Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
ক্যামেরুনকে গোল দিয়ে কেন উদযাপন করলেন না সুইস স্ট্রাইকার এমবোলো!

টিবিএস ডেস্ক
24 November, 2022, 09:20 pm
Last modified: 24 November, 2022, 09:22 pm

Related News

  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

ক্যামেরুনকে গোল দিয়ে কেন উদযাপন করলেন না সুইস স্ট্রাইকার এমবোলো!

গোল করে কেন ক্ষমা চাইলেন সুইজারল্যান্ডের স্ট্রাইকার?
টিবিএস ডেস্ক
24 November, 2022, 09:20 pm
Last modified: 24 November, 2022, 09:22 pm

ছবি: রয়টার্স

বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল করার পর প্রত্যেক খেলোয়াড়ের মধ্যেই কাজ করে বাড়তি উচ্ছ্বাস। বৃহস্পতিবার সুইজারল্যান্ড ও ক্যামেরুনের ম্যাচে বহুল-আরাধ্য প্রথম গোলের দেখা পান সুইজারল্যান্ডের স্ট্রাইকার ব্রিল এমবোলো। কিন্তু গোল করেও উদযাপন করলেন না তিনি! 

কীভাবে উদযাপন করবেন, গোলটি যে এমবোলো করেছেন নিজের জন্মভূমির বিপক্ষেই!

ক্যামেরুনের বিপক্ষে সুইজারল্যান্ড জিতেছে ১-০ গোলে। একমাত্র এই গোলটিই এসেছে ক্যামেরুনে জন্ম নেওয়া এমবোলোর পা থেকে। 

ম্যাচের ৪৮ মিনিটে গোল করেন এমবোলো। সতীর্থরা যখন গোল উদযাপন করার জন্য তার দিকে ছুটে আসছিলেন, এমবোলো তখন ক্ষমাপ্রার্থনার ভঙ্গিতে হাতজোড় করে দাঁড়িয়ে রইলেন। ২৫ বছর বয়সি এই স্ট্রাইকার ভাব-ভঙ্গিতে স্পষ্ট বুঝিয়ে দেন, মাতৃভূমির বিরুদ্ধে করা এই গোলটি তিনি খুব একটা উপভোগ করতে পারছেন না। 

এমবোলোর জন্ম ক্যামেরুনের রাজধানী ইওয়ান্দেতে, ১৯৯৭ সালে। শৈশবেই তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এমবোলোর বয়স যখন পাঁচ, তখন তার মা তাকে নিয়ে চলে যান ফ্রান্সে। 

ফ্রান্সে গিয়ে এক সুইসকে বিয়ে করেন এমবোলোর মা। সেখান থেকে তারা চলে যান সুইজারল্যান্ডের বাসেলে। সেখানেই বেড়ে ওঠেন এমবোলো। 

২০১৪ সালে সুইজারল্যান্ডের নাগরিকত্ব পান এমবোলো। পরের বছরই সুযোগ পেয়ে যান জাতীয় দলের হয়ে খেলার। তবে জন্মভূমি ক্যামেরুনের প্রতি টান যে কমেনি, তা বোঝা গেল বৃহস্পতিবারের ম্যাচে তিনি গোল করার পরই। 

এদিকে ক্যামেরুনের কোচ রিগোবার্ট সং ক্যামেরুনের 'সুইস' স্ট্রাইকারের সাফল্যে উচ্ছ্বসিত। ম্যাচ শেষ হওয়ার পর তাকে এমবোলোর সঙ্গে কথা বলতে ও অভিনন্দন জানাতে দেখা গেছে।

সং সাংবাদিকদের বলেন, 'আমরা একে অপরকে চিনি। ও আমার ছোট ভাই। প্রায়ই আমাদের ফোনে কথা হয়। ওকে অভিনন্দন জানাতে চেয়েছিলাম। সেটা করাই ন্যায়সংগত হবে। আলাদা দলে আছি বলে তো এমন নয় যে আমরা দুজনে আর ভাই নেই।'

ক্যামেরুনের কোচ আরও বলেন, নিজের দল হারলেও এমবোলো বিশ্বকাপে গোল করতে পেরেছে, এ নিয়ে তিনি গর্বিত।

  • সূত্র: রয়টার্স

Related Topics

খেলা / টপ নিউজ

ফুটবল / কাতার বিশ্বকাপ / বিশ্বকাপ ফুটবল ২০২২ / ক্যামেরুন / সুইজারলান্দ / এমবোলো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি
  • ইউরোপে ‘সংক্ষিপ্ত’ সফরে গিয়ে আড়াই মাস ‘নিখোঁজ’ থাকার পর নিজ দেশে ফিরলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net