Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
03 August, 2021, 06:25 pm
Last modified: 03 August, 2021, 07:49 pm

Related News

  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ
  • পাকিস্তান সফরে ‘এ’ দলে মুশফিক-হৃদয়-সৌম্যরা
  • শূন্যের রেকর্ডে শীর্ষে সৌম্য
  • চোখ ধাঁধানো ব্যাটিং করে ফিরলেন হৃদয়

অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ

অস্ট্রেলিয়ার দাপুটে বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। ৩৩ বলে ৩টি চারে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান।
টিবিএস রিপোর্ট
03 August, 2021, 06:25 pm
Last modified: 03 August, 2021, 07:49 pm
সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্য দেওয়া হলো না বাংলাদেশের। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১৩১ রানে। অস্ট্রেলিয়ার দাপুটে বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। 

৩৩ বলে ৩টি চারে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। ইনিংসের দ্বিতীয় বলেই মিচেল স্টার্ককে ছক্কা মারা নাঈম শেখ ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার ২৯ বলে ২টি চার ও ২টি ছক্কায় ৩০ রান করেন। আরেক ওপেনার সৌম্য সরকার বাজে শট খেলে নিজের স্টাম্প ভেঙে সাজঘরে ফেরেন। ২ রান করে থামতে হয় তাকে।  

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২০ বলে একটি ছক্কায় ২০ রান করে আউট হন। এরপর দ্রুতই ফেরেন ৩ রান করা নুরুল হাসান সোহান। ছয় নম্বরে নামা আফিফ হোসেন ধ্রুব শেষ বল পর্যন্ত ব্যাটিং করেন। ইনিংসের শেষ বলে স্টার্কের বলে বোল্ড হওয়া বাঁহাতি তরুণ এই ব্যাটসম্যান ১৭ বলে ৩টি চারে ২৩ রান করেন। 

জিম্বাবুয়ে সফরে অভিষেক হওয়া শামীম পাটোয়ারী বেশি সময় টিকতে পারেননি। বিশ্বজয়ী যুব দলের এই সদস্য ৪ রান করে আউট হন। মাহেদী হাসান ৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার জস হ্যাজেলউড সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এ ছাড়া মিচেল স্টার্ক ২টি এবং অ্যাডাম জ্যাম্পা ও অ্যান্ড্রু টাই একটি করে উইকেট নেন। 

পঞ্চম ওভারেই নতুন বল

হারিয়ে না গেলে কিংবা ব্যবহারের অনুপযোগী না হলে ক্রিকেট ম্যাচে বল পরিবর্তন করা হয় না। কিন্তু বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সেই নিয়ম মানা হচ্ছে না। অস্ট্রেলিয়ার দাবি অনুযায়ী গ্যালারিতে যাওয়া বল ম্যাচে ব্যবহার করা হবে না এই সিরিজে। প্রথম টি-টোয়েন্টিতে তাই ইনিংসের পঞ্চম ওভারেই পরিবর্তন করতে হলো বল। 

অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন নাঈম শেখ। ডিপ স্কয়ার লেগ দিয়ে বাংলাদেশ ওপেনারের মারা ছক্কা গিয়ে পড়ে গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে পড়া বল আর মাঠে ফেরেনি। আরেকটি বলে চলছে খেলা।   

বলে টেনে নিয়ে আউট হলেন সৌম্য

ইনিংসের দ্বিতীয় বলেই মিচেল স্ট্রার্ককে ছক্কা মেরে শুরুটা দারুণ করেছিলেন নাঈম শেখ। এরপর সেভাবে রান নিতে না পারলেও মনে হচ্ছিল, ভালো শুরু পেতে পারে বাংলাদেশ। কিন্তু সৌম্য সরকারের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে সেটা হয়নি। ২ রান করে অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজলউডের বলে বোল্ড হয়েছেন সৌম্য। 

বলা যায় জোর করে আউট হয়েছেন সৌম্য। স্টাম্পের অনেক বাইরের একটি ডেলিভারি পেছনে গিয়ে খেলার চেষ্টা করেন তিনি। বুক বরাবর ডেলিভারিটি স্লাইস করতে গিয়ে নিজের স্টাম্প ভেঙে দেন বাংলাদেশ ওপেনার। ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬ রান। নাঈম ২০ ও সাকিব আল হাসান ৩ রানে ব্যাটিং করছেন। 

Related Topics

টপ নিউজ

সৌম্য সরকার / বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ওয়েস্ট ইন্ডিজকে মাঝারি লক্ষ্য দিলো বাংলাদেশ
  • পাকিস্তান সফরে ‘এ’ দলে মুশফিক-হৃদয়-সৌম্যরা
  • শূন্যের রেকর্ডে শীর্ষে সৌম্য
  • চোখ ধাঁধানো ব্যাটিং করে ফিরলেন হৃদয়

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net