Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
বড় মঞ্চে ঠিকই নবাব সাকিব, বাংলাদেশের সামনে ছোট লক্ষ্য

খেলা

টিবিএস রিপোর্ট
20 January, 2021, 03:00 pm
Last modified: 20 January, 2021, 03:56 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

বড় মঞ্চে ঠিকই নবাব সাকিব, বাংলাদেশের সামনে ছোট লক্ষ্য

সাকিবের বিপক্ষে রীতিমতো অসহায় ছিলেন জেসন মোহাম্মদ ও আন্দ্রে ম্যাকার্থিরা। প্রথম স্পেলে টানা ৭ ওভার বোলিং করেন বাঁহাতি এই স্পিনার। ৭ ওভারে মাত্র ৮ রান খরচায় সাকিব তুলে নেন তিনটি উইকেট। ম্যাচে ৭.২ ওভারে ৮ রান খরচায় তার শিকার ৪ উইকেট।
টিবিএস রিপোর্ট
20 January, 2021, 03:00 pm
Last modified: 20 January, 2021, 03:56 pm
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে বল হাতে জাদু দেখালেন সাকিব। ছবি: বিসিবি

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অনেকদিনই হয়ে গেছে। একটি টুর্নামেন্টও খেলে ফেলেছেন সাকিব আল হাসান। যেখানে ব্যাটে-বলে অন্য এক সাকিবের দেখা মিলেছিল। ৯ ম্যাচ খেলেও কিছু করতে না পারায় চলছিল হা-হুতাশ। কোথায় হারালেন সেই সাকিব; উঠছিল এমন প্রশ্ন। নিষেধাজ্ঞার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই বল হাতে সেই উত্তর দিয়ে দিলেন বাঁহাতি এই অলরাউন্ডার। 

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেই আগের সাকিবকে দেখা গেল, দেখা গেল তার সেই স্পিন ঘূর্ণিও। ৪৮৬ দিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা বাংলাদেশ অলরাউন্ডারের বল খেলতেই পারেনি ক্যারিবীয়রা। মুস্তাফিজুর রহমানের পর সাকিবের স্পিন বিষে নীল হয়ে ১২২ রানেই গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ৩ উইকেট নিয়ে বড় অবদান রেখেছেন অভিষিক্ত হাসান মাহমুদও। 

বাংলাদেশের সব বোলারের বিপক্ষেই ধুঁকেছেন উইন্ডিজের ব্যাটসম্যানরা। এর মধ্যে সাকিবের বিপক্ষে রীতিমতো অসহায় ছিলেন জেসন মোহাম্মদ ও আন্দ্রে ম্যাকার্থিরা। প্রথম স্পেলে টানা ৭ ওভার বোলিং করেন বাঁহাতি এই স্পিনার। ৭ ওভারে মাত্র ৮ রান খরচায় সাকিব তুলে নেন তিনটি উইকেট। ম্যাচে ৭.২ ওভারে ৮ রান খরচায় তার শিকার ৪ উইকেট।

এই চার উইকেটে দেশের মাটিতে ওয়ানডেতে ১৫০ উইকেট পূর্ণ হয়েছে সাকিবের। ঘরের মাঠে এখন তার ১৫৩ উইকেট, যা বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ। ১৫০ উইকেটের মাইলফলকে পৌঁছাতে সাকিবকে খেলতে হয়েছে ১০০টি ওয়ানডে ম্যাচ। বাঁহাতি এই স্পিনারের পরই আছেন মাশরাফি বিন মুর্তজা। দেশের মাটিতে ১০৩ ওয়ানডেতে সাবেক এই অধিনায়কের উইকেট ১৪৭টি।

সাকিবের স্পিন পাকেই মূলত বিধ্বস্ত হয় ক্যারিবীয়দের টপ অর্ডার। যেখান থেকে আর ঘুরে দাঁড়ানো হয়নি সফরকারীদের। চেষ্টা করলেও পরে অভিষিক্ত হাসান মাহমুদ আগুনে বোলিং করে উইন্ডিজ ব্যাটসম্যানদের কোণঠাসা করে ফেলেন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নেমেই ২৮ রান খরচায় ঝুলিতে ৩ উইকেট পুড়েছেন ডানহাতি এই তরুণ পেসার। টানা দুই উইকেট নিয়ে তৈরি করেছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। 

বল হাতে অবশ্য বাংলাদেশকে ভালো শুরু এনে দেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার ২৪ রানের মধ্যেই উইন্ডিজের দুই ওপেনার সুনীল আমব্রিস ও জশুয়া ডা সিলভাকে ফিরিয়ে দেন। মুস্তাফিজের পর সাকিবের স্পিন ভেল্কি, এরপর হাসানের গতিময় আক্রমণ। তাতে দিশেহারা উইন্ডিজ। মাঝে একটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। 

ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন অভিষিক্ত কাইল মেয়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন মারকুটে ব্যাটসম্যান রভম্যান পাওয়েল। আন্দ্রে ম্যাকার্থি ১২ ও অধিনায়ক জেসন মোহাম্মদ ১৭ রান করেন। বাকিদের কেউ-ই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / ওয়ানডে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net