Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
এক মোহনায় মিলে গেলেন ম্যারাডোনা-মেসি

হাসান জামিলুর রহমান সৈকত
19 December, 2022, 05:45 am
Last modified: 19 December, 2022, 05:54 am

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

এক মোহনায় মিলে গেলেন ম্যারাডোনা-মেসি

২০২২ কাতার বিশ্বকাপকে লিওনেল মেসির বিশ্বকাপ বললে বোধোহয় খুব একটা ভুল বলা হবে না। তিনিও যে ম্যারাডোনার মতোই সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন। 
হাসান জামিলুর রহমান সৈকত
19 December, 2022, 05:45 am
Last modified: 19 December, 2022, 05:54 am
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে ম্যারাডোনার পাশে বসেছেন মেসি। ছবিঃ এএফপি।

১৯৮৬ বিশ্বকাপকে বলা হয়ে থাকে 'ম্যারাডোনার বিশ্বকাপ'। বলতে গেলে একা হাতেই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। তার দলের পার্শ্বনায়ক ছিলেন বুরুচাগা, হোর্হে ভালদানো, অস্কার রুগেরিরা। 

২০২২ কাতার বিশ্বকাপকে লিওনেল মেসির বিশ্বকাপ বললে বোধোহয় খুব একটা ভুল বলা হবে না। তিনিও যে ম্যারাডোনার মতোই সামনে থেকে নেতৃত্ব দিয়ে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন।সেনাপতি মেসির সৈনিক হিসেবে বুক চিতিয়ে লড়েছেন এমিলিয়ানো মার্তিনেস, হুলিয়ান আলভারেজ, এনসো ফার্নান্দেজ আর দি মারিয়ারা। 

এক সময় তাকে শুনতে হয়েছে নানান কটাক্ষমূলক কথাবার্তা, মাত্র ১৩ বছর বয়সেই রোসারিও ছেড়ে পাড়ি জমিয়েছিলেন স্পেনে। চাইলে খেলতে পারতেন স্প্যানিশ জাতীয় দলের হয়ে, আর্জেন্টিনার টানে সেই প্রস্তাবও বারবার ফিরিয়ে দিয়েছেন মেসি। স্পেনের হয়ে খেললে আন্তর্জাতিক সব শিরোপার স্বাদ আগেই পাওয়া হয়ে যেতো মেসির।

সেই হাতছানিও টানেনি তাকে যতোটা টেনেছে মাতৃভূমি আর্জেন্টিনার হয়ে খেলার গৌরব। তবুও তাকে আর্জেন্টাইন হিসেবে মেনে নিতে যেন কষ্ট হতো খোদ আর্জেন্টাইনদেরই। অথচ মেসি তার সবকিছু বিলিয়ে দিতেও রাজি ছিলেন শুধুমাত্র আর্জেন্টিনার হয়ে খেলবেন বলে। 

মেসির সবচেয়ে বড় সমর্থক ছিলেন ম্যারাডোনাই। ছবিঃ এএফপি।

সেই আর্জেন্টাইন না হয়ে উঠতে পারা মেসির জন্যই এখন ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পেল আর্জেন্টিনা। এই দীর্ঘ অপেক্ষা ঘোচাতে মেসির দিকেই যে চাতক পাখির মতো তাকিয়ে ছিলেন রোসারিও থেকে বুয়েন্স এইরেসের মানুষ। হয়তো অবশেষে তিনি পেরেছেন সত্যিকারের আর্জেন্টাইন হয়ে উঠতে।

দিয়েগো ম্যারাডোনাকে যতোটা ঈশ্বরসুলভ মর্যাদা দেয়া হতো, নিজের দেশে যেন সেই সম্মানটা বরাদ্দ ছিল না মেসির জন্য। ক্লাব ফুটবলে বার্সেলোনা-পিএসজির হয়ে যতো অর্জনই করুন না কেন, আর্জেন্টিনার মানুষের কাছে সবসময় দ্বিতীয় সেরাই হয়ে ছিলেন মেসি। কারণ ম্যারাডোনা যে আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ, যেখানে ব্যর্থ হয়েছেন মেসি। 

কাতার বিশ্বকাপ জেতা আগেই অবশ্য আর্জেন্টিনার মানুষের মনে জায়গা করে নিতে পেরেছিলেন মেসি। ২০১৪ বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল হারের পর তার সাথে কেঁদেছিল গোটা আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জয়ের পরে কাঁদলেন মেসি, কাঁদালেন কোটি আর্জেন্টাইনকে। ঠিক যেমনটা ঘটেছিল ১৯৮৬ বিশ্বকাপ ম্যারাডোনা উঁচিয়ে ধরার পর। বেঁচে থাকতে মেসির সবচেয়ে বড় সমর্থক ছিলেন ম্যারাডোনাই, তার সমালোচকদের বরাবরই একহাত নিতেন দিয়েগো। অথচ তার উত্তরসূরির সবচেয়ে আনন্দের মুহূর্তেই দেখার জন্য নেই তিনি।

৩৬ বছর পর আবারও নিজেদেরকে বিশ্বচ্যাম্পিয়ন বলার সুযোগ পেলে আর্জেন্টিনার মানুষ। ৩৬ বছর আগে যেই সুযোগ তাদের করে দিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা, ২০২২ সালের শেষে এসে লিওনেল মেসিও সেই একই সুযোগ করে দিয়ে মিশে গেলেন ম্যারাডোনার সঙ্গে।  

 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / লিওনেল মেসি / দিয়েগো ম্যারাডোনা / মেসি-ম্যারাডোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net