Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
পাকিস্তানের তিন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
23 June, 2020, 02:00 am
Last modified: 23 June, 2020, 02:04 am

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

পাকিস্তানের তিন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত

এই তিন ক্রিকেটার ছাড়াও রাওয়ালপিন্ডিতে ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির করোনা টেস্ট করানো হয়। এই দুই ক্রিকেটারের ফল নেগেটিভ এসেছে।
টিবিএস রিপোর্ট
23 June, 2020, 02:00 am
Last modified: 23 June, 2020, 02:04 am

তৌফিক ওমর ও শহীদ আফ্রিদির পর পাকিস্তানের আরও তিনজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শাদাব খান, হারিস রউফ ও হায়দার আলীর করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডই (পিসিবি)। আক্রান্ত হওয়ায় এই তিন ক্রিকেটারের ইংল্যান্ড সফর অনিশ্চয়তায় পড়ে গেছে। 

এই তিন ক্রিকেটার ছাড়াও রাওয়ালপিন্ডিতে ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারির করোনা টেস্ট করানো হয়। তবে এই দুই ক্রিকেটারের ফল নেগেটিভ এসেছে।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হলেও শাদাব, হারিস ও হায়দারের মধ্যে কারো শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। এই তিন ক্রিকেটার ১৪ দিন আইসোলেশনে থাকবেন।

এই তিন ক্রিকেটারের সংস্পর্শে আসা সবাইকে সেলফ-আইসোলেশনে যাওয়ার পরামর্শ দিয়েছে পিসিবি। যদিও পাকিস্তান ক্রিকেট দল এখনও অনুশীলন শুরু করেনি। এ কারণে পুরো দলকে আইসোলেশনে যেতে হচ্ছে না। 

সোমবার পাকিস্তান দলের আরও অনেকেরই করোনা টেস্ট করা হয়েছে। অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক, বোলিং কোচ ওয়াকার ইউনিস ও ফিজিওথেরাপিস্ট ক্লিক ডিকন ছাড়া বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা টেস্ট করানো হয়েছে। লাহোর, করাচি ও পেশোয়ারে এদের টেস্ট করানো হয়।

আগামী ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেবে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে ইংলিশদের বিপক্ষে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ইংল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে পাকিস্তান দল। সব ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।    

Related Topics

টপ নিউজ

পাকিস্তান ক্রিকেট বোর্ড / ক্রিকেটার / করোনা আক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • যোগী আদিত্যনাথ। ছবি: এপি
    দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
    ২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

Related News

  • ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেলেন আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান
  • ‘সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত’: ক্রিকেটার নাঈম হাসান
  • বিসিবির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে জাহানারার যৌন হয়রানির অভিযোগ: আইনি সহায়তার আশ্বাস ক্রীড়া উপদেষ্টার
  • আগামী ১০০ বছরেও এ রকম চোর-চোট্টা ক্রিকেটার আসবে না: সাকিবকে নিয়ে প্রেস সচিব

Most Read

1
যোগী আদিত্যনাথ। ছবি: এপি
আন্তর্জাতিক

দেশভাগের সময় জোর করে সব হিন্দু গ্রাম বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে: যোগী আদিত্যনাথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

3
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

4
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
২৫০ দিন ধরে সাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২৫০ দিন সাগরে, খাদ্য-শৌচাগার সংকট, রণতরিতে ভেঙে পড়ছে মার্কিন সেনাদের মনোবল; উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net