বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কে কোন দলে
পাঁচটি দল নিয়ে এ মাসেই শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। চারটি গ্রেডের ১৫৭ ক্রিকেটারের মধ্য থেকে ১৬ করে ক্রিকেটার বেছে নিয়েছে দলগুলো। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাকিব আল হাসানকে দলে নিয়েছে জেমকন খুলনা।
'এ' গ্রেডের আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকেও দলে ভিড়িয়েছে খুলনা। 'এ' গ্রেডের বাকি তিন ক্রিকেটারের মধ্যে মুশফিকুর রহিমকে দলে নিয়েছে মেক্সিমকো ঢাকা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।
কে কোন দলে, এক নজরে দেখে নেওয়া যাক:
বেক্সিমকো ঢাকা: মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, নাঈম সেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলী, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।
জেমকন খুলনা: সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, মোহাম্মদ জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসাইন ও জহুরুল ইসলাম অমি।
মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইমন, রেজাউর রহমান, জাকির আলী অনিক, রাকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।
গাজী গ্রুপ চট্টগ্রাম: মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলী, মুমিনুল হক, রাকিবুল হাসান, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।
ফরচুন বরিশাল: তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, তানভীর ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।
