Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
ধুঁকে ধুঁকে বাংলাদেশের ১০৪

খেলা

টিবিএস রিপোর্ট
07 August, 2021, 06:20 pm
Last modified: 07 August, 2021, 09:22 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

ধুঁকে ধুঁকে বাংলাদেশের ১০৪

প্রথম তিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ১৩১। চতুর্থ টি-টোয়েন্টিতে আরও ছোট হলো বাংলাদেশের স্কোর।
টিবিএস রিপোর্ট
07 August, 2021, 06:20 pm
Last modified: 07 August, 2021, 09:22 pm
রানের খাতা খোলার আগেই বিদয় নেন মাহমুদউল্লাহ। ছবি: সালাহউদ্দিন আহমেদ, টিবিএস

তিন ম্যাচের তিনটিতেই বাংলাদেশের জয়। দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত ব্যাটিংয়ে ছন্দময় বাংলাদেশের দেখা মেলেনি। প্রথম তিন টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ১৩১। চতুর্থ টি-টোয়েন্টিতে আরও ছোট হলো বাংলাদেশের স্কোর।

শনিবার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ১০৪ রান তুলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান ৩০ রানের কোটাও পেরোতে পারেননি। সর্বোচ্চ ২৮ রান করেন নাঈম শেখ। বাংলাদেশের পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের রানও করতে পারেননি। 

টস জিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশকে এবারও ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার নাঈম শেখ ও সৌম্য সরকার। দলীয় ২৪ রানে ফেরেন ব্যর্থতার বৃত্তে আটকে যাওয়া সৌম্য। আগের তিন ম্যাচে ৪ রান করা বাঁহাতি এই ওপেনার এদিন ৮ রান করে আউট হন। 

আগের দুই ম্যাচে ১৭ বলে ২৬ রান করে করা সাকিব আল হাসান এদিন উইকেটে ধুঁকেছেন। ২৬ বলে একটি চারে ১৫ রান করে আউট হন তিনি। এরপর দ্রুতই ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ৩ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। 

নুরুল হাসান সোহানও পারেননি দলের বিপদে ব্যাট চালাতে। মাহমুদউল্লাহর মতো তিনিও শূন্য রানে বিদায় নেন। এরপর সাজঘরের পথ ধরেন সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলা নাঈম। ছন্দে থাকা আফিফ হোসেন ধ্রুব এই ম্যাচেও দারুণ ব্যাটিং করতে শুরু করেন। কিন্তু ২০ রান করেই থামতে হয় তরুণ এই ব্যাটসম্যানকে। শেষের দিকে ২৩ রান করেন মাহেদী হাসান। 

বাংলাদেশকে সবচেয়ে বেশি ভুগিয়েছেন মিচেল সোয়েপসন। অ্যাডাম জ্যাম্পার বদলে একাদশে সুযোগ পাওয়া এই লেগ স্পিনার ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় ৩টি উইকেট নেন। ডানহাতি পেসার অ্যান্ড্রু টাইও ৩টি উইকেট নেন, তার খরচা ১৮ রান। ২টি উইকেট নেন জস হ্যাজেলউড, একটি উইকেট পান অ্যাস্টন অ্যাগার। 

ফের ব্যর্থ সৌম্য

এবারও পারলেন না সৌম্য সরকার, ব্যর্থতার বৃত্তেই বন্দি হয়ে আছেন তিনি। জিম্বাবুয়ে সফরে তিন টি-টোয়েন্টির দুটিতে হাফ সেঞ্চুরি করা বাঁহাতি এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে হতাশ করে চলেছেন। প্রথম তিন টোয়েন্টিতে তার রান মাত্র ৪, এক ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। চতুর্থ ম্যাচেও রানে ফেরা হলো না তার। 

আরও একবার দলকে বিপদে ফেলে সাজঘরে ফিরলেন সৌম্য। অজিদের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৮ রান করে বিদায় নিয়েছেন বাংলাদেশের এই ওপেনার। অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউডের একটি শর্ট লেংন্থের ডেলিভারি ঘুরিয়ে খেলতে গিয়ে আকাশে বল ভাসিয়ে দেন সৌম্য। ক্যাচটি তালুবন্দি করতে কোনো সমস্যাই হয়নি অ্যালেক্স ক্যারির। 

২৪ রানে প্রথম উইকেট হারানো দলকে এগিয়ে নিচ্ছেন আরেক ওপেনার নাঈম শেখ ও সাকিব আল হাসান। ৫ ওভার শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান। নাঈম ১৫ ও সাকিব ২ রানে ব্যাটিং করছেন।  

Related Topics

টপ নিউজ

সৌম্য সরকার / বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net