Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
গোল্ডেন বল-বুট সবই মেসির

খেলা

টিবিএস ডেস্ক
11 July, 2021, 10:05 am
Last modified: 11 July, 2021, 01:15 pm

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

গোল্ডেন বল-বুট সবই মেসির

গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে ছয় ম্যাচের সবকটিতেই খেলেছেন মেসি। টুর্নামেন্টে সর্বোচ্চ ড্রিবল এবং মাঠের ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি সফল পাস দেওয়া খেলোয়াড় আর্জেন্টিনার অধিনায়ক। ৪টি গোল দেওয়ার পাশাপাশি পাঁচটি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনি।
টিবিএস ডেস্ক
11 July, 2021, 10:05 am
Last modified: 11 July, 2021, 01:15 pm
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কার গোল্ডেন বল হাতে মেসি। ছবি: রয়টার্স

কোপা আমেরিকার ফাইনাল মাঠে গড়াতে তখনও কয়েক ঘণ্টা বাকি। তখনই আসরের সেরা খেলোয়াড় চূড়ান্ত করে ফেলে কোপা আমেরিকার আয়োজক কনমেবল। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকভাবে আলো ছড়ানোয় লিওনেল মেসি ও নেইমারকে সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয়। 

কী কারণে দুজনকে সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা দিয়েছে কনমেবল। তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়, 'একজনকে বেছে নেওয়া সম্ভব নয়, কারণ আসরটিতে দুই জন সেরা খেলোয়াড় আছে।' কোপা আমেরিকার ইতিহাসে এবারই প্রথম দুই জনকে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হলো।

দুটি জায়গায় অবশ্য নেইমারের চেয়ে এগিয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন আর্জেন্টিনার হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা জেতা মেসি। ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছে তার দল। ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন মেসি। নেইমারের গোল ছিল ২টি। 

দুর্দান্ত প্রতাপে খেলে দলকে শিরোপা জেতানো মেসি কোপা আমেরিকার ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে একই আসরের গোল্ডেন বল ও গোল্ডেন বুট জিতলেন মেসি। তবে এই প্রথম আর্জেন্টিনার হয়ে কোনো আসরে সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জিতলেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। 

গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে ছয় ম্যাচের সবকটিতেই খেলেছেন মেসি। টুর্নামেন্টে সর্বোচ্চ ড্রিবল এবং মাঠের ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি সফল পাস দেওয়া খেলোয়াড় আর্জেন্টিনার অধিনায়ক। সুযোগ তৈরিতেও সবার চেয়ে এগিয়ে ছিলেন তিনি। ৪টি গোল দেওয়ার পাশাপাশি পাঁচটি গোল সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনি। ফাইনালের আগের ছয় ম্যাচের চারটিতেই ম্যাচ সেরা হন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।

ব্রাজিলের নক আউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারকে বিশ্রামে রাখা হয়। পাঁচ ম্যাচে গড়ে নেইমার ড্রিবল করেছেন ৫.২টি, তার সফল পাস দেওয়ার শতকরা হার ৮০.১৮। দুটি জায়গাতেই নেইমারের চেয়ে কিছুটা এগিয়ে ছিলেন মেসি। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন নেইমার।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / সেরা খেলোয়াড় / গোল্ডেন বল / গোল্ডেন বুট / কোপা আমেরিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস
  • মেসির হ্যাটট্রিকে বলিভিয়াকে পুরনো হিসাব বুঝিয়ে আর্জেন্টিনার গোল উৎসব
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net