থাকেন তিনি। ইনস্টাগ্রামের পরের লাইভে মাহমুদউল্লাহর সঙ্গে আড্ডা দেন দেশসেরা এই ওপেনার। দর্শকদের কথা বিবেচনায় পরে ফেসবুক লাইভ করার সিদ্ধান্ত নেন তিনি।

ফেসবুকে নিজের প্রথম লাইভে মাশরাফির সঙ্গে প্রাণবন্ত এক আড্ডা দেন তামিম। পরের লাইভে দুই পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেনকে নিয়ে আসেন তিনি। লাইভের এক পর্যায়ে যোগ দেন অলরাউন্ডার নাসির হোসেন। 

এরপর বাংলাদেশ ওপেনার তার আড্ডায় একসঙ্গে হাজির করেন বাংলাদেশের তিন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন ও নাঈমুর রহমান দুর্জয়কে। 

দেশের ক্রিকেটারদের মাঝেই সীমাবদ্ধ থাকেননি তামিম। দেশের বাইরের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে লাইভে নিয়ে আসেন তামিম। 

পরের পর্বে দেখা যায় আরও বড় চমক। ভারতের ওপেনার রোহিত শর্মার সঙ্গে অনেক বিষয় নিয়ে আড্ডায় মাতেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিমের পরের লাইভে যোগ দেন বাংলাদেশের চার ক্রিকেটার মুমিনুল হক, সৌম্য সরকার, লিটন দাস ও তাইজুল ইসলাম।

এরপর সবচেয়ে বড় চমকটি দেখান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। নিজের শোতে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে আসেন তিনি। তার পরের লাইভে বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু ও খালেদ মাসুদ পাইলটের সঙ্গে যোগ দেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। 

সর্বশেষ কেন উইলিয়ামসনের সঙ্গে আড্ডা দিয়েছেন তামিম। আর শেষ লাইভে শনিবার মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাকে নিয়ে আড্ডায় মাতবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। 

Related Topics

তামিম ইকবাল / ফেসবুক লাইভ / বিরাট কোহলি / কেন উইলিয়ামসন / মাশরাফি বিন মর্তুজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: ফেসবুক লাইভ করে জনতা জড়ো করা প্রধান আসামি গ্রেপ্তার
  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net