Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
আর্জেন্টিনার ম্যাচে পেনাল্টি নিয়ে সন্দেহ! হারের জ্বালা মিটছে না ক্রোয়েশিয়ার

টিবিএস ডেস্ক
15 December, 2022, 09:40 am
Last modified: 15 December, 2022, 09:48 am

Related News

  • রক্ষণাবেক্ষণের জন্য ক্রোয়েশিয়ায় পৌঁছেছে মার্কিন রণতরী 'ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড'  
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ

আর্জেন্টিনার ম্যাচে পেনাল্টি নিয়ে সন্দেহ! হারের জ্বালা মিটছে না ক্রোয়েশিয়ার

দালিচ বলেন, “সব কিছু আমাদের হাতেই ছিল। প্রথম ৩০ মিনিট আমরা ভালো খেলছিলাম। বলের দখল ছিল আমাদের পায়ে। আমরা দুরন্ত ফুটবল খেলছিলাম, সেটি হয়তো নয়। কিন্তু ম্যাচের ওপর দখল ছিল আমাদেরই। সেই সময় আমরা একটি গোল খাই। যেটি খুবই সন্দেহজনক।” 
টিবিএস ডেস্ক
15 December, 2022, 09:40 am
Last modified: 15 December, 2022, 09:48 am

সেমিফাইনালেই ছিটকে পড়লো আরেক ইউরোপীয় দল ক্রোয়েশিয়া। গত বারের ফাইনালিস্টরা মঙ্গলবার রাতে ০-৩ গোলে হেরে যায় আর্জেন্টিনার কাছে। কিন্তু সেই ম্যাচে লিওনেল মেসিরা একটি পেনাল্টি পান। সেটি নিয়েই ক্ষুদ্ধ ক্রোয়েশিয়ার কোচ লাতকো দালিচ। মানতে পারছেন না লুকা মদ্রিচও। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। পরে আরও দু'টি গোল করেন ইউলিয়ান আলভারেস। 

প্রথম ৩০ মিনিট ক্রোয়েশিয়া ম্যাচের দখল নিয়েছিল বলে দাবি কোচ দালিচের। কিন্তু পেনাল্টিটাই সব নষ্ট করে দেয়। 

দালিচ বলেন, "সব কিছু আমাদের হাতেই ছিল। প্রথম ৩০ মিনিট আমরা ভালো খেলছিলাম। বলের দখল ছিল আমাদের পায়ে। আমরা দুরন্ত ফুটবল খেলছিলাম, সেটি হয়তো নয়। কিন্তু ম্যাচের ওপর দখল ছিল আমাদেরই। সেই সময় আমরা একটি গোল খাই। যেটি খুবই সন্দেহজনক।" 

"এমন পরিস্থিতি তৈরি হয় যে পেনাল্টি দেওয়া হয়। খুব খারাপ সিদ্ধান্ত। ওই সিদ্ধান্তের সততা নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের গোলরক্ষক নিয়ম মেনেই যা করার করেছে। ওই পেনাল্টি থেকে গোলটাই ম্যাচের ফল পাল্টে দিল," যোগ করেন ক্রোয়েশিয়ার কোচ।

কোচের সঙ্গে একমত মদ্রিচও। ওই ম্যাচের রেফারি ড্যানিল ওরসাতোর ওপর চটেছেন তিনি। মদ্রিচ বলেন, "আমি রেফারি নিয়ে সাধারণত কিছু বলি না। কিন্তু এই ম্যাচের পর না বলে থাকতে পারছি না।" 

"আমার দেখা সবচেয়ে জঘন্য রেফারি। শুধু এই ম্যাচ নিয়ে বলছি না, আগেও এই রেফারি আমাদের ম্যাচ খেলিয়েছে। কোনো ভাল স্মৃতি নেই তার সম্পর্কে। রেফারি হিসেবে তিনি জঘন্য। আর্জেন্টিনাকে অভিনন্দন। ওদের কোনোভাবেই ছোট করা যাবে না। ফাইনালে যোগ্য দল হিসেবেই ওরা উঠেছে। কিন্তু প্রথম পেনাল্টিটা আমাদের সব শেষ করে দিল," যোগ করেন মদ্রিচ। 

আর্জেন্টিনার বিরুদ্ধে ক্রোয়েশিয়ার ম্যাচের সময় লাল কার্ড দেখানো হয় দালিচের সহকারী মারিয়ো মাঞ্জুকিচকে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে পেনাল্টি দেওয়ার পর আপত্তি জানান তারা। সেই সময় মাঞ্জুকিচকে মাঠ থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। মাঠের মধ্যে পেনাল্টি নিয়ে যে অসন্তোষ ছিল, ম্যাচের পরেও সেটি নিয়ে মুখ খুললেন ক্রোয়েশিয়ার কোচ। ০-৩ গোলে হারলেও দালিচ মনে করছেন ওই পেনাল্টিটাই তার দলের আত্মবিশ্বাস নষ্ট করে দিয়েছিল।

  • সূত্র: দ্য ডেইলি মেইল 
     
Related Topics

টপ নিউজ

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া / ফুটবল বিশ্বকাপ ২০২২ / লুকা মদ্রিচ / ক্রোয়েশিয়া / আর্জেন্টিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • রক্ষণাবেক্ষণের জন্য ক্রোয়েশিয়ায় পৌঁছেছে মার্কিন রণতরী 'ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড'  
  • ম্যারাডোনার মৃত্যুর পাঁচ বছর: শ্রদ্ধাঞ্জলি, ন্যায়বিচার ও সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব
  • ডাবলিন ও বুয়েনোস আইরেসে দূতাবাস খোলার সিদ্ধান্ত
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • গুগল স্ট্রিট ভিউ ক্যামেরায় নগ্ন ছবি ধরা পড়ায় আর্জেন্টিনার এক ব্যক্তি পেলেন ১২,৫০০ ডলার ক্ষতিপূরণ

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net