Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবেন ব্রাজিলিয়ানরা!

টিবিএস রিপোর্ট
16 December, 2022, 01:40 pm
Last modified: 16 December, 2022, 01:46 pm

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন করবেন ব্রাজিলিয়ানরা!

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ দেখতে দলে দলে কাতারে এসেছিলেন ব্রাজিলিয়ানরা। ফাইনালের দিন পর্যন্ত থাকার পরিকল্পনা করেই এসেছিলেন তারা। টাইব্রেকারে ব্রাজিল হেরে বিদায় নেওয়ার পর এখন আর্জেন্টিনাকে সমর্থন করছেন তারা!
টিবিএস রিপোর্ট
16 December, 2022, 01:40 pm
Last modified: 16 December, 2022, 01:46 pm
ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন ব্রাজিলিয়ানরা। ছবিঃ এএফপি।

কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়ার পর আর্জেন্টিনা দলকে নিয়ে মজা করতে ছাড়েনি পুরো বিশ্ব। ফুটবলে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মানুষ তো আরও একধাপ এগিয়ে গান বানিয়েছিল আলবিসেলেস্তেদের নিয়ে। নিজেরা হেক্সা জিতবেন, এই বিষয়ে মোটামুটি নিশ্চিত ছিলেন ব্রাজিলিয়ানরা। 

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের কোয়ার্টার-ফাইনাল ম্যাচ দেখতে দলে দলে কাতারে এসেছিলেন ব্রাজিলিয়ানরা। ফাইনালের দিন পর্যন্ত থাকার পরিকল্পনা করেই এসেছিলেন তারা। টাইব্রেকারে ব্রাজিল হেরে বিদায় নেওয়ার পর এখন আর্জেন্টিনাকে সমর্থন করছেন তারা!

যে আর্জেন্টিনাকে নিয়ে মজা করতে গান বানিয়েছিলেন, সেই আর্জেন্টিনাকে ফাইনালে সমর্থন দিচ্ছেন খোদ ব্রাজিলিয়ানরাই। হেক্সা জেতার স্বপ্ন কাতারেই পূরণ হবে, এই প্রত্যাশা নিয়ে আসলেও সেটি ভঙ্গ হওয়ার  পর লাতিন প্রতিবেশীদের হাতে বিশ্বকাপ দেখতে চান ব্রাজিলিয়ানরা।

তাদেরই একজন, জোসে আরনালদো বলেন, 'একজন ফুটবল সমর্থক হিসেবে আমি মনে করি এবার আর্জেন্টিনার জেতা উচিত। মেসির এই বিশ্বকাপ জেতা প্রাপ্য।' 

শুধু মুখে বলেই ক্ষান্ত নন, সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে সমর্থনও দিয়েছেন তিনি। সেইসাথে পেলে নাকি ম্যারাডোনা এই বিতর্ক পেছনে রেখে আরনালদোর চাওয়া আর্জেন্টিনার এই দুর্দান্ত দলীয় ঐক্য পূর্ণতা পাক, 'আর্জেন্টিনার  এই দলের ঐক্যবদ্ধতা আমাকে মুগ্ধ করেছে। একজন ফুটবলপ্রেমী হিসেবে আপনি চাইবেন এই ধরণের গল্পগুলো পূর্ণতা পাক।' 

১৮ ডিসেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। বিগত দুই বিশ্বকাপের ফাইনালেই এই দুই দলের কেউ না কেউ ছিলোই। 

এবার নিজেরাই মুখোমুখি হচ্ছে বিশ্বসেরার মুকুট নিজেদের করে নিতে। যেখানে আর্জেন্টিনার পেছনে সমর্থন থাকবে ব্রাজিলিয়ানদেরও।  

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / আর্জেন্টিনা ফুটবল দল / ব্রাজিল / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ব্রাজিলে মিলল বিশালাকার ডাইনোসরের নতুন প্রজাতির সন্ধান
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • অভ্যুত্থান ষড়যন্ত্রের মামলায় বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ
  • গৃহবন্দী ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো গ্রেপ্তার, ‘পালানোর চেষ্টা’ রুখতেই ব্যবস্থা
  • রিওর রাস্তায় লাশের সারি: ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযান, গোলাগুলিতে নিহত অন্তত ১৩২

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net