Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
নেইমারদের কাঁদিয়ে ইউরোপ সেরা বায়ার্ন

খেলা

টিবিএস ডেস্ক
24 August, 2020, 06:00 am
Last modified: 24 August, 2020, 06:11 am

Related News

  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • মাঠে পিএসজি সমর্থকদের 'ফ্রি প্যালেস্টাইন' ব্যানার, ফরাসি মন্ত্রীর সমালোচনা

নেইমারদের কাঁদিয়ে ইউরোপ সেরা বায়ার্ন

নিশ্বাস দূরত্বে গিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হলো না নেইমার-এমবাপ্পেদের। ইতিহাস গড়া হলো না প্রথমবারের মতো ফাইনালে ওঠা পিএসজির। পুরো আসরে ছড়ি ঘোরানো বায়ার্ন মিউনিখই উঁচিয়ে ধরলো বিজয় কেতন।
টিবিএস ডেস্ক
24 August, 2020, 06:00 am
Last modified: 24 August, 2020, 06:11 am

নিশ্বাস দূরত্বে গিয়েও শিরোপা ছুঁয়ে দেখা হলো না নেইমার-এমবাপ্পেদের। ইতিহাস গড়া হলো না প্রথমবারের মতো ফাইনালে ওঠা প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। জার্মান শাসন মুখ বুজেই মেনে নিতে হলো ফরাসি চ্যাম্পিয়নদের। পুরো আসরে ছড়ি ঘোরানো বায়ার্ন মিউনিখই উঁচিয়ে ধরলো বিজয় কেতন। পিএসজিকে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলল জার্মানির দলটি। 

ইউরোপ সেরা হওয়ার ম্যাচে রোববার রাতে পর্তুগালের লিসবনে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। কিংসলে কোমানের করা একমাত্র গোলে ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পেল জার্মান চ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০১২-১৩ মৌসুমে ইউরোপ সেরা হয়েছিল বায়ার্ন। 

২০২০ সালে অদম্য চেহারায় দেখা গেছে বায়ার্নকে। এ বছর কোনো ম্যাচে হারেনি মিউনিখের দলটি। ছক এঁকে পা ফেলার পথে সব সাফল্যই ধরা দিয়েছে বায়ার্নের মুঠোয়। বুন্দেসলিগা, জার্মান কাপের পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও উঠলো তাদের ট্রফি কেসে। এ নিয়ে তৃতীয়বার ট্রেবল জিতল বায়ার্ন। 

বার্সেলোনা ও অলিম্পিক লিঁওকে দুমড়ে মুচড়ে দিয়ে ফাইনালে ওঠা বায়ার্নকেই সবাই এগিয়ে রেখেছিল। চ্যাম্পিয়ন্স লিগে তাদের অভিজ্ঞতা ও দারুণ ফর্মের কারণে অনেকে আগেই থেকেই তাদের হাতে শিরোপা দেখতে পাচ্ছিল। শেষ পর্যন্ত সেই সম্ভাবনাকেই মাঠে বাস্তবে রূপ দিল জার্মান চ্যাম্পিয়নরা। 

নেইমার-এমবাপ্পেদের পায়ে ভর দিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পিএসজিও শিরোপা ছোঁয়ার মিশন নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু শেষ লড়াইয়ে তাদেরকে সেরা ছন্দে দেখা যায়নি। বায়ার্নের আক্রমণাত্মক ফুটবলের সামনে নিজেদের ছায়া হয়ে উঠেছিলেন নেইমার, এমবাপ্পে, ডি মারিয়ারা। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তারা। 

যদিও শুরু থেকে দারুণ লড়েছে পিএসজি। আক্রমণ সামলে বল নিয়ে বায়ার্নের ডি-বক্সে হানা দিয়েছেন নেইমার-এমবাপ্পেরা। কিন্তু জালের দেখা মেলেনি। ধুন্ধুমার লড়াইয়ের প্রথমার্ধে বায়ার্নও অবশ্য গোলের দেখা পায়নি। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। 

বিরতি থেকে ফিরে যেন গতি আরও বাড়িয়ে দেয় বায়ার্ন। সাফল্যের দেখা মেলে ৫৯তম মিনিটে। জসুয়া কিমিসের ক্রস থেকে হেডে গোল করে বায়ার্নকে উৎসবে মাতান কিংসলে কোমান। চ্যাম্পিয়ন্স লিগে এটা বায়ার্নের ৫০০তম গোল। বায়ার্নের আগে এই মাইলফলক ছুঁয়েছে দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 

গোল হজম করে খেই হারিয়ে ফেলে পিএসজি। বাকিটা সময় তেমন সুযোগও তৈরি করতে পারেনি ফরাসি চ্যাম্পিয়নরা। উল্টো ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেয়েছিল বায়ার্ন। যদিও কোমানের আক্রমণ রুখে দেন পিএসজির ডিফেন্ডার চিয়াগো সিলভা। ম্যাচের বাকিটা সময়ে আক্রমণ পাল্টা আক্রমণ চললেও কোনো দেল জালের ঠিকানা পায়নি।

Related Topics

টপ নিউজ

বায়ার্ন মিউনিখ / পিএসজি / উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি
  • পিএসজির শিরোপা জয়ের উৎসবে সহিংসতায় নিহত ২, আহত ১৯২, গ্রেপ্তার ৫ শতাধিক
  • মাঠে পিএসজি সমর্থকদের 'ফ্রি প্যালেস্টাইন' ব্যানার, ফরাসি মন্ত্রীর সমালোচনা

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net