Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
বাংলাদেশ সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড

খেলা

টিবিএস ডেস্ক
11 August, 2020, 04:05 pm
Last modified: 11 August, 2020, 05:50 pm

Related News

  • তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন; বেইজিংকে ‘ঝগড়াটে মাছ ব্যবসায়ী’ বলে পাল্টা খোঁচা তাইপে-র
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

বাংলাদেশ সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দেশে ক্রিকেট ফেরানোর তোড়জোর শুরু করেছে নিউজিল্যান্ড। ইতোমধ্যে চারটি দেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
টিবিএস ডেস্ক
11 August, 2020, 04:05 pm
Last modified: 11 August, 2020, 05:50 pm

করোনাভাইরাস মোকাবিলায় অনেক দেশের চেয়েই এগিয়ে ছিল নিউজিল্যান্ড। অন্যান্য দেশ যখন করোনা মহামারিতে বিধ্বস্ত, নিউজিল্যান্ড তখন করোনামুক্ত হওয়ার ঘোষণা দেয়। পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ায় দেশে ক্রিকেট ফেরানোর তোড়জোর শুরু করেছে দেশটি। 

ইতোমধ্যে চারটি দেশের বিপক্ষে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এরমধ্যে বাংলাদেশের বিপক্ষে একটি সিরিজ। যদিও এ বিষয়ে বিসিবি এখনও কোনো বিবৃতি দেয়নি। 

নিউজিল্যান্ডের গ্রীষ্মে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানও নিউজিল্যান্ড সফর করবে। এর বাইরে অস্ট্রেলিয়া নারী দলকে আতিথেয়তা দেওয়ারও পরিকল্পনা আছে তাদের। এমনই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।

জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বর্তমানে সরকারের সঙ্গে কাজ করছে নিউজিল্যান্ড ক্রিকেট। করোনার এই কঠিন সময়ে খেলা আয়োজনে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো বায়ো বাবল অনুসরণ করবে নিউজিল্যান্ড। দলগুলোকে আতিথেয়তা দেওয়ার ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিতসহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করছে তারা।

নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, 'আমরা বিস্ময়কর উন্নতি করছি। ফোনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে আমার, তারা সফর নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশও সফর নিশ্চিত করেছে।'

হোয়াইট আরও বলেন, 'আইসোলেশন প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা আগামী দুই-এক সপ্তাহ সরকারের এজেন্সির সঙ্গে কাজ করব। তারা খুবই ভালো সমর্থন দিচ্ছে সব কাজে।'

বর্তমান এফটিপি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফর করার কথা। কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার শুধু টি-টোয়েন্টি খেলার কথা। যদিও এসবের কোনো কিছুই এখনও নিশ্চিত নয়।

Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ড ক্রিকেট / বিসিবি / সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন; বেইজিংকে ‘ঝগড়াটে মাছ ব্যবসায়ী’ বলে পাল্টা খোঁচা তাইপে-র
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net