Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
কাতার বিশ্বকাপে কেন এত অতিরিক্ত সময় খেলানো হচ্ছে? 

টিবিএস ডেস্ক
23 November, 2022, 03:00 pm
Last modified: 23 November, 2022, 03:24 pm

Related News

  • মাইক টাইসন বনাম জ্যাক পল: ম্যাচ শেষে দুই বক্সার কত টাকা পেলেন
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক
  • তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ দলে দুশ্চিন্তা
  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি

কাতার বিশ্বকাপে কেন এত অতিরিক্ত সময় খেলানো হচ্ছে? 

এবার বিশ্বকাপে প্রতি ম্যাচে ইনজুরিতে কতখানি সময় নষ্ট হচ্ছে সেটিও কাঁটায় কাঁটায় হিসাব রাখছে ফিফা কর্তৃপক্ষ। ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা বলেন, "বিষয়টা চিন্তা করুন- প্রথমার্ধে যদি কোনো দল তিন গোল করে, তাহলে সেই গোলগুলো উদযাপন এবং পুনরায় খেলায় ফিরে আসতেই ৪-৫ মিনিট সময় চলে যায়।"
টিবিএস ডেস্ক
23 November, 2022, 03:00 pm
Last modified: 23 November, 2022, 03:24 pm
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভান্দ গুরুতর আঘাত পাওয়ায় খেলার প্রথমার্ধ শেষে প্রায় ১৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। ছবি: বিবিসি

গত ২০ নভেম্বর পর্দা উঠেছে কাতার বিশ্বকাপের। গত দুদিনে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এরই মধ্যে বিশ্বকাপের খেলায় কিছু উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করেছেন ফুটবলপ্রেমীরা। এখন পর্যন্ত অনুষ্ঠিত পাঁচটি ম্যাচে সব মিলিয়ে ৮৫ মিনিট অতিরিক্ত সময় খেলা হয়েছে যা বিশ্বকাপের আগের আসরগুলোতে কখনোই দেখা যায়নি। ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচটি শেষ হয়েছে ১১৭ মিনিট ১৬ সেকেন্ডে, অন্যদিকে মঙ্গলবার (২২ নভেম্বর) আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচটিও বেশ দীর্ঘায়িত হয়েছে।

এখন ক্রীড়ানুরাগীদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন এত অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে প্রতিটি ম্যাচে?

ইংল্যান্ডের বিপক্ষে ইরানের ম্যাচটির কথাই ধরা যাক। ইরানের গোলকিপার আলীরেজা বেইরানভান্দ মাজিদ হুসেইনির সাথে সংঘর্ষে নাকে গুরুতর আঘাত পান এবং এরপরে সাত মিনিটের মতো খেলা বন্ধ থাকে। প্রাথমিক চিকিৎসার পর আবার খেলা আরম্ভ করলেও টিকে থাকতে পারেননি, স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় আলীরেজাকে।

এবার বিশ্বকাপে প্রতি ম্যাচে ইনজুরিতে কতখানি সময় নষ্ট হচ্ছে সেটিও কাঁটায় কাঁটায় হিসাব রাখছে ফিফা কর্তৃপক্ষ। 

মঙ্গলবার আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়ে বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়েছে সৌদি আরব। এই ম্যাচের প্রথমার্ধে ৪৫ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত সময় দেওয়া হয় ৭ মিনিট এবং দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত সময় দেওয়া হয় প্রায় ১৪ মিনিট!

ম্যাচজুড়ে একাধিকবার খেলা থামিয়ে দেওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে খেলোয়াড়দের ইনজুরিতে পড়া, ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভার) প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সময় লেগে যাওয়া, বদলি খেলোয়াড় নামানো, পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া ও লাল কার্ড দেখানো, আবার এদব ঘটনার পর বাকবিতণ্ডা কিংবা কিছু খেলোয়াড়ের ইচ্ছাকৃতভাবে দেরি করে খেলা আরম্ভ করা ইত্যাদি।

গত সপ্তাহে ফিফার রেফারি কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা জানিয়েছিলেন যে, কাতার বিশ্বকাপে ম্যাচ চলাকালীন কতটুকু সময় নষ্ট হচ্ছে তা হিসাব রাখার জন্য আরও একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও তারা এই একই কাজ করার চেষ্টা করেছিলেন।

টুর্নামেন্টের শুরুর আগের সাংবাদিক সম্মেলনে কলিনা বলেছিলেন, "রাশিয়া বিশ্বকাপে আমরা ম্যাচ চলাকালীন যে সময়টুকু নষ্ট হয় তার যথাযথ হিসাব রেখে বাড়তি সময় দেওয়ার চেষ্টা করেছিলাম। সে কারণেই ম্যাচগুলোতে অতিরিক্ত ৬-৭ মিনিট, এমনকি ৮ মিনিটও দিতে দেখা গেছে। আপনি বিষয়টা চিন্তা করুন- প্রথমার্ধে যদি কোনো দল তিন গোল করে, তাহলে সেই গোলগুলো উদযাপন এবং পুনরায় খেলায় ফিরে আসতেই ৪-৫ মিনিট সময় চলে যায়।"

আর এসব দিক মাথায় রেখেই কাতার বিশ্বকাপে এত অতিরিক্ত সময় পর্যন্ত খেলা চালিয়ে নেওয়া হচ্ছে।

অপটা বলছে, এক বিশ্বকাপের প্রথম বা দ্বিতীয়ার্ধে সবচেয়ে বেশি সময় 'স্টপেজ টাইম'র রেকর্ডও হয়ে গিয়েছে সোমবার (২১ নভেম্বর) ও মঙ্গলবারের (২২ নভেম্বর) ম্যাচগুলোতে।

ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচের প্রথমার্ধে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে ১৩ মিনিট ৫৯ সেকেন্ড। মঙ্গলবার আর্জেন্টিনা বনাম সৌদি আরবের ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে ১৩ মিনিট ৫৩ সেকেন্ড। এদিকে ইংল্যান্ড বনাম ইরানের ম্যাচের দ্বিতীয়ার্ধেও ১৩ মিনিট ৫ সেকেন্ড বাড়তি সময় খেলা চলেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়েলসের ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল ১০ মিনিট ৩২ সেকেন্ড। আর সেনেগাল বনাম নেদারল্যান্ডসের ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে ১০ মিনিট ৩ সেকেন্ড।

তবে স্বভাবতই, অতিরিক্ত সময় বেশি দেওয়ায় খেলার অন্তিম মুহূর্তে গিয়ে কিছু গোলও হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের ১০২ মিনিট ৩০ সেকেন্ডের মাথায় মেহেদি তারেমির পেনাল্টিটি পায় ইরান। অতিরিক্ত সময়ে গোল হওয়ার সর্বশেষ রেকর্ডে যুক্ত হয়েছে এটি।

এর পরপরই নেদারল্যান্ডস বনাম সেনেগালের ম্যাচে ৯৮ মিনিট ১৭ সেকেন্ডের মাথায় গোল করে ইনজুরি টাইমে গোলের আরেকটি রেকর্ড গড়েন নেদা্রল্যান্ডসের ডেভি ক্লাসেন।

তবে ফিফা কর্তৃপক্ষের এত বেশি অতিরিক্ত সময় বরাদ্দের সিদ্ধান্ত সহজভাবে গ্রহণ করছেন না অনেক ফুটবলভক্ত। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সমালোচনা-বিতর্কও তৈরি হয়েছে। কেউ কেউ এ সিদ্ধান্তের জন্য ফিফার প্রশংসা করছেন, আবার কেউ কেউ অযৌক্তিভাবে খেলা দীর্ঘায়িত করার সমালোচনা করেছেন।

তবে স্টেডিয়ামে বসে খেলা দেখা সমর্থকদের জন্য এক ধরনের সংকটই তৈরি করেছে ফিফার এই সিদ্ধান্ত! যেহেতু শেষ মিনিটেও গোল হওয়ার সম্ভাবনা থেকেই যায়, তাই এরপর আগেভাগে মাঠ ছাড়ার আগে দুবার ভাবতে হবে দর্শকদের!

সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

কাতার বিশ্বকাপ ২০২২ / ম্যাচ / অতিরিক্ত সময় / টুর্নামেন্ট / ইনজুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • মাইক টাইসন বনাম জ্যাক পল: ম্যাচ শেষে দুই বক্সার কত টাকা পেলেন
  • ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে শান্তকে পাচ্ছে না বাংলাদেশ
  • আঙুলের চোটে ছিটকে গেলেন মুশফিক
  • তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ দলে দুশ্চিন্তা
  • ৯০ কোটি টাকায় বিক্রি মেসির বিশ্বকাপ জার্সি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net