Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
পাপনের পছন্দ মাহমুদউল্লাহ, দল নিয়েছে সৌম্যকে

খেলা

টিবিএস রিপোর্ট
14 February, 2021, 09:15 pm
Last modified: 14 February, 2021, 09:18 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ার পরিকল্পনা বিসিবি সভাপতির
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

পাপনের পছন্দ মাহমুদউল্লাহ, দল নিয়েছে সৌম্যকে

সাকিবের জায়গায় স্কোয়াডে ভেড়ানো হয় সৌম্য সরকারকে। যদিও সাকিবের বিকল্প হিসেবে চার নম্বর অপশন ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 
টিবিএস রিপোর্ট
14 February, 2021, 09:15 pm
Last modified: 14 February, 2021, 09:18 pm

চট্টগ্রাম টেস্ট থেকেই সাকিব আল হাসানকে নিয়ে শঙ্কা ছিল। বাঁ ঊরুতে টান পড়ায় দ্বিতীয় দিন মাঠ ছাড়া সাকিব পরের তিন দিন ছিলেন দর্শক হয়ে। চোখের সামনে দল হারছে, বসে বসে দেখতে হয়েছে বাঁহাতি এই অলরাউন্ডারকে। চোটের উন্নতি না হওয়ায় ঢাকা টেস্ট থেকেও ছিটকে যান সাকিব। 

শুরুতে জানানো হয় স্কোয়াড বড় থাকায় সাকিবের জায়গায় কাউকে নেওয়া হবে না। যদিও পরদিনই পাল্টে যায় পরিকল্পনা। সাকিবের জায়গায় স্কোয়াডে ভেড়ানো হয় সৌম্য সরকারকে। যদিও সাকিবের বিকল্প হিসেবে চার নম্বর অপশন ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

ঢাকা টেস্টে হারের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাকিবের বিকল্প হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকে প্রথম পছন্দ ছিল তার। এ ছাড়া আরও তিনজন ক্রিকেটারের নাম উল্লেখ করেছিলেন তিনি। যেখানে সৌম্য ছিলেন সবার শেষে। 

ঢাকা টেস্টে সৌম্য ব্যর্থ হওয়াতেই কিনা নিজের পছন্দের কথা জানিয়ে দিলেন বিসিবি সভাপতি। নাজমুল হাসান বলেন, 'যখন শুনলাম সাকিব ইনজুরিতে, তখন এক এক করে অনেক নাম বলা হয়েছে। ওখানে আমার সামনে আকরাম, নান্নু, সুজন, বাশার ছিল। আমি ওদেরকে অপশন দিয়েছিলাম চারটা। মাহমুদউল্লাহ রিয়াদ নাম্বার ওয়ান, তারপর মোসাদ্দেক, শেখ মেহেদী, এবং চার নম্বর অপশন ছিল সৌম্য। তারা সৌম্যকে বাছাই করেছে।'

নিজে থেকেই মাহমুদউল্লাহ রিয়াদের খোঁজ করেন বিসিবি সভাপতি। কিন্তু মাহমুদউল্লাহ জানান তার পিঠে ব্যথা। এ নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মাহমুদউল্লাহ রিয়াদকে কল করেছিলাম। মাহমুদউল্লাহ বললো তার ব্যাক পেইন। বললাম তাড়াতাড়ি মোসাদ্দেক হোসেন সৈকতের খোঁজ করো। খোঁজ করলো, বললো মোসাদ্দেক তো ঢাকায়-ই নাই। আমরা চেষ্টা করেছি। ওদের পছন্দ একটাই, বাকি কারও নাম বলেনি।'

কেবল একটি বিষয় নিয়েই নয়, পুরো দলের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন নাজমুল হাসান। পাশাপাশি তাকে এক কথা বলে অন্য সিদ্ধান্ত নেওয়াতেও চটেছেন তিনি, 'স্কোয়াডে পাঁচটা পেসার আছে। কেন খেলছে না? চট্টগ্রামে খেলার কথা ছিল, খেলেনি। এখানেও অন্তত দুজন খেলবে বলে আমাকে নিশ্চিত করেছে। কিন্তু খেলেনি কেন? আমাকে তো বলা হচ্ছে খেলবে। পরে দেখি নামছে না। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিচ্ছে, আমরা কেউ নেই এখানে।'

Related Topics

টপ নিউজ

বিসিবি সভাপতি / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / মাহমুদউল্লাহ রিয়াদ / সৌম্য সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ার পরিকল্পনা বিসিবি সভাপতির
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net