Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
আমরা চ্যাম্পিয়ন হতে চাই: বিশ্বকাপ ফাইনালের আগে চিঠিতে মেসির ছেলে থিয়াগো

টিবিএস ডেস্ক
18 December, 2022, 02:20 pm
Last modified: 18 December, 2022, 02:25 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে
  • মেসি-সুয়ারেজের গোলে জয়ের ধারায় ফিরল মায়ামি

আমরা চ্যাম্পিয়ন হতে চাই: বিশ্বকাপ ফাইনালের আগে চিঠিতে মেসির ছেলে থিয়াগো

বাবাকে থিয়াগো লিখেছে, “আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা।”
টিবিএস ডেস্ক
18 December, 2022, 02:20 pm
Last modified: 18 December, 2022, 02:25 pm

কাতার বিশ্বকাপের ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে মেসির নেতৃত্বে থাকা আর্জেন্টিনা। ফ্রান্সকে মেসিবাহিনী হারিয়ে দিতে পারলেই আলবিসেলেস্তাদের দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটবে। তাই বিশ্বকাপ ফাইনালের আগে শুভকামনা জানিয়ে অজস্র বার্তা পাচ্ছেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা। এরই ধারাবাহিকতায় মেসিকে চিঠি লিখেছে তারই ছেলে থিয়াগো, ফাইনালকে কেন্দ্র করে বাবাকে জানিয়েছে নিজের মনে থাকা অব্যাক্ত আবেগ। 

কাতার বিশ্বকাপের শুরু থেকেই মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তিন ছেলেকে নিয়ে দোহায় বিশ্বকাপ উপভোগ করছেন। আর্জেন্টিনার সব ম্যাচে সপরিবারে গ্যালারিতে উপস্থিত থেকেছেন তিনি। ফাইনালের আগে আন্তোনেলা জানিয়েছেন, ম্যাচটির গুরুত্ব বুঝতে পারছে মেসির ১০ বছরের ছেলে থিয়াগোও। 

একটি ছবি শেয়ার করে ছেলে থিয়াগোর চিঠিটির কথাটি জানিয়েছেন আন্তোনেলা। বাবাকে থিয়াগো লিখেছে, "আর্জেন্টিনার সব মানুষ, সব সমর্থক শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা এবং ভরসা।"

বাবাকে হাতে লেখা ঐ চিঠিতে থিয়াগো আর্জেন্টিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথাও উল্লেখ করেছে। চিঠিতে থিয়াগো যে গানের কথা উল্লেখ করেছে, সেই গানটি সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জেতার পর পুরো স্টেডিয়াম জুড়ে আর্জেন্টিনা সমর্থকেরা গেয়েছিল। 

ল্যাটিন এ গানটির বাংলা অর্থ এই যে, "ছেলেরা, আমরা আবারও স্বপ্ন দেখছি। আমরা তৃতীয় শিরোপাটি জিততে চাই। আমরা চ্যাম্পিয়ন হতে চাই।" ফাইনালের আগেও ল্যাটিন এ গানটি গেয়ে আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী নিজেদের আবেগ প্রকাশ করছেন যার থেকে বাদ যায়নি মেসির ছেলে থিয়াগো। 

২০১৪ সালে শিরোপার খুব কাছাকাছি যেয়েও ফাইনালে জার্মানির কাছে স্বপ্নভঙ্গ হয় মেসিবাহিনীর। অন্যদিকে ২০২২ কাতার বিশ্বকাপই যে মেসির শেষ বিশ্বকাপ সেটাও অনেকটা অনুমেয়। আর তাই ফ্রান্সের বিপক্ষে এ ফাইনাল ম্যাচটিতে জয়লাভ করলে আজকের ম্যাচটিই হয়ে যেতে পারে মেসির জীবনের সবচেয়ে স্মরণীয় ম্যাচ। কিংবা ম্যাচটিতে পরাজিত হলে অজস্র সব ব্যক্তিগত অর্জনকে ছাপিয়ে মেসি হয়ে যেতে পারেন শুন্য হাতে বিশ্বকাপ ক্যারিয়ার শেষ করা কোনো ট্র্যাজিক হিরো।

সূত্র: মার্কা

Related Topics

কাতার বিশ্বকাপ ২০২২ / মেসি / থিয়াগো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে
  • মেসি-সুয়ারেজের গোলে জয়ের ধারায় ফিরল মায়ামি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net