Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
বাংলাদেশের উদযাপনের ভিডিও নিয়ে অস্ট্রেলিয়া দলে গণ্ডগোল

খেলা

টিবিএস ডেস্ক
11 August, 2021, 07:25 pm
Last modified: 11 August, 2021, 07:31 pm

Related News

  • অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
  • ডেপের সাথে কী নিয়ে ঝগড়া হয়েছিল তা নিজেই ভুলে যেতেন অ্যাম্বার হার্ড! 
  • শাহরুখের সমান পারিশ্রমিক দাবি করায় করণের সঙ্গে ঝগড়া হয়েছিল কারিনার! 
  • তুমুল কথা কাটাকাটি, প্রযোজক সাজিদকে ডায়েরি ছুঁড়ে মেরেছিলেন সালমান!
  • বাংলাদেশে কেন ধুঁকেছে অস্ট্রেলিয়া, কারণ জানালেন পন্টিং

বাংলাদেশের উদযাপনের ভিডিও নিয়ে অস্ট্রেলিয়া দলে গণ্ডগোল

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজে নিজেদের করে নেওয়ায় উচ্ছ্বাসের শেষ ছিল না বাংলাদেশ দলের। 
টিবিএস ডেস্ক
11 August, 2021, 07:25 pm
Last modified: 11 August, 2021, 07:31 pm
ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

বাংলাদেশ সফরটা সুখের হয়নি অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের সিরিজে একটিতে জিতেছে তারা, জয় উদযাপন ওই একবারই। সেখানে বাংলাদেশ বিজয় উল্লাস করেছে চারবার, সঙ্গে সিরিজ জয় উদযাপন তো আছেই। ঘরের মাঠের দলটির উদযাপন চেয়ে চেয়ে দেখতে হয়েছে অজিদের। দল হিসেবে নিশ্চয়ই এমন দৃশ্য তাদের কাছে ভালো লাগার মতো কিছু নয়। তাই তো বাংলাদেশের উদযাপনের ভিডিও নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়ায় অস্ট্রেলিয়া দলে গণ্ডগোল বেধে গিয়েছিল। 

বাংলাদেশের উদযাপনের ভিডিও কেন প্রকাশ করা হয়েছে, এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটের দুই কর্মীর সঙ্গে ঝগড়া বাধিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার ও ম্যানেজার গ্যাভিন ডোভি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড তাদের এক প্রতিবেদনে এমনই জানিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজে নিজেদের করে নেওয়ায় উচ্ছ্বাসের শেষ ছিল না বাংলাদেশ দলের। 

সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর ড্রেসিং রুমে বাধভাঙা উল্লাস করেন বাংলাদেশের ক্রিকেটাররা। বড় কোনো অর্জনে বাংলাদেশের ক্রিকেটার, কোচিং স্টাফরা 'আমরা করব জয়' গানটি গেয়ে থাকে। এবারের উদযাপনেও এক সঙ্গে এই গানটি গেয়েছেন সাকিব-মাহমুদউল্লাহরা। বাংলাদেশের এই উদযাপনের ভিডিওটি ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এরপরই তেলে-বেগুনে জ্বলে ওঠেন ল্যাঙ্গার ও ডোভি। 

সিডনি মর্নিং হেরাল্ডের খবর অনুযায়ী, এই ভিডিও ওয়েবসাইটে প্রকাশ হওয়ার পর প্রবল আপত্তি জানান ল্যাঙ্গার ও ডোভি। তাদের মতে এই ভিডিও দেওয়া কোনোভাবেই উচিত হয়নি। অজিদের ওয়েবসাইটে কাজ করা দুই কর্মীর একজনকে এটা বলেন ডোভি। সে সময় ডোভিকে সমর্থন জানান ল্যাঙ্গার। 

ভিডিও দেওয়ার কারণ ব্যাখ্যা করেও ল্যাঙ্গার-ডোভিকে শান্ত করতে পারেননি ওই দুই কর্মী। এক পর্যায়ে ঝগড়া লেগে যায়। হোটেলে অনেকের সামনেই ঘটে ব্যাপারটি। যা ক্রিকেটারদের জন্য বিব্রতকর ছিল বলে জানিয়েছে সিডনি মর্নিং হেরাল্ড। 

এ নিয়ে সিডনি মর্নিং হেরাল্ডের সঙ্গে কথা বলেছেন গ্যাভিন ডোভি। অস্ট্রেলিয়া দলের ম্যানেজার বলেছেন, 'বিষয়টিতে আমাদের মতপার্থক্য ছিল। মতপার্থক্যের এই বিষয়টি আমরা মেনে নিয়েছি। তবে এটি এমন একটা আলোচনা ছিল, যেটি সবার অন্তরালে হওয়া উচিত ছিল। বিষয়টির দায়িত্ব আমি পুরোপুরি নিজের কাঁধে তুলে নিচ্ছি।'

যদিও ব্যাপারটি খারাপ অবস্থায় যায়নি বলে দাবি করেন ডোভি। তিনি বলেন. 'একটি সুস্থ মানসিকতার দলের মধ্যে সৎ ও খোলামেলা আলোচনার জায়গা থাকে। এই আলোচনা হতে পারে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ বা অন্যদের মধ্যে। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে।' 
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ / ঝগড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
  • ডেপের সাথে কী নিয়ে ঝগড়া হয়েছিল তা নিজেই ভুলে যেতেন অ্যাম্বার হার্ড! 
  • শাহরুখের সমান পারিশ্রমিক দাবি করায় করণের সঙ্গে ঝগড়া হয়েছিল কারিনার! 
  • তুমুল কথা কাটাকাটি, প্রযোজক সাজিদকে ডায়েরি ছুঁড়ে মেরেছিলেন সালমান!
  • বাংলাদেশে কেন ধুঁকেছে অস্ট্রেলিয়া, কারণ জানালেন পন্টিং

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net