Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
জোড়া গোল দেওয়ার আগে ‘প্রচণ্ড নার্ভাস’ ছিলেন রোনালদো

খেলা

টিবিএস ডেস্ক
12 September, 2021, 10:15 pm
Last modified: 12 September, 2021, 10:15 pm

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • সৌদি আরবে গিয়ে আরবি শিখছে ক্রিস্টিয়ানো রোনালদোর মেয়েরা
  • কোয়ার্টারে শুরুর একাদশে রোনালদোকে না রাখায় কোচের উপর ক্ষোভ ঝাড়লেন জর্জিনা
  • দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে অনুপস্থিত রোনালদো  

জোড়া গোল দেওয়ার আগে ‘প্রচণ্ড নার্ভাস’ ছিলেন রোনালদো

রোনালদোর জোড়া গোলের উপর ভর করেই নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
টিবিএস ডেস্ক
12 September, 2021, 10:15 pm
Last modified: 12 September, 2021, 10:15 pm
ছবি: স্কাই স্পোর্টস

প্রত্যাবর্তনেই জোড়া গোল। ওল্ড ট্রাফোর্ডে নিজের দ্বিতীয় অভিষেক এতো ঘটনাবহুল হবে, সেটা আশা করেননি ক্রিশ্চিয়ানোর রোনালদো নিজেও। ম্যাচশেষে এই পর্তুগিজ জানালেন, মাঠে নামার পর শুরুতে বেশ নার্ভাস অনুভব করছিলেন তিনি।

শনিবার রোনালদোর জোড়া গোলের উপর ভর করেই নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই পর্তুগিজ তারকা ইউনাইটেড ভক্তদের আবার 'স্বপ্ন দেখাচ্ছে' বলে জানিয়েছেন ম্যানেজার ওলে গুনার সুলশার। 

"দুই গোল দিবো, ভাবিনি আমি। ধরে রেখেছিলাম একটা দিতে পারবো, কিন্তু দুটা না। অবিশ্বাস্য একটা মুহূর্ত ছিল এটি," বলেন রোনালদো।

২০০৩ সালে কিশোর বয়সে ইউনাইটেডে যোগা দেওয়ার পর এবং ২০০৯ সালে বিশ্ব রেকর্ড ফি'তে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার আগ পর্যন্ত রেড ডেভিলদের হয়ে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন রোনালদো। 

তার পাঁচ ব্যালন ডি'অরের একটি এবং পাঁচ চ্যাম্পিয়নস লিগের একটি জিতেছিলেন ওল্ড ট্রাফোর্ডে থাকাকালীন সময়েই।  

ম্যাচশেষে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, "অবিশ্বাস্য! বিশ্বাস করবেন না, খেলা যখন শুরু হলো তখন প্রচণ্ড নার্ভাস ছিলাম আমি। আমি আশা করিনি পুরো সময় তারা (দর্শকরা) আমার নামে গান গাইবে। এমন সংবর্ধনা আসলেই অবিশ্বাস্য, কিন্তু আমি এখানে ম্যাচ জিততে এবং দলকে সাহায্য করতে এসেছি।

"আমি খুব নার্ভাস ছিলাম। গত রাতেই ভাবছিলাম যে আমি ভালো খেলতে চাই এবং সবাইকে দেখিয়ে দিতে চাই যে এখনো দলকে সাহায্য করার ক্ষমতা আছে আমার। এই ক্লাবটি অসাধারণ, এবং আমি খুবই গর্বিত। তারা যেন আমাকে নিয়েও গর্বিত থাকে সেজন্য মাঠে সবকিছু দিয়ে খেলবো আমি। 

"সবাই জানে ইংল্যান্ডের ফুটবল বিশ্বের অন্য যেকোনো অংশের চেয়ে আলাদা এবং স্পেশাল। ১৮ বছর বয়সে যখন প্রথম এখানে এসেছিলাম, তখন তারা আমাকে অবিশ্বাস্যভাবে বরণ করে নিয়েছিল। এবং এজন্যই আমি আবার ফিরে এসেছি।"

এই ম্যাচের মাধ্যমে কিছু নতুন রেকর্ডও করেছেন এই ৩৬ বছর বয়সী। ১২ বছর ১১৮ দিন পর ইউনাইটেডের জার্সিতে খেলতে নামা রোনালদো এখন যেকোনো ফুটবলারের জন্য প্রিমিয়ার লিগের দুই ম্যাচের মধ্যে দীর্ঘতম ব্যবধান রাখার রেকর্ডটি নিজের করে নিয়েছেন। 

বার্নলির গ্রাহাম আলেকজান্ডারের পর প্রিমিয়ার লিগের কোন ম্যাচে জোড়া গোল করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড় এখন রোনালদো। ২০১৩ সালে রায়ান গিগসের পর প্রিমিয়ার লিগে এই পর্তুগিজের চেয়ে বেশি বয়সী কেউ কোনো গোলই করতে পারেনি।

সূত্র: বিবিসি।
 

Related Topics

টপ নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • সৌদি আরবে গিয়ে আরবি শিখছে ক্রিস্টিয়ানো রোনালদোর মেয়েরা
  • কোয়ার্টারে শুরুর একাদশে রোনালদোকে না রাখায় কোচের উপর ক্ষোভ ঝাড়লেন জর্জিনা
  • দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে অনুশীলনে অনুপস্থিত রোনালদো  

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net