Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
নেপাল যাচ্ছেন তামিম, ফিটনেসের কী অবস্থা

খেলা

টিবিএস রিপোর্ট
23 September, 2021, 02:50 pm
Last modified: 26 September, 2021, 01:35 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

নেপাল যাচ্ছেন তামিম, ফিটনেসের কী অবস্থা

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। এই সিরিজে তামিম ইকবাল খেলবেন কিনা, সেই ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না বলে জানান বিসিবির চিকিৎসক।
টিবিএস রিপোর্ট
23 September, 2021, 02:50 pm
Last modified: 26 September, 2021, 01:35 pm

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল। দীর্ঘদিন ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে না খেলা এবং প্রস্তুতির ঘাটতির কারণে বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেও ক্রিকেট থেকে দূরে থাকছেন না তিনি। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন তামিম। 

এভারেস্ট টি-টোয়েন্টির দল ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম। আসরটিতে অংশ নিতে শুক্রবার ভোর ৪টায় নেপালের উদ্দেশে রওনা দেবেন তিনি। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে কদিন আগে অনুশীলন শুরু করেন দেশসেরা এই ওপেনার। মিরপুর স্টেডিয়ামের নেটে কয়েকদিন টানা ব্যাটিং অুনশীলন করেছেন তিনি। করেছেন ফিল্ডিং ও ড্রিলসও।

হাঁটুর চোটের কারণে ঘরোয়া-আন্তর্জাতিক অনেকগুলো ম্যাচ খেলা হয়নি তামিমের। গত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগ পর্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়া অভিজ্ঞ এই ক্রিকেটার জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে বিশ্রামে থাকেন। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরে আসেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ২৪টি সেঞ্চুরির মালিক বাঁহাতি এই ব্যাটসম্যান। 

তামিম নিজেই জানান, ফিট হয়ে উঠতে তার ৮-১০ সপ্তাহ সময় লাগবে। বিসিবির চিকিৎসকরাও একই তথ্য দিয়েছিলেন। যে কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা হয়নি তার। গত এক মাস পুনর্বাসন প্রক্রিয়া মেনে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তামিম। এ কারণেই এভারেস্ট টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন তিনি। যদিও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানালেন, এই লিগে খেলার পর তামিমের ফিটনেসের আসল অবস্থা বোঝা যাবে। 

দেবাশিষ চৌধুরী বলেন, 'জিম্বাবুয়ের সিরিজের পরে তামিমকে পরামর্শ দেওয়া হয়েছিল প্রায় আট সপ্তাহের একটা পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য। তামিম গত মা ধরে এই পুনর্বাসন পরিকল্পনা অনুসরণ করেছে আমাদের জাতীয় দলের ফিজিও এবং ট্রেনারদের তত্ত্বাবধানে। যথেষ্ট অধ্যাবসায় ও কষ্টের মধ্য দিয়ে এই জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে।'

'গত দুই-তিন ধরে ও প্রথমে স্কিল ট্রেইনিং শুরু করে। ব্যাটিং, ফিল্ডিং এবং ড্রিলস শুরু করে পরে। আস্তে আস্তে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। আরও কয়েকটা দিন সময় বাকি আছে। আমরা আশাবাদী, এভাবে যদি সে স্কিল ট্রেইনিং চালিয়ে যেতে পারে, তাহলে আসন্ন এভারেস্ট প্রিমিয়ার লিগে যে খেলার ব্যাপারে আশা প্রকাশ করেছে, সেটা সম্ভব হবে।' যোগ করেন তিনি। 

এভারেস্ট টি-টোয়েন্টিও তামিমের পুনর্বসান প্রক্রিয়ার অংশ। দেবাশিষ চৌধুরী বলেন, 'আমাদের সাথে তামিমের যে পরিকল্পনা করা হয়েছে, তাতে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলাটা পুর্নবাসন প্রক্রিয়ার অংশ। এতে বোঝা যাবে স্কিল এবং অন্যান্য বিষয় কীভাবে মানিয়ে নিচ্ছে। এ খেলার ফিট থাকার ওপর ওপর নির্ভর করবে আমরা কী সিদ্ধান্ত নিব।'

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এই সিরিজে পুরো ফিট তামিমকে পাওয়া যাবে কিনা, এমন প্রশ্নের উত্তরে দেবাশিষ চৌধুরী জানান, এভারেস্ট টি-টোয়েন্টিতে খেলার পর সেটা বোঝা যাবে। 

বিসিবির এই চিকিৎসক বলেন, 'এখন পর্যন্ত পুর্নবাসনের যে অবস্থা তাতে তামিম বেশ আত্মবিশ্বাস পাচ্ছে। ও সব স্কিল ট্রেইনিংই করতে পারছে। প্রায় শতভাগ সামর্থ্য দিয়েই সব করতে পারছে। কিন্তু খেলার ব্যাপারটা অন্যরকম। যতক্ষণ পর্যন্ত সে প্রকৃত খেলার মধ্যে না ফিরছে, ততক্ষণ পর্যন্ত সে নিজের অবস্থা বুঝতে পারবে না। তাই এখানে খেলাটা আমরা মনে করছি খুবই গুরুত্বপূর্ণ। এটার উপর নির্ভর করবে কীভাবে এগোবো আমরা।'

নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগটি শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ১৫ দিনের আসরটির পর্দা নামবে ৯ অক্টোবর। আসরটিতে তারকা ক্রিকেটারের সংখ্যা খুব বেশি নয়। তবে আছেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। এ ছাড়া পাকিস্তানের সাবেক তারকা শহীদ আফ্রিদি, নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে, শ্রীলঙ্কার দীনেশ চান্ডিমাল, আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদের মতো ক্রিকেটাররা খেলবেন এখানে। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / এভারেস্ট টি-টোয়েন্টি লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net