Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
মেসি-এমবাপ্পে ছাড়াও ফাইনালে নজর থাকবে যাদের ওপর

টিবিএস রিপোর্ট
18 December, 2022, 03:40 pm
Last modified: 18 December, 2022, 03:59 pm

Related News

  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • রানের ফোয়ারা বইয়ে টুর্নামেন্ট সেরা কোহলি
  • একসঙ্গে তিন পুরস্কার জিতে উচ্ছ্বসিত মেসি
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল

মেসি-এমবাপ্পে ছাড়াও ফাইনালে নজর থাকবে যাদের ওপর

এমবাপ্পের পাশাপাশি ফ্রান্সের ফাইনালে ওঠার পেছনে বড় অবদান আছে অলিভিয়ের জিরু, আতোয়ান গ্রিজম্যান, চুয়ামেনিদের। আর্জেন্টিনার ক্ষেত্রে সেটি মেসির পাশে খেলে চার গোল করা হুলিয়ান আলভারেজ, এনসো ফার্নান্দেজ এবং এমিলিয়ানো মার্তিনেজরা।
টিবিএস রিপোর্ট
18 December, 2022, 03:40 pm
Last modified: 18 December, 2022, 03:59 pm
কাতার বিশ্বকাপের সেরা দুই তারকা এমবাপ্পে এবং মেসি। ছবিঃ এএফপি।

ফাইনালের মূল লড়াইটা হবে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে। এই দুইজনের যিনি জ্বলে উঠবেন, তার দলের চ্যাম্পিয়ন হওয়ার পথ ততোটাই সহজ হবে। কিন্তু এই দুইজনের বাইরেও ছোট ছোট আরো কিছু লড়াইয়ের ফলাফলের উপর নির্ভর করছে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ভাগ্য। 

লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে, দুজন দাঁড়িয়ে আছেন সমান্তরালে। সেরা গোলদাতার তালিকায় যৌথভাবে এক নম্বরে আছেন দুজনে, ৫ গোল করে করেছেন তারা। 

এমবাপ্পের পাশাপাশি ফ্রান্সের ফাইনালে ওঠার পেছনে বড় অবদান আছে অলিভিয়ের জিরু, আতোয়ান গ্রিজম্যান, চুয়ামেনিদের। আর্জেন্টিনার ক্ষেত্রে সেটি মেসির পাশে খেলে চার গোল করা হুলিয়ান আলভারেজ, এনসো ফার্নান্দেজ এবং এমিলিয়ানো মার্তিনেজরা।  

আর্জেন্টিনা এবং ফ্রান্সের বিশ্বকাপে ফাইনালে পৌঁছানোর পেছনে মেসি এবং এমবাপ্পের সাথে আরো যারা অবদান রেখেছেন, তাদের পারফরম্যান্স কেমন ছিল তা দেখে নেওয়া যাক- 

অলিভিয়ের জিরু (ফ্রান্স)

ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন জিরু। ছবিঃ এএফপি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জোড়া গোল করার সাথেসাথে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন জিরু। কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষ জয়সূচক গোলটিও করেছেন তিনি। গোল্ডেন বুট জেতার লড়াইয়ে বেশ ভালোভাবেই আছেন জিরু।

হুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা)

মেসির সাথে জুটি বেঁধে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন আলভারেজ। ছবিঃ এএফপি।

বিশ্বকাপের আগে দলে ডাক পাবেন কিনা সেটিই নিশ্চিত ছিলো না। পেলেও লাউতারো মার্তিনেজের আগে সুযোগ পাবেন না, এটি অনুমেয় ছিলো। সৌদি আরব এবং মেক্সিকোর বিপক্ষে লাউতারোর ব্যর্থতার পর স্কালোনি সুযোগ দেন আলভারেজকে। 

সেই সুযোগ কী দারুণভাবেই না কাজে লাগিয়েছেন তিনি!  সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন, টুর্নামেন্টে তার মোট গোল ৪ টি।  

আতোয়ান গ্রিজম্যান (ফ্রান্স)

ভূমিকা বদলেও দুর্দান্ত খেলছেন গ্রিজম্যান। ছবিঃ এএফপি।

২০১৮ বিশ্বকাপেও ফ্রান্সের অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই ফরোয়ার্ড। এবার তো নিজের ভূমিকা বদলে হয়ে গেছেন মিডফিল্ডার। সেখান থেকে পুরো দলের খেলা নিয়ন্ত্রণ করছেন গ্রিজম্যান। এবারও ফ্রান্সের ফাইনালে আসার পেছনে বড় অবদান রেখেছেন তিনি। 

এনসো ফার্নান্দেজ (আর্জেন্টিনা) 

বিশ্বকাপে নিজের জাত চিনিয়েছেন ফার্নান্দেজ। ছবিঃ এএফপি।

অনেকটা আলভারেজের মতোই গল্প তার। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে সুযোগ পাননি একাদশে। নেমেছিলেন বদলি হিসেবে। মেক্সিকোর বিপক্ষে ম্যাচ থেকেই নিজের জাত চেনানো শুরু করেন ফার্নান্দেজ। 

ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করেন পুরো মাঠ। মাত্র ২২ বছর বয়সী এই মিডফিল্ডার শুধু আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপেরই অন্যতম সেরা পারফর্মার।  

অউরেলিয়েন চুয়ামেনি (ফ্রান্স)

পগবা-কান্তের অভাব পূরণ করে দিয়েছেন চুয়ামেনি। ছবিঃ এএফপি।

মাঝমাঠের দুই মূল কাণ্ডারি পল পগবা এবং এনগোলো কান্তে বিশ্বকাপে আসতেই পারেননি চোটের জন্য। কিন্তু সেই অভাব অনেকটাই পূরণ করে দিয়েছেন ২২ বছর বয়সী এই মিডফিল্ডার। চাপের মুখে বল ধরে রাখতে পারার দুর্দান্ত কৌশল অন্যদের থেকে আলাদা করেছে চুয়ামেনিকে। 

কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের প্রথম গোলটি করেছিলেন তিনি। পুরো টুর্নামেন্টেই চুয়ামেনির পারফর্ম্যান্স ভরসা জুগিয়েছে লে ব্লুজদের। 

এমিলিয়ানো মার্তিনেজ (আর্জেন্টিনা)

মার্তিনেজের ডানায় ভর করে ফাইনালে এসেছে আর্জেন্টিনা। ছবিঃ এএফপি।

সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারের পর তুমুল সমালোচনা হয়েছিল আর্জেন্টাইন গোলকিপারের। কিন্তু এরপর থেকেই যেন নিজের জাত চেনাতে শুরু করেন মার্তিনেজ। শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে অসাধারণ সেইভ করে দলকে রক্ষা করেন তিনি। 

কোয়ার্টার-ফাইনালে টাইব্রেকারে ডাচদের প্রথম দুই শট ঠেকিয়ে আর্জেন্টিনার সেমি-ফাইনালের উঠার রাস্তাটাও পরিস্কার করেন এমিলিয়ানো মার্তিনেজ।  

 

       

Related Topics

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / সেরা খেলোয়াড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • রানের ফোয়ারা বইয়ে টুর্নামেন্ট সেরা কোহলি
  • একসঙ্গে তিন পুরস্কার জিতে উচ্ছ্বসিত মেসি
  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net