Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন মেন্ডিস

খেলা

টিবিএস ডেস্ক
05 July, 2020, 10:55 pm
Last modified: 05 July, 2020, 11:02 pm

Related News

  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে নেমেছে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম

গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন মেন্ডিস

গাড়িচাপায় এক বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস। প্রাথমিক তদন্তে জানানো হয়েছিল, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় এমন দুর্ঘটনা ঘটেছে। তবে এটা প্রমাণিত হয়নি।
টিবিএস ডেস্ক
05 July, 2020, 10:55 pm
Last modified: 05 July, 2020, 11:02 pm

গাড়িচাপায় এক বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস। বোরবার ভোরে কলম্বোর কাছে পানাদুরা নামের জায়গায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটান মেন্ডিস। তার গাড়ির আঘাতে ঘটনাস্থলেই মারা যান ৭৪ বছর বয়সী এক বৃদ্ধ। এই ঘটনায় মেন্ডিসকে গ্রেপ্তার করার পর রোববারই তাকে আদালতে তোলা হয়।

প্রাথমিক তদন্তে জানানো হয়েছিল, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটিয়েছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ব্যাপারটি প্রমাণিত হয়নি। যে কারণে এই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

আবার মেন্ডিস সজ্ঞানে থাকা অবস্থাতেও এই দুর্ঘটনা ঘটেনি। গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুমিয়ে পড়ার মুহূর্তেই তার গাড়ি বৃদ্ধ সাইকেল আরোহীকে আঘাত করে। 

শ্রীলঙ্কার কয়েকটি সংবাদমাধ্যম তাদের খবরে জানিয়েছে, শ্রীলঙ্কা বোর্ডে কাজ করেন এমন একজনের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন মেন্ডিস। সারা রাত বিয়ের অনুষ্ঠানে থাকার পর ভোরে সেখান থেকে ফিরছিলেন তিনি। আভিস্কা ফার্নান্দোসহ আরও কয়েকজন ছিলেন তার গাড়িতে। 

অনুষ্ঠানে মদ পান করেননি বলেই মেন্ডিসকে গাড়ি চালাতে দেওয়া হয়। সবাইকে বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে তার ওপর। কিন্তু অনুষ্ঠানে দীর্ঘক্ষণ সময় কাটানো মেন্ডিস ক্লান্ত হয়ে পড়ায় গাড়ি চালানো অবস্থায় ঘুমিয়ে পড়েন। প্রাথমিক তদন্তে এমনই জানানো হয়েছে। 

২০১৫ সালে শ্রীলঙ্কা দলে অভিষেক হয় কুশল মেন্ডিসের। সুযোগ পাওয়ার পর থেকে জাতীয় দলে নিয়মিত খেলে এসেছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ৪৪টি টেস্ট, ৭৬টি ওয়ানডে এবং ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন মেন্ডিস। তিন ফরম্যাট মিলিয়ে ৫ হাজার ৬৪৬ রান করেছেন তিনি। টেস্টে ৭টি এবং ওয়ানডেতে ২টি সেঞ্চুরি আছে তার নামের পাশে।

Related Topics

টপ নিউজ

কুশল মেন্ডিস / শ্রীলঙ্কান ক্রিকেটার / গ্রেপ্তার / সড়ক দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১
  • মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা: ‘সমন্বয়ক’ পরিচয়দানকারীসহ গ্রেপ্তার ৮
  • পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে নেমেছে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net