Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
ব্রাজিল কেন সার্বিয়াকে নিয়ে বাড়তি সতর্ক!

টিবিএস রিপোর্ট
24 November, 2022, 12:20 pm
Last modified: 24 November, 2022, 12:55 pm

Related News

  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হলান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ
  • শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে রাউন্ড অফ ১৬ নিশ্চিত করল ব্রাজিল
  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

ব্রাজিল কেন সার্বিয়াকে নিয়ে বাড়তি সতর্ক!

সার্বিয়ার বিপক্ষে আজ বিশ্বকাপ মিশন শুরু করার আগে বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারের অন্যতম ফেভারিট ব্রাজিলকে। সার্বিয়াকে এবারের টুর্নামেন্টের কালো ঘোড়া হিসেবে ধরা হচ্ছে, তাদের দলে আছেন বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড়। 
টিবিএস রিপোর্ট
24 November, 2022, 12:20 pm
Last modified: 24 November, 2022, 12:55 pm
ছবিঃ ২০১৮ বিশ্বকাপে ব্রাজিল-সার্বিয়ার লড়াই, এএফপি

ঘটন- অঘটনের কাতার বিশ্বকাপে কে কাকে কখন হারিয়ে দিবে সেটা বলা মুশকিল হয়ে যাচ্ছে। ফেভারিটের তকমা নিয়ে খেলতে আসা দলগুলো যখন ধরাশয়ী হচ্ছে অপেক্ষাকৃত অনেক কম শক্তির দলগুলোর কাছে, তখন নিশ্চিত করে বিজয়ী নির্ধারণ করা কঠিন কাজই বটে। 

সার্বিয়ার বিপক্ষে আজ বিশ্বকাপ মিশন শুরু করার আগে তাই বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারের অন্যতম ফেভারিট ব্রাজিলকে। সার্বিয়াকে এবারের টুর্নামেন্টের কালো ঘোড়া হিসেবে ধরা হচ্ছে, তাদের দলে আছেন বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড়। 

৩৬ বছর পর বিশ্বকাপ খেলতে এসে ইউরোপিয়ান পরাশক্তি বেলজিয়ামকে খাবি খাইয়েছে কানাডা, ভাগ্যের জোরেই ম্যাচ জিতেছে বেলজিয়াম, আরো দুই ইউরোপিয়ান পরাশক্তি ডেনমার্ক এবং ক্রোয়েশিয়াকে রুখে দিয়েছে তিউনিশিয়া এবং মরক্কো, আর্জেন্টিনাকে সৌদি আরব আর জার্মানিকে জাপান তো হারিয়েই দিয়েছে। কাতার বিশ্বকাপে ছোট দলগুলোর এমন মহাকাব্য বাকিদের জন্য অনুপ্রেরণার উৎস। 

সেই হিসেবে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ সার্বিয়া তো ঢের শক্তিশালী। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের গ্রুপে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে পেছনে ফেলে প্রথম হয়ে সরাসরি সুযোগ পেয়েছে সার্বরা, বাছাইপর্বের ৮ ম্যাচের একটিতেও হারেনি তারা, বিশ্বকাপে বেশ ভালো ফর্ম নিয়েই এসেছে তারা।

সার্বিয়ার দলে আছেন বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড়। অধিনায়ক দুসান তাদিচ ক্লাব ফুটবলে আয়াক্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিতই দুর্দান্ত পারফর্ম করে আসছেন, মাঝামাঠের তারকা সের্গেই মিলিনকোভিচ সাভিচ ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দাপিয়ে বেড়াচ্ছেন, দুই স্ট্রাইকার আলেকসান্দার মিত্রোভিচ এবং দুসান ভ্লাহোভিচও আছেন দুর্দান্ত ফর্মে। এছাড়াও দলে আছেন ফিলিপ কস্তিচ এবং লুকা জোভিচের মতো তারকারা। 

সার্বিয়ানদের সবথেকে বড় অস্ত্র তাদের দলের রসায়ন। দেজান স্টোজকোভিচের দলের ভয়ডরহীন ফুটবল প্রতিপক্ষের জন্য মাথাব্যথার কারণ। এছাড়াও শারীরিক দিক থেকে এবারের বিশ্বকাপের সবথেকে উচ্চতা সম্পন্ন দল সার্বিয়া, তাদের খেলোয়াড়দের গড় উচ্চতা ১৮৮ সেন্টিমিটার। এরিয়াল ডুয়েল এবং সেট পিসে যা ভয়ংকর করে তুলেছে সার্বিয়াকে। 

পরিসংখ্যান যদিও কথা বলে ব্রাজিলের পক্ষেই। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল দুই দল। ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। সেটির শোধ নিশ্চয়ই নিতে চাইবে সার্বিয়া।

হেক্সা মিশনে ২০ বছরের বিশ্বকাপ খরা ঘোচাতে কাতারে আসা ব্রাজিল সার্বিয়ার এই বাধা টপকে শুভ সূচনা করতে পারে কিনা সেটি ম্যাচশেষেই জানা যাবে। তবে যে হারে অঘটন দেখাচ্ছে কাতার, তাতে বিশ্বকাপের কালো ঘোড়া সার্বিয়াকে হারাতে বেশ বেগ পেতে হতে পারে নেইমার-ভিনিশিয়ুস জুনিয়রদের।    

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / ব্রাজিল ফুটবল দল / সার্বিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • কারাগারে মারা গেছেন ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ
  • ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে, দাবি পেলের মেয়ের
  • বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হলান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ
  • শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে রাউন্ড অফ ১৬ নিশ্চিত করল ব্রাজিল
  • বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net