Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

খেলা

টিবিএস রিপোর্ট
01 April, 2021, 08:15 pm
Last modified: 01 April, 2021, 08:20 pm

Related News

  • দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন, লক্ষ্য ২ কোটি ৪০ লাখ শিশু
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

১ এপ্রিল শুরু হয়ে আগামী ১০ এপ্রিল শেষ হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। ১০ দিনব্যাপী এই আসরে ৯ জেলার ২৯টি ভেন্যুতে অনুষ্ঠেয় এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনে ৫ হাজার ৩০০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। আসরের মোট পদকসংখ্যা ১ হাজার ২৭১টি। এর মধ্যে স্বর্ণপদক সংখ্যা ৩৭৮টি। 
টিবিএস রিপোর্ট
01 April, 2021, 08:15 pm
Last modified: 01 April, 2021, 08:20 pm

আলোক ঝলমলে মঞ্চ প্রস্তুতই ছিল। বর্ণিল সাজে সেজে ওঠা বঙ্গবন্ধু স্টেডিয়ামে উপস্থিত হয়েই বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করতে পারতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান পরিকল্পনার তেমনই ছিল। কিন্তু করোনা পরিস্থিতির অবনতির কারণে সেটা সম্ভব হয়নি। ভার্চুয়ালি বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

৬টা ৫০ মিনিটে বাজানো হয় জাতীয় সঙ্গীত। ৭টা থেকে দলে দলে মাঠে ঢুকতে শুরু করেন অংশগ্রহণকারী ক্রীড়াবিদরা। ৭টা ৩২ মিনিটে গণভবন থেকে ভার্চুয়ালি বাংলাদেশের অলিম্পিক খ্যাত দেশের সবেচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, 'অনেক সমস্যার মধ্যেও যারা বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস আয়োজনে ভূমিকা রেখেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ২০২০ সালে নবম বাংলাদেশ গেমস আয়োজন হওয়ার কথা ছিলো। কিন্তু করোনার কারণে সেটি স্থগিত করা হয়। যদিও এখন আবার সংক্রমণ বেড়ে গেছে। আমি আশা করব আপনারা খেলোয়াড়দের স্বাস্থ্য সচেতনায় বাড়তি নজর রাখবেন এবং খেলাগুলো ভালোভাবে গড়ানোর বিষয়টি নিশ্চিত করবেন। আপনাদের এ আয়োজন সফল হোক,  সুন্দর হোক, এটাই আমি কামনা করি।'

প্রধানমন্ত্রী আরও বলেন, 'আশা করব এই গেমসের মাধ্যমে অনেক ক্রীড়াবিদ নিজেদের পারদর্শীতা দেখাতে পারবেন। পাশাপাশি নিজেদের প্রস্তুত করবেন যেন আগামীতে আমরা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারি। আমরা ভবিষ্যতে ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের ট্রেনিংয়ের ব্যবস্থা করব। সেই সাথে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ২০২০' এর শুভ উদ্ধোধন ঘোষণা করলাম।'

১ এপ্রিল শুরু হয়ে আগামী ১০ এপ্রিল শেষ হবে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। ১০ দিনব্যাপী এই আসরে ৯ জেলার ২৯টি ভেন্যুতে অনুষ্ঠেয় এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনে ৫ হাজার ৩০০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। আসরের মোট পদকসংখ্যা ১ হাজার ২৭১টি। এর মধ্যে স্বর্ণপদক সংখ্যা ৩৭৮টি। 

বুধবার বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় তার সমাধিস্থল থেকে বাংলাদেশ গেমসের মশাল প্রজ্বলন করেন বিওএ'র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। এরআগে ক্রীড়াবিদদের পক্ষে শপথ পাঠ করান দেশসেরা আর্চার রোমান সানা।

সরকারের নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতিতে খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী দর্শকের সুরক্ষায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন সীমিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

Related Topics

টপ নিউজ

বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / উদ্বোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • দেশজুড়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন, লক্ষ্য ২ কোটি ৪০ লাখ শিশু
  • আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন 
  • সিটি করপোরেশন হলো বগুড়া
  • দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net