Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
17 August, 2020, 05:55 pm
Last modified: 17 August, 2020, 06:28 pm

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • মানুষের অনুভূতি হারিয়ে যায় না, মাঝে মাঝে চাপা পড়ে যায়

দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন তামিম

সময়টা এতোটাই কঠিন ছিল যে, প্রচন্ড মানসিক চাপে পড়ে গিয়েছিলেন তামিম ইকবাল। সেই কঠিন সময় পেছনে ফেলে মাঠে ফিরতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
17 August, 2020, 05:55 pm
Last modified: 17 August, 2020, 06:28 pm
ব্যাটিং অনুশীলনের পর ড্রেসিং রুমে ফিরছেন তামিম ইকবাল। ছবি: বিসিবি

দীর্ঘদিন মাঠের সঙ্গে সম্পর্ক ছিল না। বাসার মধ্যেই ঘোরাঘুরি। চিকিৎসা করাতে লন্ডনে যেতে হয়েছিল, গত কয়েক মাসের মধ্যে বাইরে বের হওয়া বলতে এতোটুকুই। এভাবে সময় কাটাতে কাটাতে প্রচন্ড মানসিক চাপে পড়ে গিয়েছিলেন তামিম ইকবাল। চারটা মাস ভালো কাটেনি তার। রোববার থেকে একক অনুশীলনে যোগ দেওয়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক এমনই জানালেন।  

দেশের চারটি ভেন্যুতে গত ১৯ জুলাই থেকে শুরু হয় একক অনুশীলন। ঈদের ছুটির পর দ্বিতীয় দফায় শুরু হওয়া অনুশীলনে যোগ দিয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। রোববার থেকে শুরু করেছেন তামিম ও মুস্তাফিজুর রহমান। তামিম আরও আগেই একক অনুশীলন শুরু করতে পারতেন। কিন্তু চিকিৎসা করিয়ে লন্ডন থেকে ফেরার পর ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয় অভিজ্ঞ এই ওপেনারকে। 

দ্বিতীয় দিনের অনুশীলনের শুরুতে মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে রানিং করেন তামিম। এরপর জিম করেন দেশসেরা এই ওপেনার। ১১টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত মিরপুর স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন তামিম। 

অনুশীলন শেষে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, 'এই ৩-৪ মাস অনেক কঠিন ছিল। হয়তো আমরা বাসায় ছিলাম, পরিবারের সাথে ছিলাম, কিন্তু মানসিক একটা চাপের মধ্য দিয়ে গিয়েছি। বাসা থেকে বের হতে পারছিলাম না। সাধারণত সফর থেকে এসে ৭-৮ দিনের একটা ছুটি পাই। আমরা অনেক জায়গায় যেতে পারি বা কিছু করতে পারি। কিন্তু এই সময়ে সেটার সুযোগ ছিল না।'

শুধু নিজেকে নিয়েই নয়, পরিবারের সদস্যদের স্বাস্থ্যঝুঁকিও ভাবিয়েছে তামিমকে। করোনায় আক্রান্ত হয়েছিলেন তামিমের মাসহ বড় ভাই নাফিস ইকবাল ও তার স্ত্রী। ওয়ানডে অধিনায়ক বলেন, 'এই চার মাস স্বাস্থ্য ইস্যুতে চিন্তিত ছিল পরিবারের সদস্যরা। এই চার মাস অনেক কঠিন ছিল। অবশেষে যে জিনিসটা আমরা পছন্দ করি, তা খেলাধুলা। সেটা শুরু হয়েছে। যা অনেক ভালো ব্যাপার।'

লম্বা বিরতির পর ব্যাটিং করতেই ভুলে যাবেন বলে মনে করেছিলেন তামিম। কিন্তু ততটা খারাপ অবস্থা হয়নি, 'অনেকদিন পর অনুশীলন শুরু করলাম, প্রায় ৪-৫ মাস পর। ব্যাটিংয়ের ক্ষেত্রে যতটা হতাশার হবে মনে করছিলাম, আশ্চর্যজনকভাবে অতটা খারাপ মনে হয়নি। ব্যাটিং মোটামুটি ঠিকই আছে।'

করোনাকালে বাসায় অনুশীলন করেছেন বলে ফিটনেসও ভালো অবস্থায় আছে বলে জানান তামিম, 'ফিটনেসের দিক থেকেও মোটামুটি ভালো আছে। কিন্তু ট্রেডমিল বলেন বা বাসায় যতো কাজ করি, রোদে বা মাঠে করাটা ভিন্ন ব্যাপার। মানিয়ে নিতে হয়তো আরও সপ্তাহ খানেক লাগবে।'

মানসিক চাপ বয়ে বেড়ানোর সময় বিসিবির আয়োজন করা সেশন কাজে দিয়েছে বলে মনে করেন তামিম। মনোবিদ আলী খানের সেশনে অংশ নেওয়া বাঁহাতি এই ব্যাটসম্যান বলেন, 'এই চার মাসে বিসিবিও আমাদের কিছু সেশন ঠিক করে দিয়েছিল, মানসিকভাবে যেন আমরা ভালো অবস্থায় থাকি। আমিও দুই-তিনটা সেশন করেছি। এসব আমাকে ভালো সাহায্য করেছে। কিন্তু যেটা বলেছি, এই চার মাস কোনোভাবেই সহজ ছিল না।'

কঠিন সময় পেছনে ফেলে মাঠে ফিরেছেন তামিম। শ্রীলঙ্কা সফরের আগে মানসিক দিক থেকেও ভালো অবস্থায় ফিরতে চান তিনি, 'আমাদের নিশ্চিত করতে হবে যে, এখান থেকে বের হয়ে এসে যতো তাড়াতাড়ি আমরা মানসিকভাবে ভালো অবস্থায় যেতে পারি। কারণ আমাদের একটা বড় সফর আসছে সামনে। আর আমি বিশ্বাস করি, আমাদের ভালো সুযোগ আছে।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ওয়ানডে অধিনায়ক / করোনার প্রভাব / মানসিক স্বাস্থ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 
  • যুদ্ধ, সংঘাত ও ট্রমাটিক ঘটনা: শিশুদের সঙ্গে কথা বলবেন যেভাবে
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
  • মানুষের অনুভূতি হারিয়ে যায় না, মাঝে মাঝে চাপা পড়ে যায়

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net