Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
বাংলাদেশের ক্রিকেটে ‘নিষিদ্ধ’ জাভেদ ওমর 

খেলা

টিবিএস রিপোর্ট
21 April, 2020, 03:20 am
Last modified: 21 April, 2020, 03:25 am

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ

বাংলাদেশের ক্রিকেটে ‘নিষিদ্ধ’ জাভেদ ওমর 

ক্রিকেট ছেড়েছেন ১১ বছর হয়েছে। তবু ক্রিকেটের সঙ্গেই ছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। তবে ভবিষ্যতে আর কখনই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা হবে না তার। 
টিবিএস রিপোর্ট
21 April, 2020, 03:20 am
Last modified: 21 April, 2020, 03:25 am

ক্রিকেট ছেড়েছেন ১১ বছর হয়েছে। তবু ক্রিকেটের সঙ্গেই ছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। গত কয়েক মাস ধরে বাংলাদেশ নারী দলের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। তবে ভবিষ্যতে আর কখনই বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা হবে না তার। 

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে থাকা জাভেদ ওমরের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিশেষ নির্দেশনা পাঠিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নির্দেশনায় বলা হয়েছে, বোর্ড অনুমোদিত ক্রিকেটীয় কর্মকাণ্ডে জাভেদ ওমরকে যেন কখনই অন্তর্ভুক্ত করা না হয়। আইসিসির এই নির্দেশনা মোতাবেক জাভেদ ওমরকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এমনই খবর প্রকাশ করেছে।

বাংলাদেশের সাবেক এই ওপেনারের বিরুদ্ধে তদন্ত করে আইসিসি নিশ্চিত হয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন দলের অভ্যন্তরীণ তথ্য বাইরে সরবরাহ করেছেন বাংলাদেশের ম্যানেজারের দায়িত্বে থাকা জাভেদ ওমর।

বিসিবির একটি বিশ্বস্ত সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটটি। বিসিবির সর্বোচ্চ পর্যায়ের সূত্রটি বলেছে, 'ভবিষ্যতে কোনো ধরনের ক্রিকেট ইভেন্টে জাভেদ ওমরকে যুক্ত না করার জন্য আইসিসি আমাদের নির্দেশনা দিয়েছে। বিষয়টি আমাদের প্রচন্ড হতাশ করেছে।'

জাভেদ ওমরের বিরুদ্ধে যথেষ্ঠ তথ্য-প্রমাণাদি সংগ্রহের পরই বিসিবিকে এমন নির্দেশনা দিয়েছে আইসিসি। জানা গেছে, জাভেদ ওমর বর্তমান খেলোয়াড় না হওয়ায় আর কোনো পদক্ষেপ নেয়নি আইসিসি। বিসিবি যেহেতু তাকে কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে রাখছে না, তাতেই তার শাস্তি নিশ্চিত হয়ে যাচ্ছে বলে মনে করছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

নারী টি-টোয়ন্টি বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে বিসিবির সঙ্গে চুক্তি শেষ হয় জাভেদ ওমরের। এরপর চুক্তি বাড়ানোসহ ভিন্ন ভূমিকায় বাংলাদেশের ক্রিকেটে কাজ করার জন্য বিসিবির অনেকের কাছেই নিজের ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশের হয়ে ৪০ টেস্ট ও ৫৯ ওয়ানডে খেলা জাভেদ ওমর। কিন্তু আইসিসির নির্দেশনা পাওয়ায় তাকে কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে যুক্ত করেনি বিসিবি।
 

Related Topics

টপ নিউজ

জাভেদ ওমর / সাবেক ক্রিকেটার / নিষিদ্ধ / আইসিসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • চীনা নৃত্যদলের অনুষ্ঠান নিয়ে বিপত্তি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন 'বোমা মেরে উড়িয়ে' দেওয়ার হুমকি
  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net