Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
বাবা-মাসহ করোনাভাইরাসে আক্রান্ত ক্রিকেটার নাজমুল অপু

খেলা

টিবিএস রিপোর্ট
20 June, 2020, 08:25 pm
Last modified: 20 June, 2020, 08:39 pm

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

বাবা-মাসহ করোনাভাইরাসে আক্রান্ত ক্রিকেটার নাজমুল অপু

নাফিস ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার পর করোনা ভাইরাসে আক্রান্ত জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। শুধু নাজমুলই নন, তার মা-বাবাও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত।
টিবিএস রিপোর্ট
20 June, 2020, 08:25 pm
Last modified: 20 June, 2020, 08:39 pm

দুই দিনে তিনটি দুঃসংবাদ শুনলো বাংলাদেশ ক্রিকেট। কদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। শনিবার বিকালে মাশরাফি বিন মুর্তজার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। 

সন্ধ্যায় জানা গেল প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। শুধু নাজমুলই নন, তার মা-বাবাও করোনা ভাইরাসে আক্রান্ত। নাজমুল নিজেই বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

করোনাভাইরাসের সঙ্কটময় এই সময়ে যে কজন ক্রিকেটার মানুষের সেবায় নিজেকে নিয়জিত রেখেছেন, তার মধ্যে নাজমুল অপু অন্যতম। করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই দুস্থ-অসহায়দের সাহায্য করে আসছেন তিনি। 

সহযোগিতার এই কার্যক্রমে নারায়নগঞ্জে সরাসরি মাঠে থেকে কাজ করেছেন বাংলাদেশের হয়ে একটি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলা নাজমুল। আর এই কাজ করতে গিয়েই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। যদিও মানুষের সাহায্যে নিয়জিত থাকায় এ নিয়ে আফসোস নেই তার। 

আক্রান্ত হওয়ার বিষয়ে দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে নাজমুল অপু বলেন, 'গত সপ্তাহ থেকে অসুস্থবোধ করছিলাম। জ্বর, গা ব্যথা ছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে, এখন বাসায় আলাদা রুমে আছি। মানুষের কষ্ট দেখে এগিয়ে গিয়েছিলাম। আক্রান্ত হলেও আমার কোনো আফসোস নেই।'

নাজমুলের আফসোস বাবা-মাকে নিয়ে। তার কারণে বাবা-মা আক্রান্ত হওয়ায় কষ্টের কথা জানালেন অপু, 'আমার শরীরের অবস্থা ভালো আছে এখন, কাশি আছে। কষ্টের ব্যাপার হচ্ছে আমার জন্যই আব্বু-আম্মুর হয়েছে। কারণ ত্রাণ সেন্টার থেকে দিচ্ছিলাম। ঈদের পর বন্ধ করে দেওয়ায় মানুষজন বাসায় এসে ত্রাণ নিয়েছে। সমস্যাটা বাসা থেকেই হয়েছে।'

অপুর চিন্তা তার বাবাকে নিয়ে। কারণ ৬৫ বছর বয়সী আলতাব মাহমুদ এমনিতেই হৃদরোগী। নাজমুল বলেন, 'আব্বুর শরীরের অবস্থা ভালো না। আব্বু হার্টের রোগী। আর জ্বর ও প্রচন্ড কাশি আছে। আম্মুর শরীর আল্লাহর রহমতে ভালো। আমার আব্বু-আম্মু এবং আমার জন্য সবার কাছে দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। আবারও মানুষের পাশে দাঁড়াতে পারি।'

মানুষের পাশে দাঁড়াতে পরিবার থেকে দূরে ছিলেন নাজমুল অপু। পরিবারের সদস্যদের সুরক্ষার কথা ভেবে বাড়িতে থাকেননি তিনি। কিন্তু তাতেও রক্ষা হলো না। নাজমুল বলেন, 'আপাতত ঘরেই থাকব। আমি দীর্ঘদিন ধরেই এভাবে আছি। যখন ত্রাণ কার্যক্রম চালিয়েছি, তখনও পরিবার ছেড়ে আলাদা থেকেছি। এখন আবার এভাবেই থাকতে হবে।' 

Related Topics

টপ নিউজ

নাজমুল ইসলাম অপু / মাশরাফি বিন মর্তুজা / নাফিস ইকবাল / ক্রিকেটার / করোনা আক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব
  • ভারতের এই শিশুটিকে যেভাবে অনলাইনে ক্রিকেট তারকা বানালেন শচীন টেন্ডুলকার
  • সাকিব আল হাসানের দেশে আসতে কোনো আইনি বাধা নেই: ক্রীড়া উপদেষ্টা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net