Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
চট্টগ্রামের সামনে অসহায় সাকিবদের দলও

খেলা

টিবিএস রিপোর্ট
28 November, 2020, 05:55 pm
Last modified: 28 November, 2020, 06:00 pm

Related News

  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • মাহমুদউল্লাহর হাত ধরে খুলনার শিরোপা
  • মাহমুদউল্লাহর ব্যাটে খুলনার লড়াকু পুঁজি
  • শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে মাশরাফিদের দল
  • কোচদের পারিশ্রমিকে লজ্জিত সালাহউদ্দিন

চট্টগ্রামের সামনে অসহায় সাকিবদের দলও

দাপুটে এক জয়ে শুরু, পরের ম্যাচেও একই চেহারায় গাজী গ্রুপ চট্টগ্রাম। বেক্সিমকো ঢাকাকে উড়িয়ে দেওয়ার পর মাহমুদউল্লাহ-সাকিবদের দলকেও নাকানি-চোবানি খাওয়ালো তারা। বল হাতে শাসনের পর ব্যাট হাতে রাজত্ব; ঢাকার বিপক্ষে ছিল এমন গল্প। এই ম্যাচেও তাই হলো। 
টিবিএস রিপোর্ট
28 November, 2020, 05:55 pm
Last modified: 28 November, 2020, 06:00 pm

দাপুটে এক জয়ে শুরু, পরের ম্যাচেও একই চেহারায় গাজী গ্রুপ চট্টগ্রাম। বেক্সিমকো ঢাকাকে উড়িয়ে দেওয়ার পর মাহমুদউল্লাহ-সাকিবদের দলকেও নাকানি-চোবানি খাওয়ালো তারা। বল হাতে শাসনের পর ব্যাট হাতে রাজত্ব; ঢাকার বিপক্ষে ছিল এমন গল্প। এই ম্যাচেও তাই হলো। 

ম্যাচসেরা মুস্তাফিজুর রহমানের জাদুকরী বোলিংয়ের পর লিটনের দারুণ ব্যাটিং, ঢাকার মতো খুলনাকেও ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার দিন আগুনে বোলিং করেছেন মুস্তাফিজ। ৩.৫ ওভারে মাত্র ৫ রান খরচায় ৪টি উইকেট নেন বাঁহাতি এই পেসার। পরে লিটনের অপরাজিত হাফ সেঞ্চুরিতে সহজেই জয় তুলে নেয় চট্টগ্রাম। 

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নামে খুলনা। শুরুতেই উইকেট হারানো খুলনা আর চাপ সামলাতে পারেনি। পরে মুস্তাফিজ আরও চেপে ধরেন। ১৭.৫ ওভারে ৮৬ রানেই অলআউট হয়ে যায় খুলনা। 

সর্বোচ্চ ২১ রান করেন ইমরুল কায়েস। এ ছাড়া জহুরুল ইসলাম অমি ১৪, আরিফুল হক ১৫ ও শামীম পাটোয়ারি ১১ রান করেন। মুস্তাফিজের দিনে বল হাতে আলো ছড়িয়েছেন চট্টগ্রামের দুই স্পিনার তাইজুল ইসলাম ও নাহিদুল ইসলামও। দুজনই ২টি করে উইকেট নেন। 

জবাবে আগের ম্যাচের মতো এ ম্যাচেও দাপুটে শুরু করেন করে লিটন কুমার দাস ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে ৭৩ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। সৌম্য ২৬ রান করে বিদায় নিলেও হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। ৪৬ বলে ৯টি চারে ৫৩ রান অপরাজিত থাকেন তিনি। 

Related Topics

টপ নিউজ

গাজী গ্রুপ চট্টগ্রাম / জেমকন খুলনা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • মাহমুদউল্লাহর হাত ধরে খুলনার শিরোপা
  • মাহমুদউল্লাহর ব্যাটে খুলনার লড়াকু পুঁজি
  • শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে মাশরাফিদের দল
  • কোচদের পারিশ্রমিকে লজ্জিত সালাহউদ্দিন

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net