Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বাড়িঘর থেকে শুরু করে গরু-মহিষ, অলিম্পিকে স্বর্ণ জিতে উপহারের সমুদ্রে ভাসছেন দুই ইন্দোনেশিয়ান অ্যাথলেট 

খেলা

টিবিএস ডেস্ক
07 August, 2021, 06:35 pm
Last modified: 07 August, 2021, 06:42 pm

Related News

  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট
  • ইন্দোনেশিয়ায় অন্তত ১০ আরোহীসহ নজরদারি বিমান নিখোঁজ, চলছে তল্লাশি
  • নারী ও শিশুদের আপত্তিকর ছবি তৈরি: মাস্কের ‘গ্রোক’ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
  • ইন্দোনেশিয়ার নতুন রাজধানী 'নুসানতারা': এই মহানগরীর ভবিষ্যৎ কী?

বাড়িঘর থেকে শুরু করে গরু-মহিষ, অলিম্পিকে স্বর্ণ জিতে উপহারের সমুদ্রে ভাসছেন দুই ইন্দোনেশিয়ান অ্যাথলেট 

ব্যাডমিন্টন যুগলকে মোট ৫০০ কোটি ইন্দোনেশীয় রুপিয়া উপহার দিচ্ছে সেদেশের সরকার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা।
টিবিএস ডেস্ক
07 August, 2021, 06:35 pm
Last modified: 07 August, 2021, 06:42 pm
ইন্দোনেশিয়ান অ্যাথলেট গ্রেসিয়া পলি ও অপ্রিয়ানি রাহায়ু। ছবি: ইনস্টাগ্রাম

টোকিও অলিম্পিকে মেয়েদের দ্বৈত ব্যাডমিন্টনে স্বর্ণ জেতার পর দেশে ফিরে উপহারের সমুদ্রে ভাসছেন দুই ইন্দোনেশিয়ান অ্যাথলেট গ্রেসিয়া পলি ও অপ্রিয়ানি রাহায়ু। সরকারসহ বিভিন্ন মাধ্যম থেকে ইতোমধ্যে অর্থ, গরু, বাড়ি ও রেস্টুরেন্ট উপহারের ঘোষণা পেয়েছেন এই দুই কৃতী অ্যাথলেট।

গত সোমবার একরকম সবাইকে অবাক করে দিয়েই চীনের চেঙ কুইং চেন ও জিয়া ই ফানকে হারিয়ে ইন্দোনেশিয়াকে এই অলিম্পিকের প্রথম স্বর্ণ পদক উপহার দেন পলি ও রাহায়ু। তাই স্বাভাবিকভাবেই এই ব্যাডমিন্টন যুগলকে নিয়ে উচ্ছ্বাসের কমতি নেই ইন্দোনেশিয়ানদের।

View this post on Instagram

A post shared by Baso Aci Akang (@basoaciakang)

অপ্রিয়ানি রাহায়ুর জন্মস্থান সুলাওয়েশির অধিবাসীরা এরইমধ্যে তাকে পাঁচটি গরু ও একটি বাড়ি উপহারের ঘোষণা দিয়েছেন। মিটবল রেস্টুরেন্ট সংস্থা বাসো আচি আবাং এই স্বর্ণপদকজয়ীকে তাদের একটি রেস্টুরেন্টের মালিকানা দেওয়ার ঘোষণা দিয়েছে।

দেশটির পর্যটনমন্ত্রী সান্ডিয়াগো উনো সোমবারই ঘোষণা দিয়েছেন, এই জুটি দেশের সবচেয়ে আকর্ষণী ছয়টি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে ভ্রমণ করতে পারবে এখন থেকে।

অলিম্পিকে স্বর্ণপদক গলায় গ্রেসিয়া পলি ও অপ্রিয়ানি রাহায়ু। ছবি: গেটি ইমেজ

সবচেয়ে বড় উপহারের ঘোষণাটি দিয়েছে অবশ্য ইন্দোনেশিয়া সরকার। ব্যাডমিন্টন যুগলকে মোট ৫০০ কোটি ইন্দোনেশীয় রুপিয়া উপহার দিচ্ছে সরকার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা।

ব্যাডমিন্টনে ১৯৯২ অলিম্পিকে অভিষিক্ত হওয়ার পর ২০১২ অলিম্পিক ব্যতীত সবক'টি আসরেই কোনো না কোনো স্বর্ণপদক জিতেছে ইন্দোনেশিয়া। এবারের অলিম্পিকে এই স্বর্ণপদক ছাড়াও একটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জ পদক ঘরে তুলেছে ইন্দোনেশিয়া।

স্বর্ণপদক জয়ী ফিলিপাইনের ভারোত্তলক হিডিলিন ডিয়াজের উচ্ছ্বাস। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়াই কিন্তু একমাত্র দেশ নয় যারা অলিম্পিকের পদকধারীদের বিভিন্ন উপহারের মাধ্যমে বরণ করছে। ২৭ জুলাই ফিলিপাইনের ভারোত্তলক হিডিলিন ডিয়াজ তার দেশকে অলিম্পিকে ইতিহাসের প্রথম স্বর্ণপদক উপহার দেন। দুটি বাড়িসহ সরকারের পক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার সমমানের অর্থ উপহার পেয়েছেন তিনি। এছাড়া বিভিন্ন কর্পোরেট কোম্পানির পক্ষ থেকে বাড়ি, গাড়ি, অর্থসহ বিভিন্ন উপহার এখনো পেয়ে যাচ্ছেন এই ভারোত্তলক।

  • সূত্র: ইনসাইডার

Related Topics

টপ নিউজ

অলিম্পিক গেমস / ইন্দোনেশিয়া / ফিলিপাইন / স্বর্ণপদক / ব্যাডমিন্টন / ভারোত্তোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • ঢাকায় ইন্দোনেশিয়ার রিটেইল জায়ান্ট আলফামার্টের যাত্রা শুরু: খুলবে ১০০ আউটলেট
  • ইন্দোনেশিয়ায় অন্তত ১০ আরোহীসহ নজরদারি বিমান নিখোঁজ, চলছে তল্লাশি
  • নারী ও শিশুদের আপত্তিকর ছবি তৈরি: মাস্কের ‘গ্রোক’ নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া
  • ইন্দোনেশিয়ার নতুন রাজধানী 'নুসানতারা': এই মহানগরীর ভবিষ্যৎ কী?

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net