Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
চলে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার হেলাল

খেলা

টিবিএস রিপোর্ট
30 May, 2020, 03:45 pm
Last modified: 30 May, 2020, 03:49 pm

Related News

  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?: সড়ক পরিবহনমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য

চলে গেলেন জাতীয় দলের সাবেক ফুটবলার হেলাল

হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছিলেন, গোলাম রাব্বানী হেলালের সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো সাবেক এই ফুটবলার।
টিবিএস রিপোর্ট
30 May, 2020, 03:45 pm
Last modified: 30 May, 2020, 03:49 pm

মাঠের অনেক লড়াই জিতলেও এই লড়াইয়ে জেতা হলো না গোলাম রাব্বানী হেলালের। মারা গেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই খেলোয়াড়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত ২৮ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুদিন জীবন-মরনের সন্ধিক্ষণে থাকার পর শনিবার বেলা ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন গোলাম রাব্বানী।

হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছিলেন, গোলাম রাব্বানীর সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো সাবেক এই ফুটবলার। কিডনি সমস্যার কারণে ব্যাংককে চিকিসা নেওয়ার পর থেকে ডায়ালাইসিস চলছিল তার। 

বরিশালে জন্ম গোলাম রাব্বানীর। ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন তিনি। ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঐতিহ্যবাহী এই ক্লাবটির হয়ে খেলেন তিনি। 

মাঝে আড়াই মাস বিজেএমসির হয়ে খেলেন তিনি। বাকিটা সময় আবাহনীর হয়ে লড়ে গেছেন তিনি। অবশ্য আবাহনীতে শুধু খেলোয়াড় হিসেবেই সময় কাটেনি তার। আবাহনীর ম্যানেজার ও পরিচালকের দায়িত্ব পালন করেছেন করেছেন গোলাম রাব্বানী। 

জাতীয় পর্যায়ে ১৯৭৮ সাল থেকে খেলা শুরু করেন গোলাম রাব্বানী। এশীয় যুব ফুটবল দিয়ে শুরু তার ক্যারিয়ারের। জাতীয় দলে গোলাম রাব্বানীর অভিষেক হয় ১৯৭৯ সালে, খেলেন ১৯৮৫ সাল পর্যন্ত। 

Related Topics

গোলাম রাব্বানী হেলাল / সাবেক ফুটবলার / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৭৭
  • বেইলি রোডে ৪৬ মৃত্যু: বিল নিতে ফটকে তালা দিয়েছিল ‘কাচ্চি ভাই’, ২২ জনের বিরুদ্ধে চার্জশিট
  • কিরগিজস্তানে খায়েরের জীবনাবসান, সঙ্গে বহু স্বপ্নেরও
  • আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?: সড়ক পরিবহনমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net