Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
মরক্কো রূপকথায় আফ্রিকার প্রথম নাকি ফ্রান্সের টানা দ্বিতীয়?

টিবিএস রিপোর্ট
14 December, 2022, 01:10 pm
Last modified: 14 December, 2022, 01:25 pm

Related News

  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া

মরক্কো রূপকথায় আফ্রিকার প্রথম নাকি ফ্রান্সের টানা দ্বিতীয়?

কাতারের আল-বাইত স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং প্রথম আফ্রিকান দল হিসেবে সেমি-ফাইনালে উঠা মরক্কো।
টিবিএস রিপোর্ট
14 December, 2022, 01:10 pm
Last modified: 14 December, 2022, 01:25 pm
ফ্রান্সকে হারিয়ে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করতে পারবে মরক্কো? ছবিঃ এএফপি।

কাতার বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ কে হবে, সেটি নির্ধারিত হবে ফ্রান্স এবং মরক্কোর ম্যাচের ফলাফলের উপর।  

কাতারের আল-বাইত স্টেডিয়ামে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং প্রথম আফ্রিকান দল হিসেবে সেমি-ফাইনালে উঠা মরক্কো।

সেমি-ফাইনালের এই ম্যাচের আগে জেনে নেওয়া যাক কাতার বিশ্বকাপে দুই দলের পারফরম্যান্স, সেমি-ফাইনাল রেকর্ড এবং শক্তি-সামর্থ্য সম্পর্কে। 

ফ্রান্স

সেমি-ফাইনালের আগে অনুশীলনে এমবাপ্পে-গ্রিজমানরা। ছবিঃ এএফপি।

১৯৫৮ এবং ১৯৬২ বিশ্বকাপে ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। ফ্রান্সের সামনে এবার সুবর্ণ সুযোগ সেটি অর্জন করার। 

সেমি-ফাইনালে ফরাসিদের বাধা মরক্কো, যারা নিজেরা প্রথমবারের মতো উঠেছে সেমি-ফাইনালে। 

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা সেমি-ফাইনালে উঠেছে বেশ হেসেখেলেই। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করে ফেলার পর বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে শেষ ম্যাচে তিউনিশিয়ার কাছে হারলেও সেটি মোটেও প্রভাব ফেলতে পারেনি। 

শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে লে ব্লুজরা। সেখানে শক্তিশালী ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করেন কিলিয়ান এমবাপ্পেরা। 

গ্রুপ পর্বে ফ্রান্সের ফলাফল

ফ্রান্স ৪-১ অস্ট্রেলিয়া 

ফ্রান্স ২-১ ডেনমার্ক 

ফ্রান্স ০-১ তিউনিশিয়া 

শেষ ষোলো

ফ্রান্স ৩-১ পোল্যান্ড 

কোয়ার্টার-ফাইনাল

ফ্রান্স ২-১ ইংল্যান্ড

বিশ্বকাপের সেমি-ফাইনালে ফ্রান্সের রেকর্ড 

বিশ্বকাপে ৬ বার সেমি-ফাইনালে উঠেছে ফ্রান্স, যার মধ্যে ৩ টিতে জিতেছে তারা। 

ফ্রান্সের শক্তি

ফ্রান্সের প্রতিটি জায়গাতেই যথেষ্ট গোলাবারুদ মজুদ রয়েছে। আছেন একজন কিলিয়ান এমবাপ্পে, কাতার বিশ্বকাপের সব আলো এখন পর্যন্ত নিজের দিকে টেনে নিয়েছেন ২৩ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড। ৫ গোল করে গোল্ডেন বুট জেতার লড়াইয়েও অন্যদের থেকে এগিয়ে এমবাপ্পে। মরক্কোর বিপক্ষেও তিনি জ্বলে উঠলে ফ্রান্সের ফাইনালে যাওয়ার রাস্তা অনেকটাই সহজ হবে।  

মরক্কো 

সেমি-ফাইনালের আগে অনুশীলনে মরক্কো। ছবিঃ এএফপি।

কাতার বিশ্বকাপের সবথেকে বড় চমক মরক্কো, আফ্রিকা এবং আরবের আশা-ভরসার নাম এখন মরক্কো। বিশ্বকাপ শুরুর আগে অ্যাটলাসের সিংহদের সেভাবে হিসাবে না ধরলেও নিজেদের পারফম্যান্স দিয়ে সেটি আদায় করে নিয়েছে মরক্কো। 

বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডার গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠে মরক্কো, যেখানে ফেভারিট স্পেনকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে উঠে তারা। সেখানে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে সেমি-ফাইনালে উঠেছে আফ্রিকান দেশটি।  

গ্রুপ পর্বে মরক্কোর পারফরম্যান্স

মরক্কো ০-০ ক্রোয়েশিয়া 

মরক্কো ২-০ বেলজিয়াম 

মরক্কো ২-১ কানাডা 

শেষ ষোলো 

মরক্কো ০-০ স্পেন (টাইব্রেকারে ৩-০ তে জয়ী মরক্কো) 

কোয়ার্টার-ফাইনাল

মরক্কো ১-০ পর্তুগাল

বিশ্বকাপের সেমি-ফাইনালে মরক্কোর রেকর্ড 

এর আগে কখনো বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠেনি মরক্কো, এটিই তাদের প্রথমবার। 

মরক্কোর শক্তি 

দুর্দান্ত রক্ষণের পাশাপাশি গতিশীল প্রতি-আক্রমণ মরক্কোর সবথেকে বড় শক্তি। কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠা দলগুলোর মধ্যে সবথেকে কম গোল খেয়েছে মরক্কোই, ৫ ম্যাচে মাত্র ১ বার তাদের জালে বল ঢুকেছে, সেটিও আত্মঘাতী। অর্থাৎ প্রতিপক্ষ দলের কেউ এখন পর্যন্ত মরক্কোর জালে বল পাঠাতে পারেননি! 

শেষ ষোলোয় স্পেনের বিপক্ষে ৩ টি শট ঠেকানো এবং কোয়ার্টার-ফাইনালে পর্তুগালের বিপক্ষে দুর্দান্ত সব সেইভ করা মরক্কোর গোলরক্ষক ইয়াসিনে বোনু নিশ্চয়ই পাখির চোখ করছেন ফ্রান্সের বিপক্ষে ম্যাচটিও। নিজেদের ইতিহাস নতুন করে লিখা মরক্কোও চাইবে ফ্রান্সের বিপক্ষে জিতে বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে ফাইনালে পৌঁছাতে। 

 

 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / মরক্কো ফুটবল দল / ফ্রান্স ফুটবল দল / সেমি ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • টাইব্রেকারে স্বপ্নভঙ্গ রোনালদোদের, সেমিতে ফ্রান্স
  • আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net