Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
ভেলোসিটিতেই জাহানারা, ট্রেইলব্লেজার্সে সালমা

খেলা

টিবিএস রিপোর্ট
11 October, 2020, 04:30 pm
Last modified: 11 October, 2020, 05:10 pm

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • ওয়ানডে দলে ফিরলেন সুপ্তা-জাহানারা, নতুন মুখ তাজ নেহার-মেঘলা
  • বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
  • মেয়েদের প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান

ভেলোসিটিতেই জাহানারা, ট্রেইলব্লেজার্সে সালমা

আগামী ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে মেয়েদের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরের। টি-টোয়েন্টির এমন জমকালো আয়োজনে প্রথমবারের মতো সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন।
টিবিএস রিপোর্ট
11 October, 2020, 04:30 pm
Last modified: 11 October, 2020, 05:10 pm

মেয়েদের আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে জাহানারা আলম ও সালমা খাতুনের খেলার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছিল। তবে তাদের দল নিশ্চিত ছিল না। রোববার বাংলাদেশ জাতীয় দলের এই দুই নারী ক্রিকেটারের দল চূড়ান্ত হয়েছে। 

বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে গত আসরে খেলা জাহানারা এবারও ভেলোসিটির হয়ে খেলবেন। প্রথমবারের সুযোগ পাওয়া অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন খেলবেন ট্রেইলব্লেজার্সের হয়ে। 

আগামী ৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে মেয়েদের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই টুর্নামেন্টের তৃতীয় আসরের। টি-টোয়েন্টির এমন জমকালো আয়োজনে প্রথমবারের মতো সুযোগ পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সালমা বলেন, 'কিছুক্ষণ আগেই শুনলাম আমি ট্রেইলব্লেজার্সে হয়ে খেলব। প্রস্তুতি নিতে হবে ভালো করে। আরব আমিরাতে যাওয়ার আগে প্রস্তুতি নিতে আজ কিছুক্ষণ আগেই ঢাকায় পৌঁছালাম। খেলতে যাওয়ার আগে কয়েকদিন প্রস্তুতি নেওয়ার সুযোগ পাব। ভালো কিছুই আশা করছি। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'

এবারও একই দলের হয়ে খেলবেন ডানহাতি পেসার জাহানারা। গত আসরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি, 'গত বছর আমি খেলেছি, ওখানকার পরিবেশ সম্পর্কে ধারণা আছে আমার। আশা করি আগের অভিজ্ঞতা এবার কাজে লাগবে। বেশ কিছুদিন ধরে মিরপুরে প্রস্তুতি নিচ্ছি। যতটুকু ঘাটতি আছে, দেশ ছাড়ার আগে সেটা দূর করতে পারব বলে আশা করছি।'

মেয়েদের এই টুর্নামেন্টের প্রথম আসরটি দুই দল নিয়ে অনুষ্ঠিত হয়। গত আসরে তিনটি দল অংশ নেয়। তিনটি দল হচ্ছে, ভেলোসিটি, সুপারনোভাস ও ট্রেইলব্লেজার্স। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিন দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল। চার ম্যাচের সম্ভাব্য ভেন্যু শারজাহ। 

এবারের আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে দুজন করে ক্রিকেটার অংশ নিচ্ছেন। বেশিরভাগ ক্রিকেটার ভারতের। এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে তিনটি দল। তিনটি দলের অধিনায়ক ভারতের হারমানপ্রীত কর, স্মৃতি মান্দানা ও মিতালি রাজ। আইপিএলের মতো উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের দলগুলোও একাদশে চার বিদেশি খেলাতে পারবে।

এই টুর্নামেন্টে খেলতে অক্টোবরের তৃতীয় সপ্তাহে সংযুক্ত আর আমিরাতে পৌঁছাবেন ভারতীয় ও বিদেশি ক্রিকেটাররা। তিন দলের ক্রিকেটারদের একই হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে। আইপিএলের দলগুলোর মতো তাদেরও ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। কোয়ারেন্টিনের প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনে করা করোনা পরীক্ষায় নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবে দলগুলো।

৪ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপারনোভাস ও ভেলোসিটির ম্যাচ দিয়ে শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসর। ৫ নভেম্বর একই ভেন্যুতে সালমার ট্রেইলব্লেজার্সের মুখোমুখি হবে জাহানারার দল ভেলোসিটি। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুই দল আগামী ৯ নভেম্বর শারজাহতে ফাইনাল খেলবে।

Related Topics

টপ নিউজ

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ / জাহানারা আলম / সালমা খাতুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • ওয়ানডে দলে ফিরলেন সুপ্তা-জাহানারা, নতুন মুখ তাজ নেহার-মেঘলা
  • বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ১০ ক্রিকেটার
  • মেয়েদের প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net