Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বরিশাল-খুলনার পর মাশরাফিকে পাওয়ার লড়াইয়ে রাজশাহী

খেলা

টিবিএস রিপোর্ট
05 December, 2020, 06:10 pm
Last modified: 05 December, 2020, 06:17 pm

Related News

  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 
  • যারা বাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
  • নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর, আগুন
  • নির্বাচনের মাঠে তারকাদের কে জিতলেন কে হারলেন

বরিশাল-খুলনার পর মাশরাফিকে পাওয়ার লড়াইয়ে রাজশাহী

দীর্ঘদিন পর অনুশীলন করতে মিরপুরে পা রাখতেই মাশরাফির দিকে হাত বাড়িয়েছে কয়েকটি দল। তাকে দলে নিতে প্রথম দল হিসেবে বিসিবির কাছে আবেদন করে ফরচুন বরিশাল। এরপর আবেদন করে জেমকন খুলনা। এবার মিনিস্টার গ্রুপ রাজশাহীও মাশরাফিকে দলের নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
05 December, 2020, 06:10 pm
Last modified: 05 December, 2020, 06:17 pm

ইনজুরিতে থাকায় বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে নাম ছিল না মাশরাফি বিন মুর্তজার। তবে বাংলাদেশের ওয়ানডের সফলতম অধিনায়কের খেলার পথ খোলা রেখেছিল বিসিবি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, চাইলে ড্রাফটের বাইরে থেকে কোনো দল তাকে দলে নিতে পারবে। একাদিক দল আগ্রহ প্রকাশ করলে তখন লটারি করা হবে।

দীর্ঘদিন পর অনুশীলন করতে মিরপুরে পা রাখতেই মাশরাফির দিকে হাত বাড়িয়েছে কয়েকটি দল। তাকে দলে নিতে প্রথম দল হিসেবে বিসিবির কাছে আবেদন করে ফরচুন বরিশাল। এরপর আবেদন করে জেমকন খুলনা। এবার মিনিস্টার গ্রুপ রাজশাহীও মাশরাফিকে দলের নেওয়ার আগ্রহের কথা জানিয়েছে। তারাও বিসিবি বরাবর আবেদন করেছে। 

এ বিষয়ে রাজশাহীর মিডিয়া ম্যানেজার ও বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার বলেছেন, 'সাইফউদ্দিনকে নিয়ে যে পরিকল্পনা সাজিয়েছিলাম, সেখানে বড় একটা ধাক্কা খাওয়ার পরে সাইফউদ্দিনকে আশা করি পেতে যাচ্ছি। এখন সাথে যদি মাশরাফিকে পাই, দলের শক্তি অনেক বেড়ে যাবে। সাইফউদ্দিন, মাশরাফি দুজনকে এক সাথে খেলাতে পারলে আমাদের জন্য বিশাল একটা পাওয়া হবে।'

প্রথম দুই ম্যাচে জেতার পর হেরেই চলেছে রাজশাহী। টানা তিন ম্যাচ হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিংয়ে সাফল্য মিললেও বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারছে না দলটি। এ কারণে মাশরাফির মতো একজন অভিজ্ঞ পেসারকে দলে পেতে চেষ্টা শুরু করেছে রাজশাহী। 

হান্নান সরকার বলেন, 'বোলিংয়ে সাম্প্রতিক ম্যাচগুলোয় কিছুটা সংগ্রাম করছি। পরের তিন ম্যাচে জেতার জন্য বোলিং ভূমিকাটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। স্বাভাবিকভাবে মাশরাফিকে আমরা চাচ্ছি। আগেও বলেছি, যখন সময় হবে, তখন আমরা সিদ্ধান্ত জানাব। এখন আমরা এমন একটা অবস্থানে এসেছি যে, মাশরাফিও তার সিদ্ধান্ত জানাতে পারবে বা বোর্ডও আমাদের মেডিকেল টিমের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্তটা জানাবে।  সেটার পরই আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি যে মাশরাফির ব্যাপারে আগ্রহ প্রকাশ করতে পারি।'

রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাশরাফি এলে কে থাকবেন অধিনায়ক হিসেবে? এ বিষয়টি মাশরাফির হাতেই ছেড়ে দিতে যায় দলটি। হান্নান সরকার বলেন, 'এই বিষয়টি এখনও এভাবে চিন্তা করিনি। বিষয় হচ্ছে মাশরাফি কী চাচ্ছে। মাশরাফি এমন একজন খেলোয়াড় বা অধিনায়ক, তার সাথে আলোচনা না করে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারব না। এখানে মাশরাফির মতামতই প্রাধান্য পাবে। ও আমাদের দলে এলে প্রথম আলোচনাটাই হবে তুমি কি অধিনায়কত্ব করতে চাও।'

তিনটি দল আবেদন করলে বিসিবি থেকে এখনও কিছু জানানো হয়নি। এ বিষয়ে রাজশাহীর ম্যানেজার বলেন, 'এখনও বোর্ড থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি মাশরাফিকে পাওয়ার ব্যাপারে। আমরা যেটা করেছি তাকে দলে পেতে প্রক্রিয়া শুরু করেছি, বোর্ডে আবেদন করেছি। বাকিটা সময়ের সাথে সাথে বোর্ডের মাধ্যমে জানতে পারব।'

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / মিনিস্টার গ্রুপ রাজশাহী / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ‘জোর করে লিখিয়ে নেওয়ার’ অভিযোগে মাশরাফির বিরুদ্ধে মামলা
  • নড়াইলে মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা 
  • যারা বাড়ি পুড়িয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব না: মাশরাফি
  • নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর, আগুন
  • নির্বাচনের মাঠে তারকাদের কে জিতলেন কে হারলেন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net