Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ধর্ষণ ও নিপীড়নে অভিযুক্ত বিশ্বকাপজয়ী ফুটবলার বেঞ্জামিন মেন্ডিকে সাসপেন্ড করল ম্যানসিটি

খেলা

হিন্দুস্তান টাইমস
27 August, 2021, 02:55 pm
Last modified: 27 August, 2021, 03:00 pm

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার

ধর্ষণ ও নিপীড়নে অভিযুক্ত বিশ্বকাপজয়ী ফুটবলার বেঞ্জামিন মেন্ডিকে সাসপেন্ড করল ম্যানসিটি

মেন্ডি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পাশপাশি ২০১৭ সালে এএস মোনাকো থেকে সিটিতে যোগ দেওয়ার পর তিনটি প্রিমিয়ার লিগসহ বেশ কিছু ট্রফি জিতেছেন।
হিন্দুস্তান টাইমস
27 August, 2021, 02:55 pm
Last modified: 27 August, 2021, 03:00 pm
ম্যানসিটির জার্সিতে বেঞ্জামিন মেন্ডি। ছবি: সংগৃহীত

মৌসুম শুরুর আগেই এভারটনের তারকা ফুটবলার গিলফি সিগার্ডসনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ বিস্মিত করে দিয়েছিল গোটা ফুটবল দুনিয়াকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক লজ্জাজনক ঘটনার সাক্ষী ইংলিশ ফুটবল। এবার ধর্ষণের অভিযোগ আনা হলো ম্যানচেস্টার সিটির লেফট ব্যাক বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে।  

চার দফা ধর্ষণ ও এক দফা যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী মেন্ডিকে বৃহস্পতিবার হেফাজতে নেয় চেশায়ারের পুলিশ। এক পুলিশ কর্মকর্তা জানান, গত বছর অক্টোবর থেকে এ বছরের আগস্টের মধ্যে ঘটনাগুলো ঘটে এবং অভিযোগকারীদের বয়স ১৬ বছরের বেশি। তিনটি অভিযোগের ভিত্তিতে শুক্রবার (২৭ আগস্ট) চেস্টারের ম্যাজিস্ট্রেট কোর্টে ২৭ বছর বয়সী মেন্ডির শুনানি হবে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেন্ডির ক্লাব ম্যাঞ্চেস্টার সিটিও তাকে সাসপেন্ড করেছে। ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে পুলিশ অভিযোগ আনার পরই তদন্ত চলাকালীন ওকে ক্লাবের তরফে সাসপেন্ড করা হলো। এই গোটা ঘটনাটা একটি আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়ায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্লাবের তরফে আর কিছু জানানো সম্ভব নয়।'

মেন্ডি ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতার পাশপাশি ২০১৭ সালে এএস মোনাকো থেকে সিটিতে যোগ দেওয়ার পর তিনটি প্রিমিয়ার লিগসহ বেশ কিছু ট্রফি জিতেছেন। বরাবরই মাঠের বাইরের জীবনের জন্য আলোচনায় থাকলেও মেন্ডির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে আবারও হতভম্ব ফুটবলবিশ্ব।

Related Topics

টপ নিউজ

বেঞ্জামিন মেন্ডি / ম্যানসিটি / ফুটবল / ফ্রান্স ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • নিখুঁত গোলকের খোঁজে: বিবর্তনের মাঠে ছুটছে ফুটবল
  • লন্ডনের কুয়াশা থেকে বিশ্ববাসীর পায়ের জাদু: ফুটবল যেভাবে ছড়াল বিশ্বজুড়ে
  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net