Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
নিউজিল্যান্ড সফরে যাবেন না সাকিব, বিসিবিকে চিঠি

খেলা

টিবিএস রিপোর্ট
04 December, 2021, 08:40 pm
Last modified: 04 December, 2021, 08:42 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

নিউজিল্যান্ড সফরে যাবেন না সাকিব, বিসিবিকে চিঠি

আনুষ্ঠানিকভাবে চিঠি না দিলেও সফরে না যাওয়ার ব্যাপারটি বিসিবিকে জানিয়েছিলেন সাকিব। এরপরও তাকে নিয়ে নিউজল্যান্ড সফরের দল ঘোষণা করা হয়।
টিবিএস রিপোর্ট
04 December, 2021, 08:40 pm
Last modified: 04 December, 2021, 08:42 pm

ব্যাপারটা এক বসায় সব কাজ করার মতো! শনিবার বিকালে জানানো হলো নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব আল হাসান। মৌখিকভাবে বিসিবিকে বিষয়টি জানিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। এর কিছুক্ষণ পরই সাকিবকে নিয়ে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করে বিসিবি। এরও কিছুক্ষণ পরের খবর, নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়ে বিসিবিতে আবেদন করেছেন সাকিব। 

দল ঘোষণার ঘণ্টা খানেক পর পারিবারিক কারণ সফর থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন সাকিব। তবে অদ্ভূত কারণে বিষয়টি প্রকাশ করতে অনিহা বিসিবির। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানসহ দায়িত্বশীল বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেও কথা বলা যায়নি। তবে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।  

আনুষ্ঠানিকভাবে চিঠি না দিলেও সফরে না যাওয়ার ব্যাপারটি বিসিবিকে জানিয়েছিলেন সাকিব। এরপরও তাকে কেন দলে যুক্ত করা হলো। দল ঘোষণার পরপরই এমন প্রশ্নের জবাবে দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'সাকিব যেহেতু আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তাই তাকে নিয়েই দল গড়েছি আমরা।' 

এর আগে নাজমুল হাসান পাপনও একই রকম কারণের কথা জানান। তিনি বলেন, 'আনুষ্ঠানিকভাবে সে (সাকিব) কিছু বলেনি। তবে অনানুষ্ঠানিকভাবে সে বলেছে। আমি বলেছি আনুষ্ঠানিকভাবে জানাতে, তারপর সিদ্ধান্ত। কেন ছুটি চাচ্ছে, এর একটা কারণ তো দিতে হবে।' 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। কিছুক্ষণের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। ফিরে অস্বস্তি নিয়ে ৪ ওভার বোলিং করেন। ওপেনিংয়ে ব্যাটিংও করেন সাকিব। এরপর জানানো হয় গ্রেড-১ এর ইনজুরি থাকায় পরের দুই ম্যাচে খেলা হচ্ছে না সাকিবের। দুবাই থেকেই যুক্তরাষ্ট্রেপরিবারের কাছে চলে যান সাকিব। সেখানেই চলে তার পুববার্সন প্রক্রিয়া। 

পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে গত ১৪ নভেম্বর দেশে ফেরেন বাঁহাতি এই অলরাউন্ডার। কিন্তু ফিট না হওয়ায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও প্রথম টেস্টে খেলা হয়নি বাঁহাতি এই অলরাউন্ডারের। গত সোমবার ফিটনেস টেস্টে পাস করায় পাকিস্তানের বিপক্ষে তাকে নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামে বাংলাদেশ।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৯ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হলেও এবার কোয়ারেন্টিনের নিয়ম কিছু শিথিল করা হয়েছে। এবারের সফরে বাংলাদেশকে সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে। মাউন্ট মঙ্গানুইতে আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ছুটির আবেদন / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net