Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
তিন উইকেটের স্বস্তি নিয়ে পরের সকালে চোখ মুমিনুলদের

খেলা

টিবিএস রিপোর্ট
13 February, 2021, 04:05 pm
Last modified: 13 February, 2021, 05:55 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

তিন উইকেটের স্বস্তি নিয়ে পরের সকালে চোখ মুমিনুলদের

দ্বিতীয় ইনিংসের চেহারা রোগাটে হলেও ওয়েস্ট ইন্ডিজের খাতায় ইতোমধ্যে যোগ হয়ে গেছে ১৫৪ রানের লিড। প্রথম ইনিংসে ১১৩ রানের লিড পাওয়ায় দ্বিতীয় ইনিংসে অগোছালো শুরুর পরও খুব একটা চাপে নেই সফরকারীরা।
টিবিএস রিপোর্ট
13 February, 2021, 04:05 pm
Last modified: 13 February, 2021, 05:55 pm

ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৯ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪১ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসের চেহারা রোগাটে হলেও উইন্ডিজের খাতায় ইতোমধ্যে যোগ হয়ে গেছে ১৫৪ রানের লিড। প্রথম ইনিংসে ১১৩ রানের লিড পাওয়ায় দ্বিতীয় ইনিংসে অগোছালো শুরুর পরও খুব একটা চাপে নেই সফরকারীরা। বাকি ৭ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে ভুগতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তৃতীয় ওভারেই আঘান হানেন নাঈম হাসান। ক্রেইগ ব্রাথওয়েটকে ফেরান তিনি। কিছুক্ষণ পর শেন মোজলেকে সাজঘর দেখিয়ে দেন রেকর্ড গড়ে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া মিরাজ। দিনের শেষ উইকেটটি নেন তাইজুল ইসলাম, তার শিকার জন ক্যাম্পবেল। 

এরআগে ক্যারিবীয় স্পিনার রাকিম কর্নওয়ালের স্পিন ভেল্কিতে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ২৯৬ রানে। রাকিম একাই তুলে নেন ৫ উইকেট। এ ছাড়া শ্যানন গ্যাব্রিয়েল ৩টি ও আলজারি জোসেফ ২টি উইকেট নেন। বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় জুটি লিটন-মিরাজের, ১২৬ রানের। মুশফিক-মিঠুন গড়েন ৭১ রানের জুটি। সর্বোচ্চ ৭১ রান করেন লিটন। এ ছাড়া তামিম ৪৪, মুশফিক ৫৪ ও মিরাজ ৫৭ রান করেন। ১১৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। 

মিরাজের উইকেট, ক্যারিবীয়দের চেপে ধরেছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারেই ক্রেইগ ব্রাথওয়েটকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন নাঈম হাসান। এবার ছোবল বসালেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনার ফিরিয়েছেন শেন মোজলেকে। ২০ রানের মধ্যেই ২ উইকেট হারিয়ে ক্যারিবীয়রা বেশ চাপে পড়ে গেছে।

মোজলের উইকেট নিয়ে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ। যা বাংলাদেশের মধ্যে দ্রুততম। ২৪তম টেস্টে উইকেটের সেঞ্চুরি পূর্ণ হলো তার। ২৫তম টেস্টে ১০০ উইকেট নিয়ে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসান ২৮তম ও মোহাম্মদ রফিক ৩৩তম টেস্টে ১০০ উইকেট পূর্ণ করেছিলেন।    

শুরুতেই উইকেট এনে দিলেন নাঈম

ব্যাট হাতে সময়টা ভালো যায়নি। প্রথম ইনিংসেই পিছিয়ে পড়তে হয়েছে ১১৩ রানে। অস্বস্তির এমন সময়ে কিছুটা স্বস্তি এনে দিলেন নাঈম হাসান। ওয়েস্ট ইনিংসের দ্বিতীয় ইনিংসের শুরুতেই ছোবল বসিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। নাঈমের শিকারে পরিণত হয়ে ফিরেছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। 

চলতি টেস্ট সিরিজে এবারই প্রথম দুই অঙ্কের রান করতে ব্যর্থ হলেন ব্রাথওয়েট। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ৭৬ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান পরের ইনিংসে ২০ রান করেন। ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও করেন ৪৭ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৬ রান করেই বিদায় নিতে হয় তাকে। 

লেগ স্টাম্পের অনেক বাইরের বলে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ব্রাথওয়েট। দ্বিতীয় ইনিংসে ৭ ওভার শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ১ উইকেটে ১৯ রান। তাদের লিড দাঁড়িয়েছে ১৩২ রানের। উইকেটে আছেন জন ক্যাম্পবেল ও শেন মোজলে। 

Related Topics

টপ নিউজ

নাঈম হাসান / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net