Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
কাতার বিশ্বকাপের স্টেডিয়াম বাংলাদেশে আনতে চায় বাফুফে

টিবিএস রিপোর্ট
13 December, 2022, 01:10 am
Last modified: 13 December, 2022, 04:56 pm

Related News

  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে
  • বাফুফে সহ-সভাপতিকে বড় অঙ্কের জরিমানা, বাড়ল সোহাগের শাস্তি
  • হামজার বাংলাদেশের হয়ে খেলা নিয়ে যা বললেন সালাউদ্দিন
  • বাফুফেকে আর্থিক জরিমানা করল ফিফা

কাতার বিশ্বকাপের স্টেডিয়াম বাংলাদেশে আনতে চায় বাফুফে

এই স্টেডিয়ামটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৯৭৪ টি কন্টেইনার, যা সাধারণত জাহাজে পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হয়। বিশ্বকাপ শেষে স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলবে আয়োজক কর্তৃপক্ষ। তাহলে কন্টেইনারগুলো যাবে কোথায়? 
টিবিএস রিপোর্ট
13 December, 2022, 01:10 am
Last modified: 13 December, 2022, 04:56 pm
৯৭৪ টি কন্টেইনার দিয়ে তৈরি এই স্টেডিয়াম। ছবিঃ ফিফা।

কাতার বিশ্বকাপের ৮ টি ভেন্যুর মধ্যে অন্যতম স্টেডিয়াম ৯৭৪, নামের মতোই কাজেও আলাদা স্টেডিয়ামটি। কারণ সাধারণত যে উপাদান দিয়ে স্টেডিয়ামের অবকাঠামো নির্মিত হয়, এই স্টেডিয়াম সেগুলো তৈরি হয়নি। 

এই স্টেডিয়ামটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৯৭৪ টি কন্টেইনার, যা সাধারণত জাহাজে পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হয়। বিশ্বকাপ শেষে স্টেডিয়ামটি ভেঙ্গে ফেলবে আয়োজক কর্তৃপক্ষ। তাহলে কন্টেইনারগুলো যাবে কোথায়? 

বিশ্বকাপ শুরুর আগেই জানা গিয়েছিল, ভেঙ্গে ফেলার পরে কন্টেইনারগুলো দিয়ে দেওয়া হবে বিভিন্ন জায়গায়। সেই সুযোগটিই নিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

স্টেডিয়ামটি বাংলাদেশে আনার ব্যাপারে বাফুফে ইতোমধ্যে কাজ শুরু করেছে। বাফুফের পক্ষ থেক কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বাফুফের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন এই বিষয়টি,  'যেহেতু কাতারের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক রয়েছে, তাই আমরা এটি পাওয়ার জন্য আবেদন করেছি। আমাদের এই স্টেডিয়াম পাওয়ার একটা ভালো সুযোগ রয়েছে।'

তবে শুধু যে বাফুফেই এই স্টেডিয়াম চাচ্ছে তেমনটি নয়, আরো অনেকের নজর আছে ৯৭৪ স্টেডিয়ামের দিকে। তাই এটি পাওয়া যে বেশ কষ্টসাধ্য কাজ হবে সেটিও জানেন এই কর্মকর্তা, 'যদিও আমরা জানি এটা পাওয়া কঠিন হবে। কারণ, এই স্টেডিয়াম আনার পেছনে অনেক প্রক্রিয়া জড়িত। প্রথমত, এটি কোন স্থানে বসাব, কীভাবে দেশে আনব, সেগুলো নিয়ে পরিকল্পনা করতে হবে আমাদের। তা ছাড়া কাস্টমস কর্তৃপক্ষ ও বন্দরের খরচের ব্যাপার রয়েছে। এ জন্য আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে কাতারে। কোন জায়গায় এটি স্থাপন করা হবে, কীভাবে ব্যবহার করব, এগুলোও তাদের জানাতে হবে। এ ক্ষেত্রে যদি ক্রীড়া মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া পাই, তাহলে হয়তো আমাদের জন্য কাজটা আরেকটু সহজ হবে।'

স্টেডিয়াম ৯৭৪ মূলত এটির অবকাঠামোগত দিক থেকে ভিন্ন, ৯৭৪ টি শিপিং কন্টেইনার দিয়ে তৈরি এই স্টেডিয়াম বহনযোগ্যভাবে বানানো। চাইলেই বিচ্ছিন্ন করে ফেলা যায় এমন ইস্পাতের ফ্রেমের মাঝে বসিয়ে দেওয়া হয়েছে শিপিং কনটেইনারগুলো। এই বিশাল সব কনটেইনারগুলোর ভেতরে দর্শকদের বসার জন্য আসন বানানো হয়েছে।

এমনকি ফুটবলারদের জন্য তৈরি করা হয়েছে ড্রেসিংরুম। বাথরুম থেকে শুরু করে অন্যান্য সব ব্যবস্থাই রাখা হয়েছে কনটেইনারের ভেতরে। এই বহনযোগ্য কন্টেইনারগুলো নিয়ে চাইলে অন্য যেকোনো জায়গায় একইভাবে বানিয়ে ফেলা যাবে এই স্টেডিয়াম।

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / বাফুফে / স্টেডিয়াম ৯৭৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাফুফে
  • বাফুফে সহ-সভাপতিকে বড় অঙ্কের জরিমানা, বাড়ল সোহাগের শাস্তি
  • হামজার বাংলাদেশের হয়ে খেলা নিয়ে যা বললেন সালাউদ্দিন
  • বাফুফেকে আর্থিক জরিমানা করল ফিফা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net