Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 22, 2026
তামিমের কথা বলছেন মাহেদীও

খেলা

টিবিএস রিপোর্ট
21 March, 2021, 06:45 pm
Last modified: 21 March, 2021, 06:48 pm

Related News

  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • স্মরণীয় জয়ে বাংলাদেশের যতো রেকর্ড
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’
  • সর্বোচ্চ রান তুলেও বড় হার বাংলাদেশের

তামিমের কথা বলছেন মাহেদীও

ওয়ানডে অভিষেকটা ঝলমলে হয়নি মাহেদীর। ছক্কা দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে রানের খাতা খোলা ডানহাতি এই ব্যাটসম্যান ১৪ রান করে আউট হন। বল হাতে উইকেট না পেলেও সবচেয়ে কম খরুচে ছিলেন তিনি।
টিবিএস রিপোর্ট
21 March, 2021, 06:45 pm
Last modified: 21 March, 2021, 06:48 pm

সবচেয়ে প্রিয় ফরম্যাটেই বেহাল দশা। ১৩১ রানেই ইনিংস গুটিয়ে যাওয়ার পর বল হাতে কী-ই বা করার থাকে বোলারদের! প্রথম ওয়ানডেতে কিছুই করতে পারেননি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মাহেদী হাসানরা। ৮ উইকেটের হার, এরচেয়ে বড় যন্ত্রণা ১৩১ রানে গুটিয়ে যাওয়া। ম্যাচের পরই তামিম ইকবাল বলেছিলেন, ১৩০ রান করার দল নয় বাংলাদেশ। 

বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের মতো মাহেদী হাসানও বলছেন, প্রথম ম্যাচে যে পারফরম্যান্স করেছে বাংলাদেশ, তাদের দল আদতে তেমন নয়। তাই ম্যাচটিকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়ার চেষ্টায় তারা। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে নিজেদের সেরাটা দিয়ে ভালো ফল করতে চায় তামিম ইকবালের দল। 

আগের ম্যাচে ওয়ানডে অভিষেক হওয়া অলরাউন্ডার মাহেদী বলছেন, 'আমাদের দলটা আসলে এ রকম নয়। ওটা একটা খারাপ দিন ছিল, কেউ ভালো করতে পারেনি। তাই আমরা ওটা ভুলে যাচ্ছি। পরবর্তী ম্যাচে নজর দিচ্ছি। আমাদের দলের সমন্বয় খুব ভালো আছে। সমন্বয় অনুযায়ী পারফর্ম করলে ইনশা আল্লাহ ফল ভালো হবে।'

বাংলাদেশের যে বোলিং বিভাগ, তা দিয়ে প্রতিপক্ষের পরীক্ষা নেওয়া যাবে। তবে আসল কাজটা করতে ব্যাটসম্যানদের। মাহেদীর ভাষায়, 'এখানে খেলতে গেলে অবশ্যই রান প্রয়োজন। যদি ২৮০ বা ২৬০-২৭০ করা যায়, তাহলে ওদের বিপক্ষে তা ডিফেন্ড করার মতো। আমাদের যে বোলিং আছে, আমরা ওভারকাম করতে পারব। ব্যাটসম্যান আমরা যারা আছি, সবারই দায়িত্ব একটি ভালো স্কোর দাঁড় করানো।'

আগের ম্যাচে রান না হওয়াতেই বোলাররা কিছু করতে পারেননি বলে মনে করেন মাহেদী। তিনি বলেন, 'আমাদের পেস বোলাররা ভালোই বোলিং করেছে। তবে আমরা বড় রান দাঁড় করাতে পারিনি। গাপটিল খুব মারমুখী ছিল। অন্য ব্যাটসম্যানরা খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পেরেছে বলে মনে হয় না। তাসকিন খুব ভালো বোলিং করেছে, খুব ভালো পেসে করেছে। হাসান, মুস্তাফিজও ভালো করেছে কিন্তু সব মিলিয়ে তাসকিন খুব ভালো বোলিং করেছে শেষ ম্যাচে।'

অভিষেকটা ঝলমলে হয়নি মাহেদীর। ছক্কা দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে রানের খাতা খোলা ডানহাতি এই ব্যাটসম্যান ১৪ রান করে আউট হন। বল হাতে উইকেট না পেলেও সবচেয়ে কম খরুচে ছিলেন তিনি। নিজের অভিষেকে দলের করুণ দশা হলেও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে বলে জানালেন মাহেদী। 

জাতীয় দলের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলা ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, 'একটা খেলোয়াড়ের অভিষেক ম্যাচটা সব সময় খুব স্মরণীয় হয়ে থাকে। এতো বছর কষ্ট করে ক্রিকেট খেলে আন্তর্জাতিক প্রথম ওয়ানডে খেললাম। এটা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। ম্যাচটা জিততে পারলে হয়তো আরও ভালো লাগতো।'

Related Topics

টপ নিউজ

মাহেদী হাসান / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • ছবি: টিবিএস
    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন
  • দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
    শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
    দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

Related News

  • ঐতিহাসিক জয়ের পরও না পাওয়ার বেদনায় শান্ত
  • স্মরণীয় জয়ে বাংলাদেশের যতো রেকর্ড
  • নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের
  • ‘আমরা ক্রিকেটাররা হাসার চেয়ে বেশি কাঁদি’
  • সর্বোচ্চ রান তুলেও বড় হার বাংলাদেশের

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন

3
দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ

6
ছবি: রয়টার্স
বিনোদন

ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net