Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
বাংলাদেশে কেন ধুঁকেছে অস্ট্রেলিয়া, কারণ জানালেন পন্টিং

খেলা

টিবিএস ডেস্ক
14 August, 2021, 06:50 pm
Last modified: 14 August, 2021, 06:52 pm

Related News

  • অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
  • যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিলেন পন্টিং
  • আমেরিকায় কোচিং করাবেন রিকি পন্টিং!
  • ‘আত্মবিশ্বাস মিললেও হয়নি বিশ্বকাপের প্রস্তুতি’
  • বাংলাদেশের উদযাপনের ভিডিও নিয়ে অস্ট্রেলিয়া দলে গণ্ডগোল

বাংলাদেশে কেন ধুঁকেছে অস্ট্রেলিয়া, কারণ জানালেন পন্টিং

এমন হারে স্বভাবতই হতাশ অস্ট্রেলিয়া দল। সফর শেষ হওয়ার বেশ কয়েকদিন হয়ে গেলেও বিষয়টি নিয়ে আলোচনা থামেনি। কেন এই ভরাডুবি, সেটার কারণ অনুসন্ধান চলছে। দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং এরই মধ্যে কারণ আবিষ্কার করে ফেলেছেন।
টিবিএস ডেস্ক
14 August, 2021, 06:50 pm
Last modified: 14 August, 2021, 06:52 pm

প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে নাজেহাল অবস্থাই হয়েছে অস্ট্রেলিয়ার। একে তো দলে ছিলেন না তারকা বেশ কয়েকজন ক্রিকেটার, তার ওপর ধীর গতির উইকেটে বাংলাদেশের স্পিনার ও মুস্তাফিজুর রহমানের দাপট। ঘরের মাঠের দলটির বিপক্ষে দাঁড়াতেই পারেনি অজিরা। পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে হেরে বাড়ি ফিরেছে অস্ট্রেলিয়া।

এমন হারে স্বভাবতই হতাশ অস্ট্রেলিয়া দল। আস্ট্রেলিয়ান ক্রিকেটেও পড়েছে এর প্রভাব। সফর শেষ হওয়ার বেশ কয়েকদিন হয়ে গেলেও বিষয়টি নিয়ে আলোচনা থামেনি। অস্ট্রেলিয়ার কেন এই ভরাডুবি, সেটার কারণ অনুসন্ধান চলছে। 

দেশটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং এরই মধ্যে কারণ আবিষ্কার করে ফেলেছেন। দুটি ওয়ানডে বিশ্বকাপজয়ী এই অধিনায়কের মতে, বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে ধারণা না থাকা ও দক্ষতার অভাবে এভাবে হারতে হয়েছে অস্ট্রেলিয়কে।

এসইএন রেডিওতে শনিবার অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের সঙ্গে আলাপচারিতায় এক পর্যায়ে পন্টিং বলেন, 'এই কন্ডিশনে আমাদের জানাশোনার স্বল্পতা এবং স্কিলের ঘাটতি আবারও আমাদের সর্বনাশ ডেকে এনেছে। আমার স্মৃতিতে যতোটা মনে পড়ে, এটা আসলে অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ান ক্রিকেটের বড় দুর্বলতা। যদিও বেশির ভাগ সময় ভুগতে হয়েছে টেস্টে। শ্রীলঙ্কায় ও ভারতে অবশ্য আমরা সাদা বলের ক্রিকেটে লড়াই করার পথ খুঁজে নিয়েছি কোনোভাবে।'

অস্ট্রেলিয়ার ক্রিকেটে গভীরতা খুঁজে পাচ্ছেন না পন্টিং। তার মতে, দুর্বলতা কাটিয়ে উঠতে আরও অনেক কাজ করতে হবে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, 'এটা (বাংলাদেশের বিপক্ষে হার) প্রমাণ করে যে অস্ট্রেলিয়ান ক্রিকেটে যতটা গভীরতা থাকা উচিত, সেটার ধারে কাছেও নেই। কাজেই অনেক কাজ করতে হবে।'

বিশ্বকাপ প্রস্তুতির সিরিজ হলেও বাংলাদেশ সফরে আসেননি অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তারা হলেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জাই রিচার্ডনসন ও কেন রিচার্ডসন। চোটের কারণে সফরে আসা হয়নি নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চেরও।

এসব ক্রিকেটারের প্রস্তুতির জন্য আইপিএলকে সেরা মঞ্চ মানছেন পন্টিং। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের বাকি অংশ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। এ কারণে বিশ্বকাপ প্রস্তুতিতে সমস্যা হবে না বলে বিশ্বাস পন্টিংয়ের।

তিনি বলেন, 'যারা তিন-চার মাস ধরে খেলছে না, তাদের ছন্দে ফিরতে হবে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে উঁচু মানের ক্রিকেট খেলে। বিশ্বকাপের একদম একই কন্ডিশনে তারা খেলবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে। কোনো সন্দেহ নেই, এটিই হবে তাদের সেরা প্রস্তুতি।'

Related Topics

টপ নিউজ

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর / বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ / রিকি পন্টিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
  • যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগ দিলেন পন্টিং
  • আমেরিকায় কোচিং করাবেন রিকি পন্টিং!
  • ‘আত্মবিশ্বাস মিললেও হয়নি বিশ্বকাপের প্রস্তুতি’
  • বাংলাদেশের উদযাপনের ভিডিও নিয়ে অস্ট্রেলিয়া দলে গণ্ডগোল

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net