Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ঘোর সঙ্কটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, হতে পারে নিষিদ্ধ

খেলা

টিবিএস ডেস্ক
11 September, 2020, 02:35 am
Last modified: 13 September, 2020, 07:30 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

ঘোর সঙ্কটে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, হতে পারে নিষিদ্ধ

নিষিদ্ধ হওয়ার জ্বালা ভালো করেই জানে দক্ষিণ আফ্রিকা। বর্ণবাদের কারণে দুই-এক বছর নয়, ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল দেশটি। আবারও নিষেধাজ্ঞার খড়্গে পড়তে পারে দক্ষিণ আফ্রিকা।
টিবিএস ডেস্ক
11 September, 2020, 02:35 am
Last modified: 13 September, 2020, 07:30 pm

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার জ্বালা ভালো করেই জানে দক্ষিণ আফ্রিকা। বর্ণবাদের কারণে দুই-এক বছর নয়, ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল দেশটি। আবারও নিষেধাজ্ঞার খড়্গে পড়তে পারে দক্ষিণ আফ্রিকা। এবার বর্ণবাদ নয়, ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপের কারণে অন্ধকার নেমে আসতে পারে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে দেশটির সরকার। আইসিসির নিয়মে বলা আছে, কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারের হস্তক্ষেপ অবৈধ। 

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে সরকার নিয়ন্ত্রণ নেওয়ায় দেশটিকে নিষেধাজ্ঞার কবলে পড়তে হতে পারে। একই কারণে গত বছর জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। কয়েক মাস পরে আবার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয় জিম্বাবুয়েকে।

রয়টার্স তাদের খবরে বলেছে, দক্ষিণ আফ্রিকান স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পরিচালনা পর্ষদকে (সিএসএ) এক মাসের জন্য স্থগিত করেছে। এ সময়ে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের আচরণ ও দুর্নীতি নিয়ে তদন্ত করা হবে।

দক্ষিণ আফ্রিকার স্পোর্টস কনফেডারেশন ও অলিম্পিক কমিটি যৌথভাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, অনেকদিন ধরেই বোর্ডের শীর্ষ কর্মকর্তারা অসৎ আচরণ ও দুর্নীতি করে আসছেন। 

তাদের এসব কর্মকাণ্ডের কারণে ক্রিকেটের প্রতি দেশের মানুষ, স্পনসর, খেলোয়াড়েরা আস্থা ও বিশ্বাস হারিয়েছে বলে মনে করে দক্ষিণ আফ্রিকার স্পোর্টস ফেডারেশন ও অলিম্পিক কমিটি। এসব বিষয় নিয়ে কয়েক দফা আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সর্বোচ্চ পর্যায়ের এই সংস্থাটি।

Related Topics

টপ নিউজ

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা / আইসিসি / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র
  • টার্গেট ইরান-চীনের ব্যবসা: তেল শোধনাগার ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net