Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
দেড় বছর পিছিয়ে গেল ইংল্যান্ডের বাংলাদেশ সফর

খেলা

টিবিএস রিপোর্ট
03 August, 2021, 01:55 pm
Last modified: 03 August, 2021, 01:57 pm

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ

দেড় বছর পিছিয়ে গেল ইংল্যান্ডের বাংলাদেশ সফর

বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ায় ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে। করোনাভাইরাসের কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে।
টিবিএস রিপোর্ট
03 August, 2021, 01:55 pm
Last modified: 03 August, 2021, 01:57 pm

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু হঠাৎ-ই সিরিজটি স্থগিতের খবর ছড়িয়ে পড়ে। সোমবারই এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, সিরিজটির সূচি পুননির্ধারণ করতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 

সেই যোগাযোগের ফল এসেছে। দুই বোর্ড মিলে সিরিজটির নতুন সূচি ঠিক করেছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরের এই সিরিজটি দেড় বছর পিছিয়ে গেছে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ২০২৩ সালের মার্চে বাংলাদেশে আসবে ইংল্যান্ড। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।

বিবৃতিতে বলা হয়েছে, সমঝোতার ভিত্তিতে দুই বোর্ড সিরিজটি সূচি পুননির্ধারণ করেছে। ২০২৩ সালে মার্চের প্রথম দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফরে আসবে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর ও চট্টগ্রামে। 

বাংলাদেশ সফর পিছিয়ে যাওয়ায় ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএলে খেলার অনুমতি দেওয়া হবে। করোনাভাইরাসের কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এখানে অনুষ্ঠিত হবে বাকি ২৯টি ম্যাচ।

আগামী ১৭ অক্টোবর আরব আমিরাতেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুতির কথা ভাবলে আইপিএলে খেলাই ইংল্যান্ডের ক্রিকেটারদের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত হতে পারে। তবে এটার কারণেই যে সিরিজটি পিছিয়ে গেছে, সেটা উল্লেখ করেনি কোনো বোর্ডই।

যেসব ক্রিকেটার আইপিএল খেলবেন না, ওই সময়ে তারা বিশ্রামে থাকবেন। করোনাকালীন সময়ে জৈব সুরক্ষা বলয়ের ধকল কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেবেন তারা। এ ছাড়া অস্ট্রেলিয়াতে অ্যাশেজের প্রস্তুতিতেও মনোযোগ দেওয়ার সুযোগ থাকবে। 

Related Topics

টপ নিউজ

ইংল্যান্ডের বাংলাদেশ সফর / বাংলাদেশ-ইংল্যান্ড / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net