Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারের সময় মেসি কার দিকে তাকিয়ে চিৎকার করছিলেন?

টিবিএস ডেস্ক
10 December, 2022, 11:30 am
Last modified: 10 December, 2022, 02:24 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারের সময় মেসি কার দিকে তাকিয়ে চিৎকার করছিলেন?

ম্যাচের পরই সাক্ষাৎকারের সময় মেসিকে দেখা যায় স্ক্রিনের বাইরে থাকা কারো উদ্দেশ্যে চিৎকার করছেন। মেসিকে দেখা যায় চিৎকার করার আগে কয়েক সেকেন্ড রাগীভাবে তাকিয়ে ছিলেন, তারপরেই বেশ কিছু আক্রমণাত্মক কথা বলতে দেখা যায় তাকে।
টিবিএস ডেস্ক
10 December, 2022, 11:30 am
Last modified: 10 December, 2022, 02:24 pm

শুক্রবার রাতে নেদারল্যান্ডসকে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচের পরই সাক্ষাৎকারের সময় মেসিকে দেখা যায় স্ক্রিনের বাইরে থাকা কারো উদ্দেশ্যে চিৎকার করছেন। 

মেসিকে দেখা যায় চিৎকার করার আগে কয়েক সেকেন্ড রাগীভাবে তাকিয়ে ছিলেন, তারপরেই বেশ কিছু আক্রমণাত্মক কথা বলতে দেখা যায় তাকে। কথাগুলো বলেছিলেন ডাচ খেলোয়াড় উট অগহর্স্টের উদ্দেশ্যে, যিনি ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমে পরপর দু গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। 

"কোনদিকে তাকিয়ে আছো, গবেট (Dummy)। ঐদিকে যাও, গবেট। চলে যাও।"

সাক্ষাৎকারদাতা কী করবেন তা ভেবে পাচ্ছিলেন না, তবে ম্যাচের শেষ বাঁশি বাজার পরও রেগে থাকা মেসিকে শান্ত করার চেষ্টা করছিলেন। 

পেনাল্টি শ্যুটআউটের পরও ডাচ বেঞ্চে থাকা লোকজনের সাথে উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। ডাচ ম্যানেজার লুইস ফন গাল আর তার সহকারী এডগার ডেভিডসের সাথে উত্তেজিত বাক্যবিনিময় করেন মেসি, সাথে তাকে হাত তুলে বিশেষ ভঙ্গি করতে দেখা যায়। সম্ভবত মেসি বলছিলেন, তাদেরকে ম্যাচের আগের মতো কথা বলতে দেখা যাচ্ছে না, যেহেতু তারা বাদ। 

ম্যাচের পর ডাচ বেঞ্চের দিকে এসে উত্তেজিত ভাষায় কথা বলতে দেখা যায় মেসিকে; সূত্র: দ্য মিরর

ম্যাচের সময় আর্জেন্টাইন এবং ডাচ খেলোয়াড়দের মধ্যে বেশ কয়েকবার হাতাহাতি হয়। একবার পুরো ডাচ ডাগআউটই মাঠের মধ্যে চলে আসে, যে কারণে মেসি এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে মত অনেকের।  

এর আগে ম্যাচের ৩৫ মিনিটে গোল করা মোলিনার দিকে অসাধারণভাবে বল বাড়িয়ে দেন তিনি। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। এটি তার দশম বিশ্বকাপ গোল, যার মাধ্যমে তিনি তার দেশের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ গোল করা গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোলসংখ্যা ছুঁয়ে ফেলেছেন। 

মঙ্গলবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন মেসি, যেখানে বাতিস্তুতার রেকর্ড ভেঙে তাকে আর্জেন্টিনার জার্সি গায়ে সর্বোচ্চ বিশ্বকাপ গোলের মালিক হতে দেখা যেতে পারে। 

Related Topics

কাতার বিশ্বকাপ ২০২২ / আর্জেন্টিনা ফুটবল দল / লিওনেল মেসি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি
  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net