Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
মেক্সিকোর বিপক্ষে জিতে যা বললেন মেসি

টিবিএস রিপোর্ট
27 November, 2022, 12:05 pm
Last modified: 27 November, 2022, 12:06 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

মেক্সিকোর বিপক্ষে জিতে যা বললেন মেসি

মেক্সিকোকে হারানোর পর নতুন জীবন ফিরে পাওয়া আর্জেন্টিনাকে পরের ম্যাচেও জিততে হবে পোল্যান্ডের বিপক্ষে। তবে এই জয় নিজেদেরকে উজ্জীবিত করবে বলেই বিশ্বাস মেসির। 
টিবিএস রিপোর্ট
27 November, 2022, 12:05 pm
Last modified: 27 November, 2022, 12:06 pm
ছবিঃ এএফপি

হারলেই গ্রুপ পর্ব থেকে বাড়ি ফিরে যেতে হবে, এমন সমীকরণ এবং চাপের মুখে মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখল আর্জেন্টিনা। লিওনেল মেসি জাদুতেই বিশ্বকাপে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে আলবিসেলেস্তেরা। 

মেক্সিকোকে হারানোর পর নতুন জীবন ফিরে পাওয়া আর্জেন্টিনাকে পরের ম্যাচেও জিততে হবে পোল্যান্ডের বিপক্ষে। তবে এই জয় নিজেদেরকে উজ্জীবিত  করবে বলেই বিশ্বাস মেসির। 

মেক্সিকোর বিপক্ষে এক গোল করে এবং একটি করিয়ে আর্জেন্টিনার জয়ের নায়ক মেসি। তার গোলের পরেই যেন নতুন করে প্রাণের সঞ্চার ঘটে পুরো দলের মধ্যে। ম্যাচ শেষে সেটি নিয়েই কথা বলেছেন মেসি, 'এই জয়ের ফলে আমরা এখন দারুণভাবে ফিরে এসেছি। দলের সবাই উজ্জীবিত । আমরা জানি এখন সবকিছু আমাদের হাতেই। মেক্সিকোর সাথে খেলা খুবই কঠিন কাজ। তাদের দুর্দান্ত একজন কোচ আছে এবং দল হিসেবেও তারা খুব ভালো।' 

সৌদি আরবের বিপক্ষের হার ভুলে এখন সামনে এগিয়ে যাওয়ার পালা বলেও জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক, 'সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়াটা আমাদের জন্য ক্ষতিকর ছিল। দু'টো মুহূর্তেই ম্যাচ ঘুরে গিয়েছিল। আমরা যদি ব্যবধান ২-০ করে ফেলতে পারতাম তাহলেই ফলাফল ভিন্ন হতো। দলের অনেকেরই বিশ্বকাপে প্রথম ম্যাচ ছিল, তবে এটা কোনো অজুহাত হতে পারে না।' 

উজ্জীবিত এই মেসিকেই তো দেখতে চেয়েছিলেন আর্জেন্টিনা সমর্থকেরা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার আশংকা জেগেছিল আর্জেন্টিনার, মেসি সেবারও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কাতারেও আকাশি-নীল বাহিনীর স্বপ্ন বাঁচিয়ে রাখলেন মেসিই। 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / লিওনেল মেসি / আর্জেন্টিনা ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ম্যারাডোনার সাবেক দেহরক্ষী গ্রেপ্তার
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net