Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
পর্দা উঠলো টোকিও অলিম্পিকের

খেলা

টিবিএস ডেস্ক
23 July, 2021, 08:20 pm
Last modified: 23 July, 2021, 08:53 pm

Related News

  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন
  • অলিম্পিক টেনিসে স্বর্ণ জিতে কিনওয়েনের ইতিহাস

পর্দা উঠলো টোকিও অলিম্পিকের

প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন জাপানের সম্রাট নারুহিতো। প্রায় ৭০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে ভিআইপি অতিথি হিসেবে উপস্থিত থাকছেন মাত্র ৯৫০ জন।
টিবিএস ডেস্ক
23 July, 2021, 08:20 pm
Last modified: 23 July, 2021, 08:53 pm
টোকিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে আলোকোজ্জ্বল স্টেডিয়াম। ছবি: গেটি ইমেজেস

শুরু হয়ে গেছে টোকিও অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। আতশবাজির ঝলকানিতে উজ্জ্বল হয়ে উঠেছে টোকিওর আকাশ। তবে, করোনা ভাইরাসের কারণে এবার জাপানের রাজধানীতে সীমিত পরিসরে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হয় টোকিও অলিম্পিক-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন জাপানের সম্রাট নারুহিতো। অনুষ্ঠানে উপস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন।

মহামারির কারণে এক বছর দেরীতে শুরু হচ্ছে টোকিও অলিম্পিকস-২০২০ এর আয়োজন।

২০০টির বেশি দেশ থেকে আগত অ্যাথলেটরা জাপানের ন্যাশনাল স্টেডিয়ামে প্যারেড শুরু করেছেন।

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক রিংস। ছবি: গেটি ইমেজেস

উপস্থিত থাকছেন এক হাজারেরও কম মানুষ

অলিম্পিক-২০২০ এর জন্য দেড় বিলিয়ন ডলারে নির্মিত স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৭০ হাজার। তবে, বিশ্বের বিভিন্ন প্রান্তের অ্যাথলেটরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় শূন্য স্টেডিয়ামেই প্যারেড শুরু করেছেন।

মাত্র ৯৫০ জন ভিআইপি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। আয়োজনের মুখপাত্র হিদেমাসা নাকামুরা জানান, উপস্থিত ব্যক্তিদের মধ্যে জাপান থেকে ১৫০ জন অংশ নিবেন। বাকি ৮০০ জন বিদেশি অতিথি উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে উপস্থিত মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন এবং ইম্যানুয়েল ম্যাক্রো

তবে, সতর্ক ব্যবস্থা থাকা সত্ত্বেও আসরে সংশ্লিষ্ট ১১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানান অলিম্পিক আয়োজকরা।

উদ্ভূত পরিস্থিতিতে জাপান সম্রাট নারুহিতো ছাড়া রাজ পরিবারের অন্য কোনো সদস্য অনুষ্ঠানে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে রাজ পরিবারের মুখপাত্র সংস্থা।

জাপানি ঐতিহ্য এবং সংস্কৃতির উপস্থাপন

জাপানি সংস্কৃতি ও ঐতিহ্যের আলোকে সাজিয়ে তোলা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। মাঙ্গা থেকে শুরু করে ফুজি পর্বত, জাপানিজ চিত্রকলা এবং সংস্কৃতিকেই ফুটিয়ে তোলা হয়েছে।

ঐতিহ্যবাহী কাবুকি নৃত্য উপস্থাপন। চিত্র: গেটি ইমেজেস

মূল স্টেজটিকে সাজানো হয়ে ফুজি পর্বতের আদলে।স্টেডিয়ামে অ্যাথলেটরা প্রবেশ করলেই থিম সংগীত হিসেবে বাজছে ভিডিও গেমের সাউন্ড। মাঙ্গার অনুকরনে প্ল্যাকার্ডগুলোতে প্রদর্শিত হয়েছে তাদের আগমন বার্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন। ছবি: নিউইয়র্ক টাইমস

বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারিতে মৃতদের স্মরণে নিরবতা পালন

বিশ্বব্যাপী কোভিডে মৃতদের স্মরণে নিরবতা পালন। ছবি: গেটি ইমেজেস

উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের জাতীয় সংগীত গাওয়ার পর কোভিড-১৯ মহামারিতে মৃত ও ভুক্তভোগীদের জন্য নিরবতা পালন করা হয়।

মহামারির জন্য যেসব অ্যাথলেটরা অংশ নিতে পারেননি তাদের কথাও বিশেষ ভাবে উল্লেখ করা হয়।

উপস্থিত সীমিত সংখ্যক দর্শকদের বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃতদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য উঠে দাঁড়ানোর অনুরোধ জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: নিউইয়র্ক টাইমস।

দেখতে পূর্ণ মনে হলেও স্টেডিয়ামগুলো ফাঁকা

মাত্র ৯৫০ ভিআইপির অংশগ্রহণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্টেডিয়ামে সুনসান নিরবতা বজায় আছে বলে জানিয়েছেন সিএনএনের ড. সঞ্জয় গুপ্তা।

কিন্তু, তা সত্ত্বেও স্টেডিয়ামটি দেখতে লোকে লোকারণ্য বলে মনে হচ্ছে।

স্টেডিয়াম ফাঁকা হলেও তৈরি হবে দৃষ্টিভ্রম। ছবি: গেটি ইমেজেস

সঞ্জয় জানান, আসনগুলো ভিন্ন রঙে আবৃত করার কারণেই সবগুলো আসনে মানুষ রয়েছেন বলে মনে হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে সড়কে জড়ো বিক্ষোভকারীরা

করোনা ভাইরাস মহামারির মাঝেও জাপানে অলিম্পিক গেমসের আয়োজন শুরু হওয়ায় বিক্ষোভ করতে রাস্তায় নেমেছেন আন্দোলনকারীরা।

আয়োজনের বিরুদ্ধে রাস্তায় আন্দোলনকারীরা। ছবি: গেটি ইমেজেস

জাপানে সংক্রমণ হার বাড়তে থাকলেও আয়োজন অব্যাহত রাখা হয়েছে। দর্শক ছাড়াই বেশ কিছু ইভেন্ট আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে।

মহামারির মাঝেও অলিম্পিকের আয়োজন স্থগিত না করায় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং টোকিও ২০২০ আয়োজকদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে ব্যানার হাতে টোকিওর ব্যস্ততম রাস্তাগুলোয় নেমে আসেন বিক্ষোভকারীরা।

সামাজিক দূরত্ব মেনে প্যারেডে অংশ নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অ্যাথলেটরা। ছবি: গেটি ইমেজেস

প্যারেডে সামাজিক দূরত্ব মানছে না সব দেশ

উদ্বোধনী প্যারেডে বিভিন্ন দেশের অ্যাথলেটরা ভিন্নভাবে অংশ নিচ্ছেন।

ইউক্রেন এবং আরব আমিরাতের অ্যাথলেটরা সামাজিক দূরত্ব মেনে হেঁটে আসেন। অন্যদিকে, আর্জেন্টিনার অ্যাথলেটরা একত্রিতভাবে উদযাপনের মধ্য দিয়ে মাঠে আসেন।

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

অলিম্পিক গেমস / টোকিও অলিম্পিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে টম ক্রুজের দুঃসাহসিক স্টান্ট জাম্প
  • অবশেষে অলিম্পিকের স্বর্ণ-স্বর্গে জোকোভিচ
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন
  • দ্রুততম মানবীর মুকুট জিতে ইতিহাস লিখলেন জুলিয়েন
  • অলিম্পিক টেনিসে স্বর্ণ জিতে কিনওয়েনের ইতিহাস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net