Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স, অনবদ্য সালমা

খেলা

টিবিএস রিপোর্ট
10 November, 2020, 11:55 am
Last modified: 10 November, 2020, 12:00 pm

Related News

  • মেয়েদের প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান
  • মেয়েদের আইপিএল খেলতে যাচ্ছেন সালমা-সুপ্তা
  • ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা
  • বেতন বাড়লো সালমা-জাহানারাদের
  • প্রোটিয়াদের বিপক্ষে সহজ জয়ে শুরু সালমা-রুমানাদের 

চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স, অনবদ্য সালমা

প্রথম দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারলেও শিরোপার লড়াইয়ে জ্বলে উঠেছেন সালমা খাতুন। মেয়েদের আইপিএলখ্যাত এই টুর্নামেন্টের ফাইনালে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন বাংলাদেশ জাতীয় নারী দলের টি-টোয়েন্টি অধিনায়ক।
টিবিএস রিপোর্ট
10 November, 2020, 11:55 am
Last modified: 10 November, 2020, 12:00 pm

'আমাদের ক্রিকেট যেভাবে এগোচ্ছে, ভবিষ্যতে আমাদের দেশের আরও কয়েকজন সুযোগ পাবে। এ জন্য আমাদের পারফরম্যান্স বড় ভূমিকা রাখতে পারে। চেষ্টা থাকবে ভালো কিছু করার।' উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলতে যাওয়ার আগে এভাবেই বলেছিলেন সালমা থাকুন। প্রথম দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারলেও শিরোপার লড়াইয়ে জ্বলে উঠেছেন বাংলাদেশ জাতীয় নারী দলের টি-টোয়েন্টি অধিনায়ক।

মেয়েদের আইপিএলখ্যাত এই টুর্নামেন্টের ফাইনালে সুপারনোভাসকে ১৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে ট্রেইলব্লেজার্স। দলের শিরোপাজয়ে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন সালমা। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট নেন ডানহাতি এই অফ স্পিনার।  

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে ট্রেইলব্লেজার্স। অধিনায়ক স্মৃতি মান্ধানার ৬৮ রানের সুবাদে ৮ উইকেটে ১১৮ রান তোলে ট্রেইলব্লেজার্স। জবাবে ১০২ রানে শেষ হয় আগের দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাসের ইনিংস।

জয়ের লক্ষ্যে শুরুটা ভালো ছিল না সুপারনোভাসের। ৩৭ রানেই ৩ উইকেট হারায় তারা। এখান থেকে দলকে পথ দেখানো শুরু করেন হারমানপ্রিত কর ও শশিকলা সিরির্ধনে। ৩৭ রানের এই জুটি ভাঙেন সালমা। ত্রয়োদশ ওভারে ৫ রান খরচ করা সালমা নিজের দ্বিতীয় ওভারে ফেরান সিরিবর্ধনেকে। 

জয়ের জন্য শেষ দুই ওভারে ২৮ রানের দরকার ছিল সুপারনোভাসের। ১৯তম ওভারে স্পিন ভেল্কিতে দলের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন সালমা। আনুজা পাতিল রান আউট হয়ে ফেরার পর হারমানপ্রিতের স্টাম্প উপড়ে নেন সালমা। এই ওভারে মাত্র ৪ রান খরচ করা সালমা পঞ্চম বলে আরও একটি উইকেট নেন।    

Related Topics

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ / সালমা খাতুন / ট্রেইলব্লেজার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • মেয়েদের প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান
  • মেয়েদের আইপিএল খেলতে যাচ্ছেন সালমা-সুপ্তা
  • ওয়ানডে বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা
  • বেতন বাড়লো সালমা-জাহানারাদের
  • প্রোটিয়াদের বিপক্ষে সহজ জয়ে শুরু সালমা-রুমানাদের 

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net