Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
পেনাল্টি শ্যুটআউটে মার্তিনেজের মাইন্ডগেমসই আর্জেন্টিনাকে কাপের কাছে নিয়ে গেল!

টিবিএস ডেস্ক
19 December, 2022, 12:30 pm
Last modified: 19 December, 2022, 01:17 pm

Related News

  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি
  • কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে নিহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট
  • যেভাবে লিওনেল মেসির ‘বেস্ত’ আবারো পশ্চিমা গণমাধ্যমের বর্ণবাদ প্রকাশ করেছে
  • বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা বিশ্বের প্রথম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন
  • হাইস্কুলের অডিটোরিয়াম থেকে বিশ্বকাপের মঞ্চ! 

পেনাল্টি শ্যুটআউটে মার্তিনেজের মাইন্ডগেমসই আর্জেন্টিনাকে কাপের কাছে নিয়ে গেল!

"সে বারবার খেলোয়াড়দের মনোযোগ সরিয়ে দিতে চাচ্ছিল, বলে লাথি মেরে দূরে সরিয়ে দিচ্ছিলো। প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে কথা বলছিলো। তাদের ওপর যতটা চাপ বাড়ানো যায়, তার সবই করছিলো।”
টিবিএস ডেস্ক
19 December, 2022, 12:30 pm
Last modified: 19 December, 2022, 01:17 pm

রবিবার রাতে অবিস্মরণীয় বিশ্বকাপ ফাইনালের পর দুজন খেলোয়াড়ের নাম সবার মুখে মুখে ঘুরছে: লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে। তবে সাথে আরও একটি নাম রয়েছে, এমিলিয়ানো মার্তিনেজ।  

ক্ষণেক্ষণে টুইস্ট থাকা, মোড় ঘুরে যাওয়া, উল্লাস বিষাদে রূপ নেওয়া, কিংবা পিনপতন নীরবতা হঠাৎ করেই গর্জনে রূপ নেওয়া ১২০ মিনিট ৩-৩ গোলে শেষ হওয়ার পর ফুটবল বিশ্বের সবচেয়ে বড় শিরোপা কে হাতে নেবে তা নির্ধারণ করার জন্য সাহায্য নিতে হয় পেনাল্টি শ্যুটআউটের। 

আর্জেন্টিনার পেনাল্টি টেকাররা একদিকে যেদিকে শান্তভাবে তাদের কাজ শেষ করে এসেছে, জালে জড়ীয়েছে ৪টির ৪টিই, উল্টোদিকে মার্টিনেজ দাঁড়িয়ে ছিলেন ফরাসিদের স্বপ্নভঙ্গের জন্য। 

এমবাপ্পে ইতিমধ্যেই ম্যাচে দুটো পেনাল্টি রূপান্তর করেছেন গোলে। তা-ই তিনি যখন শ্যুটআউটের প্রথম পেনাল্টির ক্ষেত্রেও একই কাজ করলেন, তখন অবাক হওয়ার কিছু ছিল না। তবে এমি মার্টিনেজ প্রায় ঠেকিয়েই ফেলেছিলেন, তার হাত ছুঁয়ে গিয়েছিল আলতো করে। আর তারপর থেকেই এমি মার্টিনেজ শ্যুটআউটের কেন্দ্র বানিয়ে ফেলে নিজেকে। কিংসলে কোমানের পেনাল্টি ঠেকিয়ে দেন সরাসরি, তারপর শুরু হয় তার মাইন্ড গেমস। 

অরেলিয়ান চুয়ামেনি যখন তার শট নিতে এগিয়ে আসছিলেন, তখন তিনি নিশ্চই তার ঘাড়ে দায়িত্বের বোঝার ওজন বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। মার্তিনেজ রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের কাছ থেকে বল দূরে সরিয়ে দেন, যাতে করে মিডফিল্ডারকে পুরো পথ বলটিকে সংগ্রহ করে নিয়ে আসতে হয়। 

মার্তিনেজের এই মাইন্ড গেমসই ২২ বছর বয়সী তরুণ চুয়ামেনির ওপর ভালো চাপ ফেলেছিল, যে কারণেই বলটিকে পাঠিয়ে দেন গোলের সীমানার বাইরে। আর এরপরেই আর্জেন্টিনা চলে যায় বিশ্বকাপ শিরোপা ছোঁয়ার খুব কাছে, যার জন্য তারা ৩৬ বছর ধরে অপেক্ষা করছে। র‍্যান্ডাল কোলো মুয়ানির শ্যুট এরপর কেবল ছিল আনুষ্ঠানিকতা, আর্জেন্টাইনদের শিরোপাজয়ের স্বপ্ন বাস্তবতায় রূপান্তর করতে কয়েক সেকেন্ড দীর্ঘায়িত করে। বদলি খেলোয়াড় গনজালো মন্তিয়েল এরপর ঠান্ডা মাথায় জালে বল জড়িয়ে আর্জেন্টিনার শিরোপা উদযাপনের সূচনা করেন। 

লিওনেল স্কালোনি ম্যাচের পর বলেন, "এমি মার্তিনেজ খুবই ইতিবাচক একজন খেলোয়াড়, আর তার সহযোদ্ধাদের আগেই বলে রেখেছিল যে সে কিছু পেনাল্টি সেভ করবেই।"

বাংলাদেশকে মনে ধরেছে মার্তিনেসের। ছবি: এএফপি

বিবিসি স্পোর্টসের বিশেষজ্ঞরাও মার্তিনেজের এই মাইন্ডগেম পেনাল্টি শ্যুটআউটে আর্জেন্টিনাকে সাহায্য করেছে বলে মত দিয়েছেন। সাবেক ইংল্যান্ড মিডফিল্ডার জার্মেই জেনাস বলেন, "কোনো সন্দেহ নেই যে শ্যুটআউটের সময় মার্তিনেজের মাইন্ডগেমের প্রচণ্ড প্রভাব ছিল।" অ্যালান শিয়ারারও জানান, "সে বারবার খেলোয়াড়দের মনোযোগ সরিয়ে দিতে চাচ্ছিল, বলে লাথি মেরে দূরে সরিয়ে দিচ্ছিলো। প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে কথা বলছিলো। তাদের ওপর যতটা চাপ বাড়ানো যায়, তার সবই করছিলো।" রিও ফার্দিন্যান্দও যোগ করেন, "এমনকি লাইনের ওপারেও তার মুভমেন্ট দিয়ে সে প্রতিপক্ষের পেনাল্টি টেকারের নজড় কাড়ার চেষ্টা করছিলো।" 

ম্যাচটি হয়তো শ্যুটআউট পর্যন্ত গড়াতোই না, যদি না ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ওয়ান-টু-ওয়ান পজিশনে থেকে এক অসাধারণ সেভ করতেন মার্তিনেজ। কোলো মুয়ানির দিকে সামনে এগিয়ে এসে তার জায়গা কমিয়ে দিয়ে সেভটি করেন তিনি। আর এরপরই তিন ক্লিনশিট নিয়ে জিতে নেন বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস। 

গত বছরেই আকাশী নীল-সাদা জার্সি গায়ে অভিষেক হয়েছিল মার্তিনেজের, তবে এর মধ্যেই নিজের প্রভাব বুঝিয়ে দিয়েছেন। আর্জেন্টিনাকে জিতিয়েছেন কোপা আমেরিকা আর বিশ্বকাপ। 

মার্তিনেজ আর্সেনালে ৮ বছর কাটিয়েছেন, লোনে অন্যত্র খেলেছেন ৬ বার, আর্সেনালের হয়ে খেলেছেন মাত্র ১১টি প্রিমিয়ার লীগ ম্যাচ। তারপর দুই বছর আগে অ্যাস্টন ভিলায় ট্রান্সফার হওয়ার পর তার স্বরূপ খুঁজে পান।  

"আমার কোনো বলার ভাষা নেই। আমি পেনাল্টি শ্যুটআউটের সময় শান্ত ছিলাম এবং যেভাবে চেয়েছিলা, ঠিক সেভাবেই সবকিছু হয়েছে। আমার যা কিছু স্বপ্ন ছিল, তার সবকিছু পূরণ হয়ে গেছে।"  
 

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ ২০২২ / এমিলিয়ানো মার্টিনেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি
  • কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে নিহত বাংলাদেশি শ্রমিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট
  • যেভাবে লিওনেল মেসির ‘বেস্ত’ আবারো পশ্চিমা গণমাধ্যমের বর্ণবাদ প্রকাশ করেছে
  • বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা বিশ্বের প্রথম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন
  • হাইস্কুলের অডিটোরিয়াম থেকে বিশ্বকাপের মঞ্চ! 

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net