Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
ক্রোয়াটদের বিপক্ষে ২০১৮ বিশ্বকাপের দুঃসহ স্মৃতি মুছে ফেলতে চায় আর্জেন্টিনা

টিবিএস রিপোর্ট
12 December, 2022, 09:25 pm
Last modified: 13 December, 2022, 04:55 pm

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

ক্রোয়াটদের বিপক্ষে ২০১৮ বিশ্বকাপের দুঃসহ স্মৃতি মুছে ফেলতে চায় আর্জেন্টিনা

সেমি-ফাইনালে মেসিদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া মোটেও অপরিচিত কোনো দল নয় আর্জেন্টিনার জন্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এই ক্রোয়াটদের কাছেই ৩-০ গোলের ব্যবধানে হেরে গ্রুপ রানার্স-আপ হতে হয়েছিল আর্জেন্টিনাকে। 
টিবিএস রিপোর্ট
12 December, 2022, 09:25 pm
Last modified: 13 December, 2022, 04:55 pm
২০১৮ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ক্রোয়েশিয়া। ছবিঃ এএফপি।

আর এক ধাপ পেরোলেই ফাইনাল। ২০১৪ বিশ্বকাপেও ফাইনালে হারের যন্ত্রণায় পুড়তে হয়েছিল আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে। এবার সেমি-ফাইনালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া গত বিশ্বকাপের রানার্স-আপ। 

সেমি-ফাইনালে মেসিদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া মোটেও অপরিচিত কোনো দল নয় আর্জেন্টিনার জন্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে এই ক্রোয়াটদের কাছেই ৩-০ গোলের ব্যবধানে হেরে গ্রুপ রানার্স-আপ হতে হয়েছিল আর্জেন্টিনাকে। 

যার ফলে শেষ ষোলোয় মুখোমুখি হতে হয় ফ্রান্সের বিপক্ষে, যে ম্যাচে ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন মেসি-দি মারিয়ারা।  

সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি তাই এক প্রকারের প্রতিশোধের উপলক্ষ্যও আর্জেন্টিনার জন্য। তবে রাশিয়াতে ক্রোয়েশিয়ার কাছে হারার পরেও বিশ্বকাপে টিকে ছিল আলবিসেলেস্তেরা। 

কিন্তু এবার হেরে গেলে সেই সুযোগ আর নেই, ধরতে হবে বাড়ির পথ। আরো একবার খুব কাছে এসেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হবে লিওনেল মেসিকে। 

তবে প্রতিশোধ নিয়ে আর্জেন্টিনা ফাইনালে উঠলে আর ফ্রান্সও মরক্কোকে হারিয়ে ফাইনালে পৌঁছালে, রাশিয়া বিশ্বকাপের আরেক ভূত তাড়ানোর সুযোগ আসবে মেসিদের সামনে। শেষ ষোলোতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে আর্জেন্টিনাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স, পরে চ্যাম্পিয়নও হয় লে ব্লুজরা। 

স্কোরলাইন যেমনটা দেখাচ্ছে, ম্যাচে মোটেও তেমন প্রতিদ্বন্দ্বিতা ছিলো না। একপেশে ম্যাচে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় আলবিসেলেস্তেরা। 

সবকিছুর আগে ক্রোয়েশিয়া বাধা টপকানোই এখন বড় চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে, আপাতত ক্রোয়াটদের বিপক্ষে আগের হারের শোধ নিতে পারলেই খুশি হবেন মেসি-দি মারিয়ারা। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / আর্জেন্টিনা ফুটবল দল / ক্রোয়েশিয়া ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • মেসির বাড়িতে অন্যরকম হামলা
  • আর্জেন্টিনা-মরক্কো ম্যাচ মাশ্চেরানোর দেখা সবচেয়ে বড় সার্কাস

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net