Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

খেলা

হিন্দুস্তান টাইমস
07 January, 2021, 01:55 pm
Last modified: 07 January, 2021, 01:55 pm

Related News

  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • বিনামূল্যে বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়েছে ভারত, এবার যুক্ত হচ্ছে ফি
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: চিফ প্রসিকিউটর

চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

‘জীবন ফিরে পেতে মানুষ হাসপাতালে আসে। আমাকে চিকিৎসকরা হাসপাতাল ফিরিয়ে দিয়েছেন।’
হিন্দুস্তান টাইমস
07 January, 2021, 01:55 pm
Last modified: 07 January, 2021, 01:55 pm
বৃহস্পতিবার বাড়ি ফেরার আগে হাসপাতালের সামনে ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন সৌরভ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী। বৃহস্পতিবার বেলা ১০.৪৫ মিনিটে ভারতের দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। সৌরভের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলী।

হাসপাতাল ছাড়ার আগে চিকিৎসক ও নার্সদেন ধন্যবাদ জানান সৌরভ। আপাতত বাড়িতেই চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন তিনি। 

গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন সৌরভ। বুধবার তার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আরও একদিন হাসপাতালে থাকতে চান তিনি। ফলে বৃহস্পতিবার ছুটি দেওয়া হয় বিসিসিআই প্রেসিডেন্টকে।

সৌরভ যখন ক্রিকেটার ছিলেন। ফাইল ছবি: সংগৃহীত

এদিন হাসপাতাল ছাড়ার আগে উপস্থিত সাংবাদিক ও জনতার উদ্দেশে সৌরভ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ধন্যবাদ জানান চিকিৎসক ও নার্সদের। তাকে সুস্থ করে তোলার জন্য ধন্যবাদ জানান তিনি। খুব দ্রুত কাজে ফিরবেন বলেও জানিয়েছেন।

সৌরভ বলেন, 'জীবন ফিরে পেতে মানুষ হাসপাতালে আসে। আমাকে চিকিৎসকরা হাসপাতাল ফিরিয়ে দিয়েছেন।' এর পর পুলিশি এসকর্টে নিজের গাড়িতে হাসপাতাল ছাড়েন সৌরভ। 

সৌরভ গাঙ্গুলী হাসপাতাল ছাড়ার পর হাসপাতালের কর্ণধার রূপালি বসু জানান, আপাতত অন্তত ২ সপ্তাহ বাড়িতেই পর্যবেক্ষণে থাকবেন সৌরভ। তার শারীরিক অবস্থার ওপর নজর রাখবেন হাসপাতালের মেডিক্যাল সুপার চিকিৎসক সপ্তর্ষি বসু। তার পর সৌরভের পরবর্তী চিকিৎসা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। 

Related Topics

টপ নিউজ

সৌরভ গাঙ্গুলী / ভারত / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • জেন-জিকে গো-রক্ষায় সচেতন করতে ১০ হাজার ‘গো-মিত্রকে’ প্রশিক্ষণ দেবে উত্তরপ্রদেশের বিজেপি সরকার
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • বিনামূল্যে বিশ্বের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়েছে ভারত, এবার যুক্ত হচ্ছে ফি
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: চিফ প্রসিকিউটর

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net